Debleena Dutt:প্রথমে প্রেম, তারপর ২০১২ সালে বিয়ে। কিন্তু ২০২২ সালে বিবাহবি’চ্ছে’দ হয়ে যায় দেবলীনা দত্ত ও তথাগত মুখার্জীর। যদিও, দুজনের আইনিভাবে এখনও ডিভোর্স হয়নি। তথাগত-দেবলীনার সংসার ভাঙার জন্য বারবার আঙুল উঠেছিল বিবৃতি চ্যাটার্জীর দিকে। এমনকী বিবৃতির নামে নানান মন্তব্য করেছিলেন দেবলীনা নিজেও। তবে বিবৃতির প্রেমের খবর অস্বীকার করেছিলেন তথাগত। স্বামীর উপর আস্থা রেখেছিলেন দেবলীনা। স্পষ্ট জানিয়েছিলেন, তথাগত যখন বলেছে সম্পর্ক নেই তখন নেই।
ইতিমধ্যেই মনের মানুষ খুঁজে পেয়েছেন তথাগত। তাঁর জীবন জুড়ে এখন শুধু আলোকবর্ষা বসু। ২০২৫ এসে তথাগত নিজেই সম্পর্ককে অফিসিয়াল করেন আলোকবর্ষার সঙ্গে। তথাগতর প্রেমের কথা জানতে পেরে দেবলীনাও জানিয়েছিলেন, “গত তিন বছর ধরে ছাদ আলাদা হলেও, ডিভোর্সের দরকার পড়েনি কারও। এবার ওঁ যদি আমার থেকে ডিভোর্স চায়, আমার কোনো সমস্যা নেই তাতে।”
তবে সম্প্রতি একটি পডকাস্টে বি’চ্ছে’দ নিয়ে কথা বললেন দেবলীনা। তাঁকে বলতে শোনা যায়, “ডিভোর্সকে আমরা টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছি। একটু মতান্তর হচ্ছে না, বলছি, আমাদের না, বনিবনা হচ্ছে না। তাহলে পরিবার কেন বলছি। অ্যাডজাস্টমেন্ট কথাটাকে কত সহজে ব্যবহার করা হয়। তোমার বাবার সঙ্গে তোমার তুমুল ঝ’গ’ড়া হচ্ছে, বনিবনা হচ্ছে না, তুমি পারবে ডিভোর্স নিতে? পারবে না তো! কারণ এরকম কোনো সুবিধা আইন তোমাকে দেয়নি।”
তিনি আরও বলেন, “স্বামী-স্ত্রীও তো পরিবার। কিছু হলেই আমার কাছে ডি’ভো’র্স আছে। এবার আমি ডি’ভো’র্স করলাম। করে আলাদা হলাম। কারণ আমার অ্যাডজাস্টমেন্ট হল না। এবার আবার একটা সম্পর্ক হল। এখন প্রশ্ন, এবার অ্যাডজাস্টমেন্ট হবে তো?”
তবে কী তিনি কাউকে খোঁচা দিয়ে এমন কথা বলেছেন? অনেকের ধারণা প্রাক্তন স্বামী তথাগতকে উদ্দেশ্য করে এমন কথা বলেছেন তিনি।