রুচিহীন বলে কটাক্ষ অভিনেত্রী কৌশানী মুখার্জীকে!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

‘ফাটা প্যান্ট পড়ে রথের দড়ি টানছো, এরকম আগে কাউকে দেখিনি…’সংস্কৃতিকে রক্ষা করতে না পারলে ,অবমাননা করবেন না…’

ছেঁড়া জিনস পরে রথের দড়িতে টান,রুচিহীন বলে কটাক্ষ অভিনেত্রী কৌশানী মুখার্জীকে!

টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি বনি-কৌশানী। সম্প্রতি সম্পর্কের দশ বছর পূর্তিতে উদযাপনের আনন্দে মেতেছিলেন তাঁরা। এবার উল্টোরথের দিনে ইসকনের অনুষ্ঠানে যোগ দিলেন তারকাজুটি।

দুজনের গলাতেই জুঁই ফুলের মালা। রথের উপর চড়ে ‘জয় জগন্নাথ’ ধ্বনি দিতেও শোনা যায় তাঁদেরকে। তবে আপত্তি ওঠে অভিনেত্রীর পরনে পোশাক নিয়ে। দুজনকেই ক্যাজুয়াল পশ্চিমী পোশাক পরেছিলেন। অভিনেত্রী পরনে ছিল একটি কালো রঙের শার্ট সঙ্গে ছেঁড়া জিন্স অথবা টর্ন জিন্স। এরপরই অভিনেত্রীর উদ্দেশ্যে কটুক্তি করা শুরু করেন একাংশ।

অনেকেই বলেছেন,’ফাটা প্যান্ট পড়ে রথের দড়ি টানছো, এরকম আগে কাউকে দেখিনি।’

কেউ কেউ বলেছেন,’ভগবান জগন্নাথ”-এর রথ দেখতে এসেছে ফাটা জিন্স প্যান্ট পরে। ছিঃ, ছিঃ। এটা বাঙালি জাতির লজ্জা। এরাই বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, বৈচিত্র্য, কৃষ্টি সব নষ্ট করে দিচ্ছে।’

অপরজন বলেন,’সংস্কৃতিকে রক্ষা করতে না পারলে ,অবমাননা করবেন না, দয়া করে সনাতন ধর্মের সংস্কৃতিকে একটু রক্ষা করুন।’

Leave a Comment