ভ্রমনপ্রেমীদের জন্য সুখবর।সবধরনের রেল পরিষেবা এবার একসাথে। RailOne অ্যাপ লঞ্চ করল ভারতীয় রেলওয়ে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

রেলের নতুন অ্যাপে মিলবে সব পরিষেবা। রেল যাত্রীদের সব সমস্যার সমাধান মিলবে এক প্ল্যাটফর্মে।

ভারতীয় রেলওয়ে RailOne অ্যাপ চালু করেছে। জানেন কি এই অ্যাপে ঠিক কী কী পরিষেবা পাওয়া যাবে? রেলের সংরক্ষিত, অসংরক্ষিত এবং প্ল্যাটফর্ম টিকিট পাওয়া যাবে এই অ্যাপে। চেক করে নেওয়া যাবে PNR স্টেটাস, কোনও স্টেশনে আপনার কোচের অবস্থান কী, সেসব কিছুই।

দূরপাল্লার ট্রেনের টিকিট কেটেছেন? এই অ্যাপ থেকেই খাবার অর্ডার দিয়ে দিতে পারবেন। আপনার ট্রেনটি কোন সময় কোন স্টেশন পার করছে, এতদিন তা জানতে অন্য অ্যাপে নজর রাখতে হত। এবার রেল ওয়ানই দিয়ে দেবে সেই তথ্য।

Leave a Comment