Rupali Rai Bhattacharya:দীর্ঘ ২০ বছর কাজ করেও কাজ পাচ্ছেন না রূপালী রাই ভট্টাচার্য, ইন্ডাস্ট্রির প্রতি ক্ষো’ভ উগরে দিলেন অভিনেত্রী

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Rupali Rai Bhattacharya: দীর্ঘ ২০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন অভিনেত্রী রূপালী রাই ভট্টাচার্য। কিন্তু বর্তমানে আর সেইভাবে লাইমলাইটে দেখতে পাওয়া যায় না অভিনেত্রীকে। একসময় বড়পর্দা এবং ছোটপর্দায় চুটিয়ে অভিনয় করলেও এখন একেবারেই কাজ পাচ্ছেন না তিনি।

দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে থাকার পরেও কাজ না পাওয়া, উপরন্ত নানান অজুহাত শুনতে হচ্ছে তাঁকে, তা নিয়ে ভীষণ ক্ষু’ব্ধ অভিনেত্রী। সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নিজের সমস্ত ক্ষো’ভ উগরে দিলেন অভিনেত্রী। পোস্টে রূপালী লেখেন, “আমি একজন পেশাদার অভিনেত্রী। দীর্ঘ ২০ বছর সিনেমা, টেলিফিল্ম বা সিরিয়ালে অভিনয় করে গ্রাসাচ্ছাদন করেছি তার মানে ধরে নিতে হয় আমি আমার কাজটা জানি।

কিন্তু যখনই কাউকে বলি কাজের জন্য তিনি সব সময় বলেন তোমার মত চরিত্র থাকলে বলব। এই ‘তোমার মত ‘ চরিত্র বিষয়টা আজও বুঝলাম না। আমি একজন পেশাদার অভিনেত্রী আমার কাজ চরিত্রর মতো হওয়া। আমি ডাক্তার নই যে গা’ই’নো নিয়ে পড়েছি তাই হাড়ের রোগ জানিনা বা ইঞ্জিনিয়ার নই যে সিভিল নিয়ে পড়েছি মেটালার্জি টা বুঝি না।

এই তোমার মত চরিত্র বিষয়টা খুব বোকা বোকা excuse। সময় বদলাচ্ছে, ছুতো গুলো ও বদলালে ভালো হয়।”

আরও পড়ুন:Riju Biswas:একাধিক মহিলাকে অ’শা’লী’ন মন্তব্য, বি’ত’র্কে’র মাঝে পাল্টা যুক্তি ঋজুর

‘তোমার মত’ চরিত্র এই কথাটায় ঘোর আপত্তি জানিয়েছেন অভিনেত্রী। এক প্রকার একজন শিল্পীকে অ’প’মা’ন করাই বটে। ইন্ডাস্ট্রির উপর জমে থাকা দীর্ঘদিনের ক্ষো’ভ নিয়ে তিনি বলেন, “আমার তো কোনও নির্দিষ্ট জনার নেই। যেকোনও চরিত্রেই আমি কাজ করতে পারি। এতদিন বহু চরিত্রে অভিনয় করেছি। বর্তমানে আমি একটা ভাল কাজ করতে চাইছি। এমন কোনও সিনেমা যেটা বাণিজ্যিকভাবে সেরকম মুনাফা করল না কিন্তু, শিল্পী হিসেবে আমি তৃপ্ত হতে পারি। সিরিয়াল-সিনেমা যে কোনও মাধ্যমে কাজ করতে চাই। আমার কাজ চাইতে লজ্জা নেই। প্রাপ্য সম্মানের সঙ্গে যোগ্যতা অনুযায়ী কাজ চাই। কিন্তু, অনেকেই আছেন যাঁরা ভাবেন ওরে বাবা, কাজ চাইতে এসেছে মানে ওকে অতো পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। অনেকে তো ফোন ধরে না, মেসেজের উত্তরটুকুও পর্যন্ত দেয় না। আসলে এখন এই ইন্ডাস্ট্রিতে একটা নির্দিষ্ট গোষ্ঠী কাজ করছে। আমি তো ২০ বছর একটানা কাজ করেছি। আজ হঠাৎ করে তো স্টুডিওপাড়ায় একটু সময় কাটানোর জন্য বা ঘোরার জন্য আসছি না। অনেকে ভাবেন যাঁরা সিনেমায় অভিনয় করে তাঁরাই আর্টিস্ট আর যাঁরা সিরিয়াল থিয়েটার করে তাঁরা পাতে দেওয়ার যোগ্য না। সেই দিক থেকে হিসেব করলে ২০ টা মতো সিনেমায় আমিও কাজ করেছি। লেবারের থেকেও বাজে ব্যবহার করা হয়। একটা অ’সু’স্থ পরিবেশ তৈরি হয়েছে। যেখানে যোগ্যতা ছাড়া যাঁরা কাজ করছে তাঁরা যোগ্যদের নিয়ে নি’রা’প’ত্তা’হী’ন’তায় ভো’গে।”

কিছুদিন আগে জি বাংলার ‘আনন্দী’ ধারাবাহিকে একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন রূপালী। যদিও কিছুদিনের জন্যই অভিনেত্রীকে দেখতে পাওয়া গিয়েছিল সেখানে। বর্তমানে এখন অনেক অভিনেতা-অভিনেত্রীকেই দেখা যাচ্ছে এমন অ’ভি’যো’গ তুলে আনছেন সমাজমাধ্যমের পাতায়। একদিকে যেমন অনেকে নিজের মনের মত কাজ পাচ্ছেন না, তেমন অন্যদিকে অনেকেই আছেন যারা চাইলেও কাজ পাচ্ছেন না।

আরও পড়ুন:Debleena Dutt:’পুরো ভ’ন্ডা’মি,এই মহিলা কদিন আগেই বলছিল আমি নবমীতে গো মাং’স রান্না করব!’ দেবলীনা দত্তের পশুপ্রেম দেখে ক’টা’ক্ষে’র ঝ’ড় নেটপাড়ায়

অনেক তারকাই অভিনেত্রীর এই পোস্টের কমেন্ট বক্সে একই কথা বলেছেন। অভিনেত্রী সংঘশ্রী সিনহা মিত্র লিখেছেন, “এটা তো একদম আমি। সবাই ভাবে আমি মানে শুধু কমেডি। এখন বলি আপনি চরিত্র দিন আমি আমার মত করে নেব।”
অভিনেতা দেবপ্রিয় মুখোপাধ্যায় লেখেন, “সত্যি এই কথাটা এখনো বুঝতে পারলাম না। আমি ধরেই নিয়েছি আমার মত চরিত্র মানে যে চরিত্রে অভিনয় করার জন্য আমার ফলোয়ার্স সংখ্যা না থাকলেও চলবে সেই চরিত্র না পেলে আমি অভিনয় করতে পারব না।”

Leave a Comment