Saayoni Ghosh:রাজনীতি জগতের পরিচিতি মুখ সায়নী ঘোষ। তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনি। যদিও বহু আগে থেকেই তিনি তৃণমূলের সঙ্গে জড়িত ছিলেন। অভিনয় থেকে একপ্রকার দূরেই চলে গিয়েছিলেন সায়নী। তবে সম্প্রতি রামকমল মুখার্জীর ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ ছবির হাত ধরে আবারও বড়পর্দায় ফিরেছেন অভিনেত্রী তথা রাজনীতিবিদ। ছবিতে সায়নী ‘সরস্বতী’ নামের এক গৃহকর্মীর চরিত্রে অভিনয় করেছেন।
শক্ত হাতে রাজনীতি সামলাচ্ছেন তিনি। পরিবার, রাজনীতি অভিনয়, তিনটে দিক সামলানো কম কথা নয়। রাজ্যের বিভিন্ন ইস্যুতে বক্তব্যও রাখেন তিনি। সাহসের সাথে বিরোধী দলগুলির বি’রু’দ্ধে ল’ড়’ছে’ন তিনি। যুবনেত্রী হিসেবে তাঁকে বিশেষ জায়গাও দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই অভিনেত্রীকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লাগছে! একথা অনেকেই বলে থাকেন। মাঝে মধ্যেই তাঁকে সাদামাটা শাড়ি ও খোপা, সঙ্গে কপালে বড় লাল টিপে দেখা যায়। পায়ে থাকে হাওয়াই চপ্পল। আর এই সাজ দেখে অনেকেই মনে করেন যে সায়নী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজকে অনুকরণ করেন। আর এই বিষয়ে সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে নিজের বক্তব্য রাখেন সায়নী।
সায়নী বলেন, “আমি যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, তাহলে ওঁনার দল করতে করতে তো আমাকে নরেন্দ্র মোদীর মতো দেখতে লাগলে মুশকিল হয়ে যাবে বা ওঁনার দল করতে করতে যদি আমাকে সিপিএমের কোনও নেতার মতো দেখতে লাগে বা সোনিয়া গান্ধীর মতো দেখতে লাগে, তাহলে তো সেটা সমস্যার। এটা নিয়ে আমি খুশি যে আমি যাঁর দল করি আমায় তাঁর মতো দেখতে লাগে। আমি তাঁর মতোই সাধারণ থাকতে চাই। আমার তাঁর মতোই মাটিতে যেন পা থাকে, একটি মানুষ হয়ে থাকতে চাই। আমি কোনওদিন অত্যাধিক সাজ-পোশাক পরিনা, আমি বরাবরই সাদামাটা থাকতেই পছন্দ করি। এমনিও যখন আমি অভিনয় করতাম তখনও আমি সাদামাটা থাকতে বেশি পছন্দ করতাম। মমতাদিকে যত দেখছি ওঁনার যে সাধারণ থাকার এই বৈশিষ্ট্যটা আমার উপর আরও ভর করে যাচ্ছে।”
সায়নীর কথায়, “দিদিকে অনুসরণ করেই সহজ-সরল জীবনে আরও বেশি বিশ্বাসী হয়ে উঠেছেন অভিনেত্রী-সাংসদ সায়নী।”
আরও পড়ুন:‘Lakshmikantapur Local’:’লক্ষ্মীকান্তপুর লোকাল’-এর হাত ধরে পর্দায় ফিরলেন সায়নী ঘোষ
দীর্ঘ সময় পর আবারও পর্দায় দেখা মিলছে তাঁর। কিন্তু বড়পর্দায় ফিরতে এতটা সময় লেগে গেল কেন? তিনি বলেন, “সবে দেড় বছর হয়েছে আমি সাংসদ হয়েছি। অবশ্যই কিছুটা চাপ তো রয়েছে। এছাড়া আমি ভালো চরিত্রের জন্য অপেক্ষা করছিলাম। এখন নিজের চরিত্র নিয়ে কিছুটা চিন্তাভাবনা করতে হয়। যেহেতু আমি একজন রাজনীতিবিদ তাই সবরকম চরিত্রে অভিনয় করতে পারি না এখন। কিছুটা বাধ্যবাধকতা মেনে চলতে হয়। তবে ভালো চরিত্র পেলে অবশ্যই করব।”