Trina Saha: শিশুশিল্পীকে মা’ন’সি’ক হে’ন’স্থা’র অভিযোগে তৃণাকে ঘিরে তোলপাড়, নীরবতার মধ্যেই ইঙ্গিতপূর্ণ বার্তা – “মানুষ আপনাকে যতই বদনাম করার চেষ্টা করুক না কেন, আপনি চুপ…”

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

 

Trina Saha: টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা(Trina Saha)-কে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। ব্যক্তিগত জীবন থেকে পেশাদার ক্ষেত্র সব মিলিয়ে তাঁকে নিয়ে আলোচনা ইন্ডাস্ট্রিতে নতুন নয়। তবে এবার অভিযোগের তীর আরও সংবেদনশীল জায়গায়। শুটিং ফ্লোরে এক শিশুশিল্পীর উপর মানসিক নির্যাতনের অভিযোগ উঠতেই নতুন করে উত্তাল টেলিদুনিয়া। যদিও এই প্রথম নয়, এর আগেও তৃণাকে নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও বরাবরের মতোই সে সব বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী। এবারও সরাসরি কোনও প্রতিক্রিয়া না জানালেও, সোশাল মিডিয়ায় দেওয়া একটি পোস্ট ঘিরে নতুন করে জল্পনা তুঙ্গে।

সম্প্রতি শোনা যাচ্ছে, জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’(Parashuram Ajker Nayok)-র শিশুশিল্পী অভিনব(Avinaba Biswas), যিনি দর্শকের কাছে ‘লাট্টু’ নামেই বেশি পরিচিত, তাঁর পরিবারের তরফে তৃণার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, শুটিং চলাকালীন শিশুশিল্পীর উপর মানসিক চাপ ও দুর্ব্যবহার করা হয়েছে। এই অভিযোগ সামনে আসার পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্র চর্চা। সোশাল মিডিয়া থেকে শুরু করে ইন্ডাস্ট্রির অন্দরমহল সর্বত্রই চলছে আলোচনা।

যদিও এই পুরো বিষয়টি নিয়ে এতদিন পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তৃণা। বরাবরের মতোই বিতর্ক থেকে নিজেকে দূরে রেখেছেন তিনি। তবে নীরবতার মাঝেই অভিনেত্রীর সোশাল মিডিয়া পোস্ট অনেকের নজর কেড়েছে। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ইঙ্গিতপূর্ণ লেখা শেয়ার করেন তৃণা। সেখানে তিনি লেখেন, “মানুষ আপনাকে যতই বদনাম করার চেষ্টা করুক না কেন, আপনি চুপ থাকুন। যারা আপনাকে ভুল বোঝে তাঁদের কিছু ব্যাখ্যা করার দরকার নেই। যে যা পারে বলুক, আপনি আপনার মতো থাকুন। আপনার নীরবতাকে দুর্বলতা ভেবে কেউ ভুল করলেও, তা আসলে আপনার দুর্বলতা হয়ে যায় না।”

এই পোস্ট প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকেই মনে করছেন, শিশুশিল্পীকে মানসিক নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতেই এই বার্তা দিয়েছেন তৃণা? যদিও পোস্টে কোথাও সরাসরি অভিযোগের কথা উল্লেখ করা হয়নি, তবু সময়ের মিলেই বিষয়টিকে একসূত্রে বাঁধছেন অনেকে। কারও মতে, এটি তাঁর আত্মপক্ষ সমর্থনের নীরব ভাষা, আবার কেউ বলছেন এ শুধুই অভিনেত্রীর ব্যক্তিগত ভাবনা।

আরও পড়ুন:Kunal Ghosh:”লাইক আর ভিউয়ের নে’শা’য়, এরা মা’ন’সি’ক রো’গী…ছেলেটি অত্যন্ত পাকা, হি’ন্দু’ত্ব দেখানোর নাটক কেন?”…”এখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলছি”… সায়ক চক্রবর্তীকে নিশানা কুণাল ঘোষের সঙ্গে দেবকে কী বললেন তিনি?

উল্লেখযোগ্য বিষয় হল, তৃণাকে ঘিরে বিতর্কের আবহে ফের একবার মাথাচাড়া দিয়েছে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও গুঞ্জন। দীর্ঘদিন ধরে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। তাঁদের সম্পর্ক ও দাম্পত্য জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ বরাবরই তুঙ্গে। তবে সম্প্রতি সেই ‘ত্রিনীল’ সম্পর্ক নিয়েও তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন।

নেটবাসীর চোখ এড়ায়নি, তৃণা ও নীল একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে জন্মদিন বা বিবাহবার্ষিকীর মতো বিশেষ দিনেও তাঁদের কোনও পোস্ট চোখে পড়েনি। এই সব মিলিয়েই ফের জোরদার হয়েছে বিচ্ছেদের গুঞ্জন। যদিও এই প্রথম নয় অতীতেও একাধিকবার তাঁদের সম্পর্ক ভাঙার খবর রটেছিল। প্রতিবারই সময়ের সঙ্গে সেই গুঞ্জন ধামাচাপা পড়েছে। তবে এবারে পরিস্থিতি খানিক আলাদা বলেই মনে করছেন অনেকে।

এই সমস্ত জল্পনা ও বিতর্ক সত্ত্বেও তৃণা এখনও পর্যন্ত ব্যক্তিগত জীবন বা অভিযোগ কোনও বিষয়েই প্রকাশ্যে মুখ খোলেননি। বরং তাঁর নীরবতাই যেন আরও প্রশ্নের জন্ম দিচ্ছে। ইন্ডাস্ট্রির একাংশের মতে, এই মুহূর্তে কাজের দিকেই মন দিয়েছেন অভিনেত্রী। ধারাবাহিকের শুটিং ও পেশাগত দায়িত্বেই নিজেকে ব্যস্ত রাখছেন তিনি।

আরও পড়ুন:Dipankar Dey:“ভাবছে হয়ত আমি অভিনয়ই জানি না! তাই ডাকে না।”— সিনেমা থেকে দূরে থাকা, সিরিয়ালের চাপ আর ভালোবাসার বয়স নিয়ে দীপঙ্কর দে-র অকপট স্বীকারোক্তি

অন্যদিকে, শিশুশিল্পীকে ঘিরে ওঠা অভিযোগের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় দর্শকমহলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ অভিনেত্রীর বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার পক্ষে, আবার কেউ মনে করছেন একতরফা অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়। পুরো ঘটনার সত্যতা কী, তা এখনও স্পষ্ট নয়। তবে এতটুকু বলা যায়, এই বিতর্ক তৃণার কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ সময়ে নতুন চাপ তৈরি করেছে।

সব মিলিয়ে, শিশুশিল্পীকে মানসিক নির্যাতনের অভিযোগ, সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন এই মুহূর্তে একাধিক ফ্রন্টে আলোচনার কেন্দ্রে তৃণা সাহা। অভিনেত্রী নিজে এখনও নীরব। তবে তাঁর সেই নীরবতাই কি আগামী দিনে আরও বড় কোনও বক্তব্যের ইঙ্গিত দিচ্ছে? নাকি বরাবরের মতোই সময়ই সব প্রশ্নের উত্তর দেবে? আপাতত সেই দিকেই তাকিয়ে টেলিদুনিয়া ও অনুরাগীরা।

Leave a Comment