ডিভোর্স নিয়ে মুখ খুললেন সৃজিত-পত্নী মিথিলা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

“ডিভোর্স কখনওই সহজ নয়…একটা কারণে কখনও ডিভোর্স হয় না। অনেকগুলো কারণ থাকে এর পিছনে…” ডিভোর্স নিয়ে মুখ খুললেন সৃজিত-পত্নী মিথিলা।

 

২০১৯ সালে বিয়ে করেন বাংলাদেশের অভিনেত্রী মিথিলা,ভারতের পরিচালক সৃজিত মুখার্জীর সঙ্গে। তবে শোনা যাচ্ছে,তাঁদের সর্ম্পকে নাকি ফাটল ধরেছে। বর্তমানে ভারত ছেড়ে বাংলাদেশে আছেন মিথিলা।

 

এর আগে ২০০৬ সালে বাংলাদেশের গায়ক-অভিনেতা তাহসান রহমান খানকে বিয়ে করেন মিথিলা। তাঁদের এক কন্যাসন্তানও আছে। তবে ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। মেয়ের নাম আয়রা।

 

২০১৭ সালে তাহসানের সঙ্গে বিয়ে ভাঙার পর, মিথিলা বিয়ে করেন সৃজিত মুখার্জীকে। সম্প্রতি এক পডকাস্টে নিজের প্রথম ডিভোর্স,প্রথম স্বামীকে নিয়ে মুখ খুললেন মিথিলা। তিনি জানান,”ডিভোর্স কখনওই সহজ নয়। আমি নিজেও তখন অনেক ছোট। সদ্য মা হয়েছি। জীবনের এত বড় সিদ্ধান্ত নিতেও প্রস্তুত ছিলাম না। ২০১৫ সালে আমি সেপারেশনে গিয়েছি। তারপর দুই বছর অপেক্ষা করেছি। ভেবেছি সব ঠিক হয়ে যাবে। এরপর ২০১৭ সালে ডিভোর্সের সিদ্ধান্তে আসি।

 

মানুষ বাইরে থেকে দেখেছে আমাদের। তাঁদের কল্পনার দম্পতি আমি। বাস্তবটা কিন্তু একদম আলাদা। একটা কারণে কখনও ডিভোর্স হয় না। অনেকগুলো কারণ থাকে এর পিছনে। তবে আমি কারও প্রতি ক্ষোভ রাখি না। আমি পিছনে থাকি না। আয়রা (মিথিলা-তাহসানের কন্যা)-র সঙ্গে ওর বাবার সম্পর্ক খুব ভালো। বাবাকে খুব ভালোবাসে। তাই আমরা ওর জন্য অন্তত একসঙ্গে হওয়ার চেষ্টা করি।”

সৃজিতের সঙ্গে বিয়ের পর,মেয়েকে কলকাতার এক স্কুলে ভর্তিও করেছিলেন মিথিলা। সৃজিতের সঙ্গেও খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আয়রার। তবে বছরখানেক আগে, ফের বাংলাদেশে মেয়েকে ফিরিয়ে নিয়ে গিয়েছেন মিথিলা। সেখানকার এক স্কুলে ভর্তি করিয়েছেন। তবে পারস্পরিক সম্পর্ক নিয়ে দুজনেই মুখ বন্ধ রেখেছেন।

 

Leave a Comment