‘Chiroshokha’ Serial:’স্বতন্ত্র-পার্বতী’র মিথ্যে বিয়ের গল্পে বেজায় চটলেন দর্শক, উঠল ধারাবাহিক বন্ধের ডাক!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

‘Chiroshokha’ Serial:স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’, বারংবার উঠে আসছে সমালোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি ধারাবাহিকে দেখা যাচ্ছে, ‘স্বতন্ত্র’র ছোটবেলার খেলার সঙ্গী ‘পার্বতী’র সঙ্গে বিয়ের প্রসঙ্গ সামনে আসে। স্বতন্ত্রর মায়ের দেওয়া পুরানো প্রতিশ্রুতি যে স্বতন্ত্র একমাত্র পার্বতী-কেই বিয়ে করবে।

স্বতন্ত্র শুরু থেকেই জানিয়েছে তার একমাত্র ভালোবাসা কমলিনী, তাই অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। কিন্তু গ্রামের মানুষ ও পুরোহিতের অনুরোধ পরিস্থিতি জটিল আকার নেয়।

ধারাবাহিকের পরবর্তী পর্বে দেখানো হবে, পার্বতী অপমানের হাত থেকে বাঁচতে এবং নিজের গ্রাম থেকে বেরোনোর জন্য নতুনকে মিথ্যে বিয়ের নাটক করতে বলে। পার্বতী জানায় সে কখনও নতুনকে কোনোরকমভাবে বিরক্ত করবে না। শুধু নতুন যেন গ্রামের সকলের সামনে তার বাবা-মায়ের সামনে এটাই স্বীকার করে যে তারা দুজনে মিলে এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। পার্বতীর পাগলামিতে বিরক্ত হতে থাকে স্বতন্ত্র। প্রথমে নতুন পার্বতীর প্রস্তাবে কিছুতেই রাজি হতে চায় না। কিন্তু পার্বতী অনেকবার করেই নতুনকে অনুরোধ করে। এরপরে পার্বতীদের ঘরে এসে হাজির হয় তার মা-বাবা।

আরও পড়ুন:Kanchan-Sreemoyee:প্রথমবার বড়পর্দায় স্বামী-স্ত্রী একসাথে, কী বললেন শ্রীময়ী চট্টরাজ?

নতুনের বৌদি, কমলিনী, বর্ষা, বাবিল সকলে। সকলেই তো পার্বতীর সিঁথির সিঁদুর দেখে একেবারে অবাক হয়ে যায়। তারা এই কাণ্ড দেখে অবাক। পার্বতী নতুনের নাম না করে সবাইকে জানায় যার সিঁদুর পরানোর কথা সেই পড়িয়েছে। কিন্তু আসল সত্য থেকে সবাই অবগত। অন্যদিকে একপ্রকার অভিমান হয় ‘কমলিনী’র। দর্শকরা জানিয়েছেন এই ধরনের গল্প আর তারা দেখবেন না। দর্শকের একাংশ মনে করছেন, এখানে জোর করে সম্পর্ক চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখানো হয়েছে, যা খুবই জঘন্য।

‘কুসুমদোলা’ থেকে শুরু করে ‘রোশনাই’ প্রায় প্রতিটি ক্ষেত্রেই দেখা গিয়েছে, গ্রামীণ প্রেক্ষাপটে নায়ক বা নায়িকাকে জোর করে বিয়ে দিতে চাইছে পরিবার বা সমাজ। এমন ঘটনা দেখে বারবার হতাশ হচ্ছেন দর্শক। দর্শকদের কাছে রীতিমতো বিরক্তির জায়গা হয়ে উঠছে। বারবার লীনা গাঙ্গুলীর একাধিক ধারাবাহিকে একই দৃশ্য উঠে আসছে। অনেকই লীনা গাঙ্গুলিকে উদ্দেশ্য করে বলেন,’লীনা গাঙ্গুলীর ধারাবাহিকে গ্রামে গেলেই জোর করে বিয়ে হয়।

আরও পড়ুন:Jeetu Kamal:”দয়া করে হাহা রিঅ্যাক্ট করবেন না, আগে আমরা মানুষ,মনোবলটা ভেঙে দেবেন না, পাশে থাকতে হবে না,…” কাদের উদ্দেশ্যে এমন বার্তা দিলেন জিতু কমল?

এবার তো সত্যিই মানুষ গ্রামে যেতে ভয় পাবে।’ কেউ আবার বলছেন, ‘এই স্বতন্ত্রকে ভালোবেসে এত মেয়েকে অবিবাহিত দেখানো হয়েছে, অথচ যাকে এতদিন পাশে পেয়েছে সেই কমলিনীর সঙ্গে বিয়ের প্রসঙ্গেই যত বাঁধা।’

সব মিলিয়ে ‘চিরসখা’র এই গল্প দেখে দর্শক ধারাবাহিক বন্ধ করার দাবি তুলেছেন।

Leave a Comment