নিজের কাকার সাথে প্রেম!বিয়ের দেড় মাসের মধ্যে ভাড়াটে খুনি লাগিয়ে স্বামীকে খুন তরুণীর। পাশে ছিলেন ‘প্রেমিক’ কাকাও।
সারা দেশ জুড়ে ঘটে চলেছে মর্মান্তিক সব ঘটনা। সোনম কাণ্ডের পর এরকম আরও ঘটনা উঠে আসছে সবার কাছে বারবার। বিয়ের মাত্র ৪৫ দিনের মাথায় স্বামীকে হত্যা করলেন তাঁর স্ত্রী। জানা গিয়েছে, কাকার সঙ্গেই প্রেমের সম্পর্ক ছিল সেই তরুণীর। সেই কারণেই পথের কাঁটা স্বামীকে খুন করেন তিনি।
ঘটনাটি ঔরঙ্গাবাদ জেলার।
অভিযুক্ত বছর কুড়ির তরুণী গুঞ্জা দেবী এবং পঞ্চান্ন বছর বয়সি তাঁর কাকা জীবন সিংয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। নবম-দশম শ্রেণিতে পড়তেই কাকার সঙ্গে গুঞ্জার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের কেউই বিষয়টি আঁচ করতে পারেননি। কিন্তু সময় যত গড়িয়েছে, তাঁদের দুজনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। সম্প্রতি তাঁদের এই সম্পর্কের কথা জানাজানি হয়ে যেতেই গুঞ্জা তাঁর অভিভাবকদের জানিয়েছিলেন, বিয়ে যদি করতেই হয়, তাহলে কাকাকেই করবেন। কিন্তু পরিবার তাঁর এই দাবি, এই সম্পর্ক মেনে নিতে অস্বীকার করে। উলটে জোর করে গুঞ্জাকে প্রিয়াংশুর সঙ্গে বিয়ে দেওয়া হয়। তারপর থেকেই স্বামীকে রাস্তা থেকে সরানোর পরিকল্পনা করছিলেন গুঞ্জা। তারপরই গুঞ্জা ও তার প্রেমিক কাকা মিলে স্বামী প্রিয়াংশুকে বিয়ের ৪৫ দিনের মাথায় ভারাটে শুটার কাজে লাগিয়ে হত্যা করেন।
সূত্রের খবর, গত ২৫ জুন বোনের বাড়ি থেকে ট্রেনে করে ফিরছিলেন প্রিয়াংশু। নবীনগর স্টেশনে নেমে গুঞ্জাকে ফোন করেন। প্রিয়াংশু জানান, তিনি স্টেশনে অপেক্ষা করছেন। বাড়ির কাউকে বাইক নিয়ে স্টেশনে পাঠানোর কথা বলেন স্ত্রীকে। বাড়ির পথে যাওয়ার সময় দুজন অজ্ঞাতপরিচয় বাইকে করে এসে প্রিয়াংশুকে গুলি করে পালিয়ে যান।