Ankush-Nusrat:”আমরা একসময় খুব ভালো বন্ধু ছিলাম,এখন নেই… তাঁদের হয়ত মজা লাগে…” অঙ্কুশকে উদ্দেশ্যে করে বিস্ফোরক দাবি নুসরাতের

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Ankush-Nusrat:অঙ্কুশের সঙ্গে ঠান্ডা লড়াই নুসরাতের! এই প্রসঙ্গ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ব্যক্ত করলেন অভিনেত্রী নুসরাত জাহান।

একসময়ের জনপ্রিয় জুটি এবং বন্ধু ছিলেন বাংলা টলিউড জগতের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা এবং অভিনেত্রী নুসরাত জাহান। তাঁদের দুজনের মধ্যে সম্পর্কের রসায়নও জোরদার ছিল বলেই গুঞ্জন উঠেছিল টলিপাড়ায়। একসঙ্গে প্রায় সাত থেকে দশখানা সুপারহিট ছবি বাংলা দর্শকদের উপহার দিয়েছেন এই জুটি। তবে বর্তমানে কাজের জীবন তো বটেই বরং ব্যক্তিগত জীবনেও দূরত্ব বেড়েছে অঙ্কুশ-নুসরাতের। তবে এবার অঙ্কুশের সঙ্গে ঠান্ডা লড়াই বা প্রতিযোগিতা নিয়ে মুখ খুললেন নুসরাত জাহান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরাত জাহানকে প্রশ্ন করা হয়, ‘অঙ্কুশের সঙ্গে তোমার একটা ঠান্ডা লড়াই চলে?’ এই প্রশ্ন শোনা মাত্রই নির্বিকার চিত্তে অভিনেত্রীর উত্তর আসে, “তাই? আমাকে কোনোদিন শুনেছ বলতে?” নুসরাত জাহানের মুখে এমন কোনো মন্তব্য শোনা না গেলেও এই বিষয়ে ইতিমধ্যেই একাধিক সাক্ষাৎকারে এই কথা স্বীকার করেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। একসময়ের জনপ্রিয় জুটি এবং ভালো বন্ধু হওয়া সত্বেও কেন তাঁদের দূরত্ব বাড়ল? এর পিছনে কি সত্যিই প্রেমের সম্পর্ক রয়েছে নাকি অন্য কোন ব্যক্তিগত জটিলতা?

আরও পড়ুন: Kanchan-Sreemoyee:আয়ার হাতে মার,ছোট্ট কৃষভির এখন কেমন অবস্থা?

বর্তমানে স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে যথেষ্টই বনিবনা রয়েছে নুসরাত জাহানের। তাঁদের একমাত্র ছেলে ঈশান। অপরদিকে প্রেমিকা ঐন্দ্রিলার সঙ্গে বহু বছরের সম্পর্ক অঙ্কুশ হাজরার। তাঁদের ব্যক্তিগত জীবনকে সর্বসমুখে নিয়ে আসার ক্ষেত্রেও কোনরকম দ্বিধা বোধ করেননি অঙ্কুশ। এদিকে বারেবারে নুসরাতের দিকে প্রশ্ন উঠেছে, না জানিয়ে চুপিচুপি বিয়ে করে নিয়েছেন বলে। তবে বর্তমানে দুই তারকার জীবনযাত্রা যে সম্পূর্ণ পৃথক হয়ে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা।

সাক্ষাৎকারে ওই দিন নুসরাতকে প্রশ্ন করা হয়, তুমি এই বিষয়টিকে কিভাবে দেখো? এই প্রশ্নের উত্তরে খুব ঠান্ডা গলায় নুসরাত জাহানকে বলতে শোনা যায়, “আমি বলিনি। আর আমি যখন বলিনি তখন আমার তো দেখার কোন প্রয়োজন নেই। আমরা একসাথে অনেকগুলো সিনেমা করেছি এবং এই কাজটাকে আমি ভীষণভাবে রেসপেক্ট করি। আমরা এক সময় খুব ভালো বন্ধু ছিলাম। তবে এখন তা নেই। এটা খুবই সাধারণ। কিন্তু কোনোদিনই শুনবে না, আমি আমার কোনো ইন্টারভিউয়ে এমন কোনো কথা বলেছি।

আরও পড়ুন:Dev-Subhashree:”আমি ১৪ বছর আগেও সব সহ্য করেছি,ওঁ সেটা পুরোপুরি ভালোবাসা থেকেই করেছে…” বিবাদের মাঝে কিসের ইঙ্গিত দিলেন দেব?

এরপর নুসরাতকে জিজ্ঞেস করা হয় তাঁর খারাপ লাগে কিনা সেই বিষয়ে। এর উত্তরে অভিনেত্রী বলেন, “না, এই বিষয়ে আমি বলতে পারব না। যদি অপরজন মুখ খুলে কিছু বলে, তাহলে দর্শকদের হাসির একটা বিষয় হয়ে ওঠে। তাঁদের হয়ত মজা লাগে। কিন্তু আমি এভাবে মানুষ হইনি। এটা আমি কারোর ব্যাপারে করিনা। আর আমি কারোর বিষয়ে মনে এত নেগেটিভিটি ধরে বসে থাকতে পারিনা।”

Leave a Comment