Rukmini Maitra:”দেবকে কোনোদিন আমার কাছে ক্ষমা চাইতে হবে না,২০২৫ দাঁড়িয়ে এরকম চিন্তাভাবনা!…”,দেব-শুভশ্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে মিমের ঝড়, অবশেষে মুখ খুললেন রুক্মিণী মৈত্র।
অবশেষে বহু প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’। পুরানো জুটিকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা দর্শক। খুশিতে মেতেছেন তাঁদের ভক্তরা। দেব-শুভশ্রীকে নিয়ে তাঁদের ভক্তদের উচ্ছ্বাস দেখার মতো। বক্স অফিসে রমরমিয়ে চলছে ‘ধূমকেতু’।
একসময় দেব-শুভশ্রীর মধ্যে সম্পর্ক থাকলেও বর্তমানে তাঁদের জীবনসঙ্গী আলাদা। এই ছবির জন্য আবারও একসাথে দেখা যায় তাঁদেরকে। এর পাশাপাশি নানান কটাক্ষ ধেয়ে এসেছে তাঁদেরকে কেন্দ্র করে। তাছাড়াও কটাক্ষের মুখে পড়তে হয় দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর দিকে। যা একেবারেই অনুচিত।
ছবি মুক্তির আগে দেব-শুভশ্রী একসঙ্গে নৈহাটির বড়মার মন্দিরে যান। সেখানে তাঁরা রং মিলান্তি পোশাকে ধরা দিয়েছিলেন। ফের তাঁদের দেখে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। আবারও নতুন করে কটাক্ষের শিকার হতে হয় রুক্মিণী-রাজকে। সেই ব্যক্তিগত আক্রমণ নিয়ে কিছু দিন আগেই মুখ খুলেছিলেন দেব। তিনি জানিয়েছিলেন,”যখন ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, সেটা সত্যি খারাপ লাগছে। আমার গায়ে লাগে না। তবে আমার মনে হয় যে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয়। কারণ প্রত্যেকের কন্টিবিউশন আছে। যদি আমি রুক্মিণীর কথা বলি ‘ধূমকেতু’র পিছনে ওঁর অনেক অবদান রয়েছে। ও আমার সঙ্গে রিলও বানিয়েছে। আমি শুভশ্রী, রাজ, রুক্মিণীর কাছে দুঃখিত,ক্ষমা চাইছি। কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে এর থেকে বেশি আর কী আশা করা যায়। আসলে মানুষকে নিয়ে যত বিরূপ মন্তব্য করবে, তত এদের ফলোয়ার বাড়বে। কিন্তু এই ফলোয়ার নিয়ে লাভটা কী?”
দেবের পর এবার মুখ খুললেন রুক্মিণী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান,”আমি হাসি ঠাট্টা করতে খুব ভালোবাসি, তাই এই সব নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছিল তা দেখে খুব হেসেছি। আপনারা চালিয়ে যান। আমাদের ছবি হিট করেছেন, তাই সব চলতে পারে, কোনও সমস্যা নেই। দেবকে কোনও দিন আমার কাছে ক্ষমা চাইতে হবে না।
এটা খুবই পিছিয়ে পড়া চিন্তা ভাবনার প্রদর্শন করে। আমরা ২০২৫-এ দাঁড়িয়ে সবাই পেশাদারিত্বটা বুঝি। তাই এই প্রশ্নগুলো উঠতেও পারে না। কার সম্পর্কের কী সমীকরণ সেটা দেখে তো বোঝা যায় না, একটা ছবির জন্য যে পেশাদারিত্ব দেখানো হয়েছে সেটাকে অন্য ভাবে দেখলে জীবনে অনেকটা পিছিয়ে যেতে হবে। মজা ইয়ার্কি সব আছে, কিন্তু যাঁরা এইসব নিয়ে এরকমভাবে ভাবছেন, তাঁরা হয়ত মানসিকভাবে অনেকটা পিছিয়ে।”
এছাড়াও অভিনেত্রীর রুক্মিণী মৈত্রকে প্রশ্ন করা হয়, কিছুদিন আগেই বড়মার কাছে তাঁর নামে পূজা দিয়েছিলেন দেব, এবং সেই লাইভটা তিনিও দেখছিলেন। সেই প্রসঙ্গে জানতে চাওয়া হলে অভিনেত্রী জানান,”একে অপরের জন্য আমরা সবাই পূজা দিই। আমিও যদি কোথায়ও যাই পূজা দিতে অবশ্যই আমার কাছের মানুষের জন্য পূজা দেব। এটা একটা মিষ্টি মুহূর্ত। এটা আমরা প্রতিবছরই যেখানেই যাই আমার সবসময় পূজাটা করে থাকি। আজকে যেটা ক্যামেরায় ধরা পড়েছে, সেটা অন্য ব্যাপার।”