“ওরা বলেছে আমি আবার কারও কাছে ফিরে গিয়েছি… আর ওরা ঠিকই বলেছে” তার জন্যই কি দেবচন্দ্রিমা সাথে সম্পর্কে ফাটল কিরণের?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

“ওরা বলেছে আমি আবার কারও কাছে ফিরে গিয়েছি… আর ওরা ঠিকই বলেছে…”
তাহলে কি সায়ন্ত মোদকের কাছে ফিরে গেলেন কিরণ? তার জন্যই কি দেবচন্দ্রিমার সাথে সম্পর্কে ফাটল কিরণের? কি লিখলেন কিরণ?

বেশ কয়েকমাস ধরেই সংবাদ শিরোনামে উঠে আসছে সায়ন্ত মোদক, দেবচন্দ্রিমা সিংহ রায় ও কিরণ মজুমদারের নাম। যার শুরু কিরণ ও সায়ন্তর বিচ্ছেদ। একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে ভিডিয়ো বানিয়েছিলেন দুজনে। আর তারপরই কিরণের পাশে দাঁড়ান দেবচন্দ্রিমা। ঘুরে দাঁড়ানোর সাহস জোগায় কিরণকে।

এই সূত্র ধরেই কিরণ ও দেবচন্দ্রিমার বন্ধুত্বের সূত্রপাত হয়। কখনও লং ড্রাইভ, কখনও রেস্তোরাঁ হপিং, আবার কখনও সিকিম ভ্রমণ। কিন্তু হঠাৎই সব থমকে যায়। দেখা যায়, হঠাৎই দেবচন্দ্রিমা সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করে দিয়েছেন কিরণকে। এমনকী, দুজনের একসঙ্গে বানানো সব ভিডিয়োও সরিয়ে দিয়েছেন ইউটিউব থেকেও।

টলিপাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে,সায়ন্তর সঙ্গে নাকি ফের যোগাযোগ হয়েছে কিরণের। আর তাতেই চটেছেন দেবচন্দ্রিমা।

সম্প্রতি কিরণের একটি পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর ক্যাপশন দেখে অনেকেই ধারণা করছেন সায়ন্তর কাছে ফেরা বিতর্কেই যেন জবাব দিয়েছেন কিরণ। ফোটোশ্যুটের একটি ভিডিয়ো শেয়ার করে কিরণ ক্যাপশনে লিখছেন,”ওরা বলেছে আমি আবার কারও কাছে ফিরে গিয়েছি… আর ওরা ঠিকই বলেছে। যার কাছে ফিরেছি,সে হল সেলফ-ওয়ার্থ।”

কিরণের এক অনুরাগী এই পোস্টে লেখেন,’আমার ক্যাপশনটা দারুণ লেগেছে। একদম যোগ্য জবাব।’ আরেকজন লেখেন,’ভুল রিপিট কোরো না।’

Leave a Comment