Tanushree Dutta: হাউ হাউ করে কাঁদছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। নিজের বাড়িতেই চরম বিপদের মুখে অভিনেত্রী!
“দয়া করে কেউ আমাকে সাহায্য করুন,নাহলে অনেক দেরি হয়ে যাবে…”,হাউ হাউ করে কাঁদছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। নিজের বাড়িতেই চরম বিপদের মুখে অভিনেত্রী!
নিজের বাড়িতেই সুরক্ষিত নন তারকারা এমন চিত্র এর আগেও বারবার উঠে এসেছে সমাজমাধ্যমের পাতায়। এবার বাড়ির মধ্যেই হেনস্তার শিকার ‘আশিক বনায়া আপনে’ অভিনেত্রী তনুশ্রী দত্ত। হঠাৎই ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে বিধ্বস্ত অবস্থায় রয়েছেন তিনি, সঙ্গে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায় তাঁকে। যেখানে তিনি অভিযোগ করেন বিগত ৪-৫ বছর ধরে বাড়িতেই হেনস্তার শিকার হচ্ছেন অভিনেত্রী ৷ পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে মঙ্গলবার তিনি পুলিশ ডাকতে বাধ্য হন। তাহলে প্রশ্ন উঠছে বাড়িতেই কার অত্যাচারের শিকার তনুশ্রী?
সমস্যা শুরু হয় ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবি মুক্তির সময় থেকে। এই ছবিতে একটি গানের দৃশ্যে তনুশ্রীর একা অভিনয় করার কথা ছিল। কিন্তু পরে সেই দৃশ্যে নিয়ে আসা হয় নানা পটেকরকেও। এই গানের শুটিংয়ের সময়ই নাকি অভিনেতা নাচ শেখানোর নামে নাকি তনুশ্রীর সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন। যদিও ঘটনাটি অস্বীকার করেন অভিনেতা।
২০১৮ সালে সমাজমাধ্যম উত্তাল হয়েছিল ‘মিটু’ আন্দোলন নিয়ে। অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকায় সেই মামলাটি বন্ধ করা হয়। তারপর মাঝে কয়েকটা বছর বিদেশে ছিলেন। বছর দু’য়েক হল দেশে ফিরে এসেছেন অভিনেত্রী। যদিও দেশে ফিরে জানান আধ্যাত্মিকতায় পথেই হাঁটছেন তিনি।
ভিডিওটিতে, তনুশ্রী কাঁদতে কাঁদতে বলেন,”আমাকে নিজের বাড়িতেই হেনস্থার শিকার হতে হচ্ছে। সেই ২০১৮ সাল থেকে চলছে। আর পারছি না। আমি পুলিশকে ফোন করেছি। তাঁরা এসে বললেন থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা দিতে। হয়তো কাল যাব থানায় লিখিত অভিযোগ জমা দিতে। গত পাঁচ বছর ধরে হেনস্থার শিকার আমি। আমার শরীর খুব খারাপ। বাড়িতে কোনও সাহায্যের লোক নেই। একাই সব কাজ করি। কেউ আমাকে সাহায্য করুন।”
এরপরেই তনুশ্রী অভিযোগ করেছেন যে তাঁর বাড়িতে যে পরিচারিকা রাখা হয়েছে সে প্রায়শই তাঁর বাড়িতে চুরি করে। যার ফলে আর্থিক ও মানসিক হয়রানির শিকার হচ্ছেন তিনি। এরপর তিনি ভিডিয়ো বার্তায় বলেন, “আমি কোনও কাজ করার পরিস্থিতিতে নেই। আমার ঘর একটা জঞ্জালে পরিণত হয়েছে। পরিচারিকা নিয়ে আমার এত খারাপ অভিজ্ঞতা আগে কখনও হয়নি। সে যখনই আসে, আমার ঘরের নানা জিনিস চুরি করে। আমি আমার বাড়ির মধ্যেই সমস্যায় পড়েছি। দয়া করে কেউ আমাকে সাহায্য করুন।”
এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে তনুশ্রী লেখেন, “আমি এই ধরনের হয়রানির শিকারে ক্লান্ত ও অসুস্থ ৷ এই ধরনের ঘটনা চলছে ২০১৮ সাল থেকে। যবে থেকে #metoo নিয়ে কথা বলেছি ৷ আজ বিরক্ত হয়ে পুলিশকে ফোন করেছি। দয়া করে কেউ সাহায্য করুন। নাহলে অনেক দেরি হয়ে যাবে।”