“মহিলাদের পুড়িয়ে মারা হচ্ছে,মারধর করা হচ্ছে। তখন সমাজের রাগ হচ্ছে না? দু’জন মহিলা অপরাধ করল। সঙ্গে সঙ্গে চমকে গেল। কিন্তু মহিলাদের উপর অত্যাচারে সমাজ চুপ…” সোনম ও মুসকানের ঘটনায় বিস্ফোরক মন্তব্য জাভেদ আখতারের।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

“মহিলাদের পুড়িয়ে মারা হচ্ছে,মারধর করা হচ্ছে। তখন সমাজের রাগ হচ্ছে না? দু’জন মহিলা অপরাধ করল। সঙ্গে সঙ্গে চমকে গেল। কিন্তু মহিলাদের উপর অত্যাচারে সমাজ চুপ…” সোনম ও মুসকানের ঘটনায় বিস্ফোরক মন্তব্য জাভেদ আখতারের।

রাজা রঘুবংশী ও সৌরভ রাজপুতের মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। দুটি ঘটনার পর থেকে মহিলাদের দিকে ধেয়ে এসেছে নানা কটাক্ষ। মহিলাদের চরিত্র নিয়েও আঙুল উঠছে বারবার। এবার এই প্রসঙ্গে প্রশ্ন তুললেন বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার।

বছরের পর বছর ধরে মেয়েদের উপর হয়ে আসছে নির্মম অত্যাচার। পণের জন্য মহিলাদের মারধর, অকথ্য ভাষায় গালাগালি, আরও নানান অত্যাচারের খবর উঠে আসত মানুষের কাছে। কিন্তু সেই জন্য পুরুষ জাতিকে কখনই কৈফিয়ত বা কাঠগড়ায় দাঁড়াতে হয়নি। এবার সেই নারীদের হয়েই প্রশ্ন তুললেন গীতিকার।

সোনম-রাজা এবং মুসকানের ঘটনায় মানুষের প্রতিক্রিয়া দেখে জাভেদ আখতার সমাজের দিকে আঙুল তুলে প্রশ্ন রেখেছেন,”এসব দেখে আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে। এই দুই মহিলা তাদের স্বামীদের হত্যা করেছে, যা সত্যিই ধাক্কা দিয়েছে। কিন্তু অন্যদিকে রোজ কিছু মহিলাদের পুড়িয়ে মারা হচ্ছে। মারধর করা হচ্ছে। নির্যাতন করা হচ্ছে রোজ। তখন সমাজের রাগ হচ্ছে না?”

মহিলারা কোনও অপরাধ করলে তা বড় ধাক্কা দেয়। কিন্তু মহিলাদের উপর দিনের পর দিন অপরাধ হলে তা নিয়ে সমাজের কোনও প্রতিক্রিয়া থাকে না, দাবি জাভেদের। সমাজের এরূপ দ্বিচারিতার নিন্দা করেছেন তিনি।

তাঁর কথায়,”পুরুষেরা মহিলাদের উপর নির্মম অত্যাচার করলে তখন সমাজের কোনও রাগ দেখা যায় না। এই সমাজ বড়ই নির্লজ্জ। দু’জন মহিলা অপরাধ করল। সঙ্গে সঙ্গে চমকে গেল। কিন্তু মহিলাদের উপর অত্যাচারে তারা চুপ।”

Leave a Comment