বাড়ির পরিচারিকাকে নিজের হাতে করছেন পরিচর্যা! প্রকাশ্যে আসতেই তীব্র কটাক্ষের মুখে অভিনেতা সায়ক!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

বাড়ির পরিচারিকাকে নিজের হাতে করছেন পরিচর্যা! প্রকাশ্যে আসতেই তীব্র কটাক্ষের মুখে অভিনেতা সায়ক! মোক্ষম জবাব দিলেন অভিনেতা

টেলি অভিনেতা সায়ক চক্রবর্তী সমাজমাধ্যমে বেশ পরিচিত। বেশ কয়েক বছর ধরে তিনি সমাজমাধ্যমে ডেইলি ভ্লগের ভিডিও বানান। বাড়ির পরিচারিকাকেও খুলে দিয়েছেন সমাজমাধ্যমে নিজের অ্যাকাউন্ট।

তাঁর দৌলতে তাঁর বাড়ির সকলেই এখন সমাজমাধ্যমে বেশ জনপ্রিয়। অনেকেই পছন্দ করেন তাঁর মায়ের মিষ্টি হাসি মাখা মুখের সারল্য। তিনি নিজেই তাঁর নানা ভিডিওতে বলেছেন তিনি যখন কোনও ধারাবাহিকে অভিনয়ের জন্য সেভাবে ডাক পাচ্ছেন না, তিনি বেছে নিয়েছিলেন সমাজমাধ্যমকে।

তারপর তিনি একে একে তাঁর অনেক বন্ধু, আত্মীয়- পরিজন এমনকি বাড়ির পরিচারিকাকেও সমাজমাধ্যমে ভ্লগ ভিডিও করার জন্য অনুপ্রাণিত করে।প্রসঙ্গত তাঁর বাড়ির পরিচারিকার সঙ্গে তাঁর খুবই ভালো সম্পর্ক।

সম্প্রতি এমনই এক ভিডিও তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় তাতে দেখা গিয়েছে তিনি তাঁর পরিচারিকার (খুকুর) মাথায় চুলের পরিচর্যা করে দিচ্ছেন।

সেই ভিডিওতে তাঁর অধিকাংশ অনুরাগী তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেও কয়েকজন তাতে ব্যতিক্রমী মন্তব্য করেন। তাঁর মধ্যে উল্লেখ্য একজন বলেন “আগে নিজের বৌদিকে নিয়ে আদিখ্যেতা করত,সুস্মিতা লাথি মেরে চলে গেছে। এখন খুকুকে নিয়ে করছে, সেও কদিন পর কাজ ছেড়ে চলে যাবে। তখনও সোশ্যাল মিডিয়ায় এসে সেটা বলবে”।

প্রসঙ্গত টেলি অভিনেত্রী সুস্মিতা রায় অভিনেতার দাদা সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী। এখনও তাঁদের বিচ্ছেদ না হলেও সম্প্রতি তাঁরা তাঁদের দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন। সে কথা জানিয়েছেন সমাজমাধ্যমে।

একথার জবাবে অভিনেতা তাঁকে প্রত্যুত্তরে জানান “তিনি কারোর জন্য কোন কিছু পাওয়ার আশায় কিছু করেন না, তিনি তাঁর পরিচারিকার কিছু বাড়তি উপার্জনের কথা ভেবে তাঁকে সমাজমাধ্যমে অ্যাকাউন্ট খুলতে সাহায্য করেছেন।

তিনি শুধু তাঁকেই নন তাঁর বৌদি সুস্মিতাসহ তার বন্ধু সুকান্ত ভট্টাচার্য, টেলি অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যকেও তিনি ভিডিও করার জন্য অনুপ্রাণিত করেছেন।” তিনি পরিশেষে বলেন “কাকিমা বয়স তো অনেক হল এবার মনটাকে বড় করুন। ছোটদের সুবুদ্ধি দিন। কর্ম করে যান ফলের আশা করবেন না।”

অভিনেতার এই বক্তব্যকে অনেকেই সমর্থন করে তাঁদের নিজস্ব প্রতিক্রিয়া জানিয়েছেন।

Leave a Comment