Ankita Chakraborty: “আমার জন্য… কোনও কাজ নেই…একটা কাজ করলে তো সংসারের খরচ চালানো সম্ভব নয়, “অভিনয়গুণে কাজ মিললে ছবিটা অন্যরকম হতো”— টলিউডে কাজ না পাওয়া নিয়ে অকপট অঙ্কিতা চক্রবর্তী

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Ankita Chakraborty: টলিউডের পরিচিত মুখ অঙ্কিতা চক্রবর্তী(Ankita Chakraborty)। বাংলা টেলিভিশনের মেগা থেকে বড় পর্দা, একটা সময় তাঁর উপস্থিতি ছিল নিয়মিত। জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্র, সিনেমা ও ওয়েব সিরিজ সব মিলিয়ে কর্মজীবন বেশ ব্যস্তই ছিল অভিনেত্রীর। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই চেনা ছবি বদলেছে। বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রিতে তাঁকে আর তেমনভাবে দেখা যায় না। বরং কর্মসূত্রে তিনি এখন পাকাপাকি মুম্বইয়ের বাসিন্দা। সেখানেই বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন। কিন্তু কলকাতায় কাজ না পাওয়া নিয়ে সম্প্রতি মুখ খুলে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন অঙ্কিতা।

একটা সময় ‘ইষ্টি কুটুম’(Ishti Kutum) ধারাবাহিকে তাঁর অভিনয় নজর কাড়ে দর্শকের। রণিতার সঙ্গে প্যারালাল লিডে দেখা গিয়েছিল তাঁকে। সেই ধারাবাহিকের সাফল্যের পর টেলিভিশনে তাঁর গ্রহণযোগ্যতা আরও বাড়ে। পরবর্তী সময়ে ‘ইন্দ্রাণী’ (Indrani)ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে নিজের জায়গা আরও শক্ত করেন অঙ্কিতা। শুধু ছোটপর্দাতেই নয়, বড়পর্দা ও ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। অঞ্জন দত্ত পরিচালিত ‘ব্যোমকেশ’-এ তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল। পাশাপাশি অঞ্জন দত্ত(Anjan Dutt)-এর র ওয়েব সিরিজ ‘সেভেন’(Seven)-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাঁকে। সব মিলিয়ে একসময় টলিউডে তাঁর কেরিয়ার ছিল যথেষ্ট গতিশীল।

তবে সেই ছন্দ আর বজায় নেই। বর্তমানে বাংলা মেগা বা সিনেমায় অঙ্কিতার উপস্থিতি প্রায় নেই বললেই চলে। এই প্রসঙ্গেই সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা খোলাখুলি জানিয়েছেন অভিনেত্রী। কলকাতায় কাজ না পাওয়ার বাস্তব চিত্র তুলে ধরে তিনি বলেন, অন্যদের অভিজ্ঞতা নিয়ে মন্তব্য না করলেও তাঁর নিজের ক্ষেত্রে পরিস্থিতি খুব একটা আশাব্যঞ্জক নয়। তাঁর কথায়, “আমার জন্য কলকাতায় এখনও পর্যন্ত কোনও কাজ নেই। তিন-চার মাস অন্তর একটা কাজ করলে তো সংসারের খরচ চালানো সম্ভব নয়।”

আরও পড়ুন:Sayak Chakraborty:“আমি গো’মাং’স খাই না, এটা আমার সীমারেখা”, “…তৃণমূল বা বিজেপি, কোনও দলকেই আমি সমর্থন করি না”— পার্কস্ট্রিট রেস্তোরাঁ কা’ণ্ডে সায়কের বি’স্ফো’র’ক দাবি

অঙ্কিতার মতে, ইন্ডাস্ট্রির পরিসরও এখানে একটি বড় সমস্যা। তাঁর বক্তব্য, কলকাতার ইন্ডাস্ট্রি তুলনামূলকভাবে ছোট। কাজের সুযোগ সীমিত, আর সেই সুযোগও বারবার কয়েকজনের মধ্যেই ঘোরাফেরা করে। তিনি মনে করেন, মুম্বইয়ের সঙ্গে কলকাতার পার্থক্য এখানেই। মুম্বইয়ে কাজের ধরন অনেক বেশি বৈচিত্র্যময়, অডিশনের সুযোগও বেশি। সেখানে চেষ্টা করার জায়গা আছে। সেই কারণেই তিনি কর্মজীবনের কথা ভেবে মুম্বইকেই বেছে নিয়েছেন।

সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে অঙ্কিতার সেই মন্তব্য ঘিরে, যেখানে তিনি স্পষ্টভাবে বলেন, যদি সত্যিই অডিশন দিয়ে, অভিনয়গুণ বিচার করে কাজ দেওয়া হতো, তাহলে হয়ত তাঁর হাতে কাজের পরিমাণ আরও বেশি থাকত।তাঁর কথায়, ” অডিশন দিয়ে, অভিনয়গুণ বিচার করে যদি কাজ হতো, তাহলে আমার ধারণা আমার হাতে কাজের পরিমাণ বেশি হতো।” এই বক্তব্যেই অনেকের চোখে পড়েছে টলিউডের কাজের পদ্ধতি নিয়ে তাঁর ক্ষো’ভ। যদিও তিনি কারও নাম নেননি, বা সরাসরি কাউকে আক্রমণও করেননি, তবু তাঁর এই মন্তব্যে ইন্ডাস্ট্রির অন্দরমহলের বাস্তবতা নতুন করে উঠে এসেছে বলেই মনে করছেন অনেকেই।

আরও পড়ুন:Iman Chakraborty:”ভিডিও বন্ধ কর, এসব ডাহা মিথ্যে!..সত্যিটা আজ ফাঁস হয়ে গেল” ইমনকে প্রকাশ্যেই ‘মিথ্যাবাদী’ বললেন কারা?, ভাইরাল ভিডিও

বর্তমানে মুম্বইয়ে কাজ করছেন অঙ্কিতা। সেখানে তাঁকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছে ‘ঝনক’(Jhanak) ধারাবাহিকে। ধীরে ধীরে হিন্দি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। নতুন শহর, নতুন ইন্ডাস্ট্রি সব মিলিয়ে ল’ড়া’ই’টা সহজ নয়, কিন্তু সুযোগের অভাব নেই বলেই মনে করেন অভিনেত্রী। তাঁর কথায়, “মুম্বইয়ে বিভিন্ন ধরনের কাজ হয়। চেষ্টা করার সুযোগ আছে। এখানে ছোট ইন্ডাস্ট্রি। হাতেগোনা কয়েক জনই কাজ করেন।”

কর্মজীবনের পাশাপাশি অঙ্কিতার ব্যক্তিগত জীবনও সম্প্রতি উঠে এসেছে চর্চার কেন্দ্রে। কিছুদিন আগেই তাঁর এবং প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর আলোচনা। সেই সময় প্রান্তিক প্রকাশ্যে এই বিষয়ে কথা বলেছিলেন। তবে অঙ্কিতার অভিযোগ ছিল, তাঁর সঙ্গে কোনও আলোচনা না করেই প্রান্তিক এই প্রসঙ্গে মন্তব্য করেন, যা তিনি ভালোভাবে নেননি। সেই বিষয়টি নিয়েও অঙ্কিতা প্রকাশ্যে নিজের অবস্থান জানিয়েছিলেন।

আরও পড়ুন:Debolinaa-Sukanta: দেবলীনার কামব্যাকেই ট্রোল,নে’গে’টি’ভি’টি আর ক’টা’ক্ষে’র বড় জবাব সুকান্ত-অনন্যার

এরপর হঠাৎ করেই কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতা ও প্রান্তিক(Prantikk Banerjee)-এর বিয়ের একটি ছবি পোস্ট হওয়ায় ফের নতুন করে শুরু হয় জল্পনা। তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে প্রশ্ন উঠতে থাকে। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে অঙ্কিতা জানিয়েছিলেন, সব কিছু তাঁর হাতে নেই। যদি কেউ ইচ্ছাকৃতভাবেও এমন কিছু করে থাকে, তাতেও তাঁর বিশেষ কিছু করার নেই। তিনি এই সব বিষয়ে আর মাথা ঘামাতে চান না বলেই স্পষ্ট করে দেন।তাঁর কথায়, “সব কিছু আমার হাতে নেই। এ রকম যদি কেউ বা কারা ঘটিয়েও থাকে, তা হলেও কিছু করার নেই। আমি মাথা ঘামাচ্ছি না। বাকিরা বিষয়টি নিয়ে ভাববেন কি না, সেটা তাঁদের ব্যাপার।”

সব মিলিয়ে অঙ্কিতা চক্রবর্তীর জীবনের দুই দিক- একদিকে টলিউডে কাজ না পাওয়া নিয়ে হতাশা ও ক্ষো’ভ, অন্যদিকে মুম্বইয়ে নতুন করে নিজের জায়গা তৈরির চেষ্টা। তার সঙ্গে ব্যক্তিগত জীবনের ওঠানামা। তাঁর সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট, তিনি কোনও অভিযোগের রাজনীতিতে যেতে চান না, কিন্তু নিজের অভিজ্ঞতার কথা লুকোতেও নারাজ। অভিনয়গুণ, অডিশন আর সুযোগ এই তিনের সমীকরণ নিয়েই প্রশ্ন তুলে দিলেন তিনি। এখন দেখার, ভবিষ্যতে কোন পথে এগোয় অঙ্কিতা চক্রবর্তীর কেরিয়ার।

Leave a Comment