Joyjit-Shreya:টলিপাড়ায় ফের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রে অভিনেত্রী শ্রেয়া বন্দ্যোপাধ্যায়(Shreya Bandyopadhyay)। দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে আইনত বিচ্ছেদ হয়েছে অভিনেতা জয়জিত্ বন্দ্যোপাধ্যায়(Joyjit Banerjee)-এর সঙ্গে। এই বিচ্ছেদের পরেই সোশ্যাল মিডিয়ায় গায়ক ঈশান মিত্র(Ishan Mitra)-এর সঙ্গে একাধিক ছবি পোস্ট করায় শুরু হয়েছে নতুন জল্পনা তবে কি জীবনে নতুন অধ্যায় শুরু করলেন শ্রেয়া?
জানা গিয়েছে, ১৯ বছর বয়সে জয়জিতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্রেয়া। বিয়ের পর থেকেই তিনি ‘বন্দ্যোপাধ্যায়’ পদবি ব্যবহার করতেন। যদিও এখন তাঁর পদবি ‘দেব’। প্রায় দুই দশক একসঙ্গে কাটানোর পর সেই সম্পর্ক আর টিকিয়ে রাখা সম্ভব হয়নি। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রেয়া স্পষ্ট জানান, এই বিচ্ছেদ কোনও হঠকারী সিদ্ধান্ত নয়, বরং দু’জনের সম্মতিতেই দীর্ঘ আলোচনার পর নেওয়া সিদ্ধান্ত।
শ্রেয়ার কথায়, “২০ বছর ধরে একটা বিয়েতে থেকেছি। বলা যায়, আমরা একসঙ্গেই বড় হয়েছি। কিন্তু একটা সময় আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। সেই দূরত্ব আর কাটানো যায়নি বলেই সম্পর্কটা ধরে রাখা সম্ভব হয়নি।” তিনি আরও জানান, এই সিদ্ধান্ত নিয়ে তাঁদের মধ্যে কোনও তিক্ততা বা মতবিরোধ নেই। বরং সন্তানের প্রয়োজনে আজও তাঁরা একসঙ্গেই থাকেন, একসঙ্গেই সব জায়গায় যান।
বিচ্ছেদের আগেই আলাদা থাকছিলেন জয়জিত্ ও শ্রেয়া। প্রায় দু’বছরের বেশি সময় ধরে তাঁরা সেপারেশনে ছিলেন। সেই সময় থেকেই শ্রেয়া তাঁর মাসির বাড়িতে থাকতেন। অবশেষে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।
আরও পড়ুন:Hiraan Chatterjee:“ডিভোর্স হোক, তারপর নাচতে নাচতে বিয়ে করুক”— নীরবতা ভেঙে কী বললেন হিরণ?
এই আবহেই টলিপাড়ায় নতুন করে কানাঘুষো শুরু হয় শ্রেয়া ও গায়ক ঈশান মিত্রকে ঘিরে। সম্প্রতি শ্রেয়ার জন্মদিন উপলক্ষ্যে একটি ঘরোয়া উদযাপনের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন ঈশান। সেই অনুষ্ঠানের একাধিক ছবি শ্রেয়া নিজেই পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলিতে দু’জনকে বেশ ঘনিষ্ঠ ও হাসিখুশি মেজাজে দেখা যায়। আর এতেই শুরু হয় জল্পনা তবে কি বিচ্ছেদের পর নতুন প্রেমের পথে হাঁটছেন শ্রেয়া?
এই প্রশ্নের উত্তরে অবশ্য স্পষ্ট ও নির্দ্বিধায় নিজের অবস্থান জানান অভিনেত্রী। একটি সাক্ষাৎকারে শ্রেয়া বলেন, “আমি এই মুহূর্তে কোনও প্রেমের সম্পর্কে নেই। বিয়ে ভে’ঙে যাওয়ার পর নতুন করে প্রেমে পড়তেই পারি তাতে কোনও সমস্যা নেই। কিন্তু ঈশানের সঙ্গে আমার সম্পর্ককে প্রেম বলা ঠিক নয়।” তাঁর কথায়, কিছু বন্ধু জীবনে এমন থাকে, যাঁরা খুব কাছের হয়ে ওঠেন। ঈশানের সঙ্গে তাঁর বন্ধুত্ব গভীর হলেও তা প্রেমের পর্যায়ে নয়।
শ্রেয়া আরও জানান, শুধু ঈশান নন, নীলায়ন চট্টোপাধ্যায়(Nilayan Chatterjee)-এর সঙ্গেও তাঁর দারুণ বন্ধুত্ব রয়েছে। এই বন্ধুত্বগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলেই তাঁর মত। সোশ্যাল মিডিয়ার একটি ছবি বা মুহূর্ত থেকেই যে সম্পর্কের সমীকরণ বদলে যায় না, সেটাও বুঝিয়ে দেন অভিনেত্রী।
অন্যদিকে, ঈশান মিত্র বর্তমানে টলিপাড়ার অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় গায়ক। দেব অভিনীত ছবিতে নিয়মিত তাঁর গান শোনা যায়। বড় পর্দা থেকে মঞ্চ সর্বত্রই তাঁর পারফরম্যান্স নজর কাড়ছে। ফলে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের কৌতূহল কম নয়। শ্রেয়ার সঙ্গে তাঁর বন্ধুত্বের খবর সামনে আসতেই তাই আলোচনার পারদ চড়ে যায়।
তবে এই সমস্ত জল্পনার মাঝেও শ্রেয়া বারবার একটাই কথা জোর দিয়ে বলেছেন, তাঁর বিচ্ছেদ কোনও স্ক্যান্ডাল নয়, বরং দু’জন প্রাপ্তবয়স্ক মানুষের সম্মিলিত সিদ্ধান্ত। তিনি চান, এই বিষয়টিকে সম্মানের সঙ্গেই দেখা হোক। একই সঙ্গে নতুন কোনও সম্পর্ক নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত বা ঘোষণার জায়গায় তিনি নেই বলেও জানান।
টলিপাড়ার অন্দরমহলে যদিও আলোচনা থামছে না। কেউ বলছেন, বন্ধুত্ব থেকেই হয়ত ভবিষ্যতে অন্য কিছু হতে পারে, আবার কেউ মনে করছেন, শুধুই বন্ধুত্বকে রঙিন করে দেখছে গসিপ। আপাতত শ্রেয়া নিজে যা বলছেন, তাতেই পরিষ্কার এই মুহূর্তে তিনি নিজের জীবন নতুন করে গুছিয়ে নিতে চান, কাজ ও সন্তানের দিকেই তাঁর মূল ফোকাস।
২০ বছরের একটি সম্পর্ক ভে’ঙে যাওয়ার পর স্বাভাবিকভাবেই জীবনে নানা প্রশ্ন, নানা জল্পনা উঠে আসে। শ্রেয়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তবে অভিনেত্রী নিজে যেভাবে শান্ত ও স্পষ্টভাবে নিজের অবস্থান তুলে ধরছেন, তাতে একটাই বিষয় পরিষ্কার, তিনি কোনও গুজবকে প্রশ্রয় দিতে নারাজ। সময়ই বলবে, ভবিষ্যতে তাঁর জীবনে নতুন কোনও সম্পর্ক আসে কি না। আপাতত টলিপাড়ার চর্চা আর জল্পনার মাঝেই শ্রেয়া বন্দ্যোপাধ্যায়ের নতুন জীবনের অধ্যায় শুরু।