Ankush Hazra:”কারোর ব্যাপারে কোনো কুৎসা রটিয়ে কোনো উল্টো পাল্টা কথা বলে,কেউ কারোর কিছুই কেড়ে নিতে পারবে না… কাকে উদ্দেশ্য করে এমন কথা বললেন অঙ্কুশ? পাশাপাশি দেব,প্রসেনজিৎ এর প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা!
পূজার সময় মুক্তি পেয়েছে চারটি ছবি, ‘রঘু ডাকাত’, ‘রক্তবীজ ২’, ‘দেবী চৌধুরানী’ এবং ‘যত কাণ্ড কলকাতাতে’। কিন্তু এই চারটি ছবির মধ্যে কোনটি কতগুলি শো পাবে তা নিয়েই তৈরি হয়েছিল বিবাদ। অন্য ছবির তুলনায় ‘রঘু ডাকাত’ বেশি শো পাচ্ছে বলে অভিযোগ এনেছিলেন অন্য ছবির পরিচালক, প্রযোজকরা। এমনকি দর্শকদের মধ্যেও রেষারেষি দেখা যাচ্ছে। কেউ বলছেন ‘রঘু ডাকাত’ ভালো আবার কেউবা বলছেন ‘রক্তবীজ ২’, নানান জনের নানান মত। যা নিয়ে তৈরি হয়েছে নানান মিম, লেখালেখি। এবার এই রেষারেষি নিয়ে মুখ খুললেন অভিনেতা অঙ্কুশ হাজরা।
সমাজমাধ্যমে এই বিষয়ে নিজস্ব মতামত দিয়েছেন অভিনেতা। একটি ভিডিওর মাধ্যমে তিনি জানান,”বাংলার চারটে ছবিকেই অভিনন্দন জানাই। প্রত্যেকটা বাংলা ছবি বক্স অফিসে খুব ভালো চলছে। মানুষের কাছ থেকে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি। আমায় শুধু কিছু মানুষকে বলার সোশ্যাল মিডিয়ায়, দয়া করে নেগেটিভিটি ছড়াবেন না,আমি সব ছবির ক্ষেত্রেই বলছি। দেখে খুব খারাপ লাগে এসব কাদা ছোড়াছুড়ি তোমরা নিজেদের মধ্যে করো না। এটা ইন্ডাস্ট্রির ক্ষতি ছাড়া আর কিছুই না। চারটে বাংলা ছবির ভালো চলাটা খুব দরকার। একা কেউ কিছু করতে পারবে না। একা ইন্ডাস্ট্রি কেউ টানতে পারবে না। যে হল গুলোতে ‘রক্তবীজ ২’ চলছে বা ‘রঘু ডাকাত’ বা অন্য সিনেমাগুলো চলছে প্রত্যেকটা সেই হল মালিকদের ব্যবসা দরকার। এটা নাহকে কিন্তু ক্ষতি বাংলা সিনেমারই হবে।
আরও পড়ুন:Srijit-Susmita:প্রেমের গুঞ্জন আরও এক ধাপ এগিয়ে গেল! এটা কী শুধুই বন্ধুত্ব নাকি প্রেম?
যখন মানুষ হিন্দি সিনেমার প্রতি ছুটে যাবে তখন আবার আমরা প্রাইম টাইমের জন্য লড়তে থাকব। হাতে-পায়ে ধরতে থাকব। বাংলা ছবি ভালো করছে,করতে দাও। আমি কোনও একটা সিনেমার জন্য বলছি না আমি প্রত্যেকটা সিনেমার জন্য বলছি। দয়া করে নেগেটিভিটি ছড়াবেন না। সাধারণ মানুষের কিচ্ছু যায় আসছে না,তারা প্রত্যেকটা ছবি দেখছে নিজেদের মতো করে। আর এই সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ মারামারি করে মরছে।
আমি সবাইকেই বলছি, যে যেই ছবিকে সাপোর্ট করুক না কেন,যারা ‘রক্তবীজ ২’কে সাপোর্ট করছে তারা যেন অন্য ছবিকে উল্টোপাল্টা বলো না। যারা আবার অন্য ছবিতে সাপোর্ট করছে তারা ‘রক্তবীজ ২’ নিয়ে উল্টোপাল্টা বলোনা। এইসব করে একটা সুস্থ পরিবেশকে অসুস্থ করে দেওয়া হচ্ছে। চারটে ছবি কিন্তু পুজোর সময় ভালো ব্যবসা করছে। কেউ এখানে সমান শো পায়নি। এটা খুবই খারাপ একে অপরের সাথে এই প্রতিযোগিতা করা।”
তিনি আরও বলেন,”সোশ্যাল মিডিয়ায় আমি দেখতে পাচ্ছি যে, একটা সংখ্যক লোক কোনো একটা প্রযোজনা সংস্থা নিয়ে, কেউ কেউ আবার কোনো অভিনেতাদের নিয়ে উল্টোপাল্টা কমেন্ট, মিম বানানো করছে এগুলো বন্ধ কর। এই চারটে ছবির মাধ্যমে কে কাউকে ছাপিয়ে গেল তোমরা কেউ কারো ক্রেডিবিলিটি কেড়ে নিতে পারবে না। আমি খুব ছোটখাটো মানুষ, অভিনয় করে খাই।
আরও পড়ুন:Kanchan-Sreemoyee:প্রথমবার বড়পর্দায় স্বামী-স্ত্রী একসাথে, কী বললেন শ্রীময়ী চট্টরাজ?
আজকের উইন্ডোজের ব্যাপারে কোন কুৎসা রটিয়ে শিবুদা বা নন্দিতাদির এত বছরের ক্রেডিবিলিটি এটা তোমরা কেড়ে নিতে পারবে না। দেবের মত এত বড় একজন অভিনেতা, বাংলা সিনেমাতে তাঁর অবদান তোমরা অস্বীকার করতে পারবে না। আমাদের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জী, আমাদের সবার মাথার উপরে ছাতা উনি, ওঁনার অবদানও অস্বীকার কেউ করতে পারবে না। তো কারোর ব্যাপারে কোন কুৎসা রটিয়ে উল্টোপাল্টা কথা বলে কেউ কারোর কিছু কেড়ে নিতে পারবে না। তাঁরা যে জায়গাতে আছে সেই জায়গাতেই থাকবে। তাই কিছু মাসের জন্য, কিছু দিনের জন্য চারিদিকে একটা নেগেটিভিটি ছড়িয়ে কি লাভ!”
আরও পড়ুন:Nusrat-Ankush:’র’ক্ত’বী’জ ২’ ছবির প্রিমিয়ারে একসাথে অঙ্কুশ-নুসরত! তবে কি দূরত্ব মিটল?
প্রসঙ্গত,অ্যাকশন থ্রিলারে ভরপুর ‘রক্তবীজ ২’। ছবিটি ঘিরে দর্শকের মধ্যে উন্মাদনা ইতিমধ্যেই তুঙ্গে। ‘রক্তবীজ’-এর মতো এবারও দাপুটে পুলিশ কর্তা চরিত্রে রয়েছেন মিমি চক্রবর্তী ও আবীর চ্যাটার্জী। ‘মুনির আলম’-এর চরিত্রে অভিনেতা অঙ্কুশের অভিনয় দর্শকমহলে ভূয়সী প্রশংসা পেয়েছেন। এই চরিত্রটি দর্শকদের মাঝে ঝড় তুলেছে। অভিনেতা যে প্রতিটি নতুন চরিত্রে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে সক্ষম তা প্রমাণিত।