নায়িকাদের প্লাস্টিক সার্জারির প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী ঋতুপর্ণা!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

“এখন অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যাঁদের চিনতেই পারিনা। পুরো মুখটাই বদলে গেছে,কীরকম একটা দেখতে লাগে…”, নায়িকাদের প্লাস্টিক সার্জারির প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত!

বর্তমানে বিনোদন জগতের অনেক অভিনেত্রীকেই দেখা যায় প্লাস্টিক সার্জারি,লিপ জব, নোস জব করাতে। যার জন্য অনেকেই তাঁর নিজস্ব সৌন্দর্য হারিয়ে ফেলেছেন। আবার কেউ কেউ হয়ে উঠেছেন আরও সুন্দরী। অনেকেরই ধারণা এই কৃত্রিম পন্থা তাঁদের কাজ পাওয়ার ক্ষেত্রে আরও সুবিধা করবে। তাই অনেক নায়িকাকেই সার্জারির পথ বেছে নিতে দেখা যায়। তবে এই ব্যাপারে একেবারে ভিন্ন মত পোষণ করেছেন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর কাছে বরং কৃত্রিমতা নয়,নিজস্ব সৌন্দর্যই আসল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন,”ভগবান আমাদের গড়ে পাঠান। তুমি নিজেকে সতেজ,সুন্দর রাখো। কিন্তু নিজেকে ভেঙে আবার গড়ার কোনও প্রয়োজন নেই। এখন অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন যাঁদের চিনতেই পারিনা। তাঁদের পুরো মুখটাই বদলে গিয়েছে। তাঁরা এমন সব ইনজেকশন নিয়েছেন।

আজকাল ঠোঁটে এমন সব ইনজেকশন লাগায় যে,ঠোঁট এত ফুলে যায় তাঁদের দেখতেই অন্যরকম হয়ে যায়। কীরকম একটা লাগে দেখতে। কিছুদিন আগেই দেখি একরকম লাগছে। তার কিছুদিন পর দেখি বদলে গিয়েছে। আমার মনে হয় তাঁরা এত সহজাত সুন্দর,সেখানে এইসবের প্রয়োজন হয় না।”

এছাড়াও তাঁকে প্রশ্ন করা হয় চরিত্রের খাতিরে যদি কখনও শারীরিকভাবে পরিবর্তন আনতে হয়, তখন কি তিনি রাজি হবেন?

উত্তরে অভিনেত্রী জানান,”আমার চরিত্রের জন্য যদি আমাকে ১০কেজি ওজন কমাতে বলা হয়,তাহলে অবশ্যই আমি সেটা কমানোর চেষ্টা করব। কিন্তু আমার ওই চরিত্রটার যদি চাহিদা থাকে যে, মুখটা পাস্টিক সার্জারি করে অন্য কিছু করে ফেলো, সেটা আমি করতে চাই না। কারণ এখন মেকআপের দ্বারা বা অনেক কিছুর দ্বারা অনেক রকম ভাবে সাজানো যায় নিজেদের। আগে যেটা সম্ভব ছিল না। সেই জন্য আমি সেটাতে পক্ষপাতি নই। কারণ আমি মনে করি ট্যালেন্টটা, মানুষের ভেতরের অভিনয়টা একটা অন্য ব্যাপার। সেটার মধ্যে চেহারার নিশ্চয়ই গুরুত্ব আছে,কিন্ত চেহারা সর্বস্ব নয়।”

Leave a Comment