Khushboo Patani:অনিরুদ্ধাচার্য মহারাজকে ‘নারীবিদ্বেষী’ তকমা!
বিয়ের আগে আজকাল নারীরা তত দিনে চার-পাঁচ জনের শয্যাসঙ্গিনী হওয়ার অভিজ্ঞতা অর্জন করে ফেলেন…আধ্যাত্মিক গুরুর এমন মন্তব্যে চটেছেন দিশা পাটানির দিদি খুশবু পটানি
বর্তমানে সমাজমাধ্যমের অতি পরিচিত মুখ অনিরুদ্ধাচার্য। তাঁর বক্তৃতা শোনার জন্য প্রচুর মানুষ ভিড় করেন। তাঁর গল্প শুনে অনেক মানুষের জীবন বদলে গেছে। বিশ্বাস নিয়ে অনেক মানুষই যায় তাঁর কাছে।
সম্প্রতি একটি ধর্মীয় সভায় বর্তমান যুগের সম্পর্ক নিয়ে কথা বলছিলেন অনিরুদ্ধাচার্য। বিয়ের আগে একত্রবাস নিয়েই চলছিল আলোচনা। সেখানে তিনি কিছু মন্তব্য করেন বিয়ের আগে একত্রবাসে থাকা মহিলাদের নিয়ে। সেই ভিডিয়োতে অনিরুদ্ধাচার্যকে বলতে শোনা গিয়েছিল যে, ‘কেহতে হ্যায়, লড়কে লাতে হ্যায় ২৫ সাল কি লড়কিও কো, জো ৪-৫ জাগা মু মার কে আতি হ্যায়’।(আজকালকার পুরুষেরা ২৫ বছরের আশপাশের মহিলাদের সঙ্গী হিসাবে খুঁজে বার করেন। কিন্তু এই মহিলারা তত দিনে চার-পাঁচ জনের শয্যাসঙ্গিনী হওয়ার অভিজ্ঞতা অর্জন করে ফেলেন।)
আর তাঁর সেই মন্তব্য ঘিরে শুরু হয়েছে সমালোচনা। ওখান থেকেই বিতর্কের সূত্রপাত। আধ্যাত্মিক গুরুর উপরে এবার ক্ষোভ উগরে দিলেন দিশা পটানির দিদি খুশবু পটানি। একসময়ের ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট, বর্তমানে একজন ফিটনেস কোচ খুশবু পটানি। ধর্মগুরুর এই মন্তব্যে তাঁকে ‘নারীবিদ্বেষী’ বলেও আক্রমণ করেন। এমনকি ‘দেশদ্রোহী’ ও ‘নপুংসক’ বলেও কটাক্ষ করেছেন দিশার দিদি।
ভিডিও পোস্ট করে খুশবু বলেছেন,”২৫ সালের বেশি বয়সের মহিলারা, যারা লিভ ইনে থেকে এসেছে, সবাই না কেউ কেউ, আগে থেকে অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আসে।(অনিরুদ্ধাচার্য ব্যবহার করেছিলেন মু মারকে আতি হ্যায়)। আর মু মারকে আতি হ্যায়, এ কেমন কথা। আর এটা যদি আমার সামনে হত না, তাহলে দেখিয়ে দিতাম মু মারনা আসলে কী হয়। এই লোকটা আমার সামনে থাকলে, আমি ওকে ভাল করে বুঝিয়ে দিতাম। এরা দেশদ্রোহী। এদের সমর্থন করা উচিত নয়। সমাজের যত নপুংসকেরা এই লোকটাকে অনুসরণ করে।”
তিনি আরও বলতে শোনা যায়,”এই লোকটা বলছে, যেই মেয়েরা লিভ ইন করে, তাঁদের নিয়ে। কেন,সেই ছেলেগুলোর কথা বলা হল না, যারা লিভ ইন করে। আর লিভ ইনে কী দোষ। বিয়ে করে ছাড়াছাড়ি হয়ে, বাড়ির লোককে পাগল করার থেকে তো ভালো, লিভ ইন করাই।”
অনেকেই খুশবুর কথাকে সমর্থন করেছেন। অনেকেই ধর্মগুরুকে ‘নারীবিদ্বেষী’ তকমা দিয়েছেন। এর আগেও অনিরুদ্ধাচার্য মহারাজ মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন।