অভিনেত্রীর নতুন পোস্ট ঘিরে বাড়ছে জল্পনা! তাহলে কি নতুন কোন বদল ঘটেছে অভিনেত্রীর সম্পর্কের সমীকরণে?
দেব-শুভশ্রী জুটি এখন বাংলা সিনেমা জগতের অন্যতম বহুল চর্চিত জুটি।সম্প্রতি “ধূমকেত” ছবি মুক্তির খবর প্রকাশ হতেই, তাঁদের একসাথে বড়পর্দায় দেখার জন্য উৎসুক দর্শক।তাঁর মাঝেই অভিনেত্রীর ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার, উস্কে দিচ্ছে জল্পনা।
বর্তমানে দেব-শুভশ্রী জুটির অনস্ক্রিন দ্য অফস্ক্রিন সম্পর্ক বেশ চর্চিত। ”ধূমকেতু” ছবি মুক্তির ঘোষণা হতেই আবারও তাঁদের পুরানো প্রেমের গুঞ্জন উঠে আসছে নেটপাড়ায়। উঠে আসছে প্রায়শই তাঁদের একসাথে কাটানো কিছু মিষ্টি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ফ্রেমবন্দি হয়।
এসব কিছুই যদিও অভিনেতা দেব কিংবা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর ব্যক্তিগত জীবনকে স্পর্শ করেনি কখনও।
অভিনেত্রীকে তাঁর অতীতের প্রেম সম্পর্ক নিয়ে প্রশ্ন করে তিনি সবসময়ই জানিয়েছেন তিনি তাঁর অতীতকে পিছনে ফেলে বর্তমানে অনেক দূরে এগিয়ে এসেছেন। বর্তমানে তিনি তাঁর দুই সন্তান ও স্বামী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সুখেই রয়েছেন।অপরদিকে অভিনেতা দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে দীর্ঘদিনের প্রেম সম্পর্কে আবদ্ধ।
কিন্তু এসবের মাঝেই অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি শেয়ার করেন। সেখানে দেখা যায় অভিনেত্রীর নিজের অভিনীত “পরিণীতা” সিনেমার একটি দৃশ্য, সেই পটভূমিকায় একজন বলছেন পরিণীতা সিনেমায় একটা সিন আছে যেখানে শুভশ্রী বলেন,“আমায় ভালবাসবে না কেন বাবাই দা? আমাকে ভালবাসলে তো আজ জীবনটা অন্যরকম হত”।
তাঁর এরূপ স্টোরি শেয়ার কি ইঙ্গিত দিচ্ছে অতীতের সম্পর্কের সমীকরণের নাকি বর্তমান পরিস্থিতির ?