“জয় সরকার আমার মতো পরিস্কার মনের মানুষ নয়! অশান্তি আমার পিছু ছাড়ে না“… হঠাৎই বিস্ফোরক মন্তব্য গায়িকা লোপামুদ্রা মিত্র’র কণ্ঠে!
নব্বই দশকে বাংলা গানের দুনিয়ার এক অতি জনপ্রিয় গায়িকাদের মধ্যে অন্যতম একজন হলেন লোপামুদ্রা মিত্র। নব্বই দশকের শেষের দিক থেকে শুরু করে বিশ শতকের মাঝ সময় পর্যন্ত একের পর এক বহু অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। তাঁর কণ্ঠে “ধা ধি না- না তি না, “আয় আয় কে যাবি“, এইসব গান এখনও নস্টালজিয়া।
সম্প্রতি এক একক সাক্ষাৎকারে বসেছিলেন গায়িকা। সেখানে উপস্থাপক তাঁকে জিজ্ঞেস করেন “অশান্তি যে আঘাত করে তাই তো বীণা বাজে! এখনও কি অশান্তিটা আছে, বীণাটা বাজে নাকি একেবারেই শান্ত হয়ে গেছে”? তিনি তাঁর প্রত্যুত্তরে জবাব দেন “এটা আমার থেকে ভালো জয় সরকারকে জিজ্ঞেস করলে ভালো বলতে পারবেন,কিন্তু যদিও তিনি আমার মতো করে বলবেন না কারণ তিনি আমার মতো অতটা খোলা মনের মানুষ নন”।
প্রসঙ্গত সঙ্গীত সুরকার জয় সরকার সম্পর্কে গায়িকার স্বামী হন। তাঁর চাঞ্চল্যের কথা তাঁর থেকে ভালো তাঁর স্বামী ভালো বলতে পারলেও তা জনসমক্ষে খোলামেলা ভাবে প্রকাশ করবেন না। একথাই তিনি মজার ছলে জানান উপস্থাপককে।
তাঁর কথায় “অশান্তি তাঁর পিছু ছাড়ে না”। তিনি বলেন তিনি জীবনে অতিরিক্ত শান্তি খুঁজতে গিয়ে কোনও এক ঝামেলায় জড়িয়ে পড়েন নিশ্চিতভাবে।
এছাড়াও তিনি জানান সঙ্গীত সুরকার জয় সরকারকে তাঁর পরিবার অনেক সম্মান ও স্নেহ করলেও তাঁর স্বামী হিসেবে তাঁকে মেনে নিতে পারেননি। একইসাথে তিনি বলেন “তিনি ভালো মানিয়ে চলতে পারেন,শুধু বিয়ে বা সম্পর্ক বলে না সব জায়গাতেই।”
তাঁর মতে “যাকে সে ভালোবাসে তাঁকে সে সত্যিই ভালোবাসেন। সে ভালোবাসার প্রতি অভিমান হয়, বিরক্তি আসে কিন্তু ভালোবাসার পরিবর্তন হয় না”। গায়িকার এরূপ চিন্তাধারাকে অনেকেই প্রশংসা জানিয়েছেন।