“আমি যেকোনো ধরনের নেশায় আসক্ত,তাই আমার ওজন বেড়েছে?…” বডি সেমিংয়ের জবাব দিলেন অভিনেত্রী আয়েন্দ্রী

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

“আমার অবসাদের কারণে আমার ওজন অনেক বেড়ে গিয়েছে…” হট পোশাকে মিরর সেলফি আয়েন্দ্রী রায়ের! বডি সেমিংয়ের জবাব দিলেন অভিনেত্রী

টলিপাড়ার জনপ্রিয় মুখ অভিনেত্রী আয়েন্দ্রী রায়। অভিনেতা নীলাঙ্কুর মুখার্জীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক কারোর অজানা নয়। তবে বেশ কয়েকদিন ধরে গুঞ্জন ছড়িয়ে পড়েছে তাঁদের মধ্যে অনেক সমস্যা দেখা দিয়েছে। কিন্তু অভিনেত্রী জানিয়েছেন তাঁদের ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে।

এর মাঝেই অভিনেত্রীকে নানাভাবে বডি শেমিংয়ের মুখে পড়তে হয়। অনেকেই তাঁকে বলেছেন তিনি নাকি নেশা করেন। অবসাদের কারণে তাঁর নাকি ওজন বেড়েছে। আর তাই নাকি তিনি আর কাজ পাচ্ছেন না।

এবার সেই সব কটাক্ষের জবাব দিলেন অভিনেত্রী। একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে কালো রঙের মনোকিনিতে মিরর সেলফি তুলেছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন,”কয়েকমাস ধরে কিছু নানা নেতিবাচক মন্তব্য সহ্য করার পর…আমার পুরানো অবস্থায় ফিরে গেলাম। আমার পুরানো ফিগারে ফিরে গেলাম। আমার অবসাদের কারণে আমার ওজন অনেক বেড়ে গিয়েছে…(যা স্বাভাবিক)।

এমনকি গুঞ্জন শুনেছি যে,আমি যে কোনোও ধরনের নেশায় আসক্ত। তাই আমার ওজন বেড়েছে। এমনকি এর জন্য নাকি আমি কাজও পাচ্ছি না। কিন্তু এখন আমি গর্বের সঙ্গে বলতে পারি যে,আমি আমার বেড়ে যাওয়া ৯.৫৮ কেজি ওজন কমিয়ে ফেলেছি…ফিট চেক।”

তাঁর এই পোস্ট প্রকাশ্যেই আসতেই টলিপাড়ার আর এক জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি সিং লেখেন,”তুই আর আমি এখন একই দলে। ওজন কমিয়ে দুজনই জিতে গিয়েছি।”

Leave a Comment