Dev-Subhashree:“আমরা ৫০ বছর পরে একসাথে এলেও…”, প্রাক্তন প্রেমিকা অর্থাৎ সহঅভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর আত্মবিশ্বাসের কোন কথা জানালেন দেব?
মাত্র চার দিন আগে মুক্তি পেয়েছে জনপ্রিয় টলিউড জুটি দেব-শুভশ্রী অভিনীত ছবি ‘ধুমকেতু’। তিন দিনের মধ্যেই এই ছবি বাংলা সিনেমা জগতে রেকর্ড তৈরি করেছে। তিন দিনের রোজগার হয়েছে ৯ কোটি টাকা! ভোর ৭টা হোক কিংবা মাঝরাতের শো, কোনটাই হাউসফুল হতে বাদ দেয়নি। এখনও পর্যন্ত রাজ্যের প্রায় প্রতিটি হলই হাউসফুল হচ্ছে। সেটা কি শুধুই দেব-শুভশ্রীর দশ বছর পর ফিরে আসার কারণে? নাকি রয়েছে অন্য কোন রহস্য?
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে দেব’কে প্রশ্ন করা হলে দেব জানিয়েছেন,”আমি জানিনা কেন এমন হয়। আমার মনে হয়, জুটি দর্শক তৈরি করেন। এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যারা একসঙ্গে সম্পর্কে আছেন এবং তাঁরা একসঙ্গে ছবিও করছেন। কিন্তু তাঁরপরেও দর্শকের মাঝে এতটা জায়গা করে নিতে পারেননি তাঁরা।”
অভিনেতাকে বলতে শোনা যায়, “এখন আমি ওঁর(শুভশ্রী) প্রাক্তন। একটা সময় সম্পর্কে থাকলেও বর্তমানে আমাদের দুজনের জীবনের পথ আলাদা হয়ে গিয়েছে। শুভশ্রীর নিজের স্বামী সংসার রয়েছে আর ও সেই জায়গায় যথেষ্ট সুখেই রয়েছে। এদিকে আমিও তাঁর সঙ্গে রয়েছি, তাঁর সঙ্গেও ভালো আছি। কিন্তু তারপরেও দর্শকদের মধ্যে আমাদের নিয়ে যে এত উন্মাদনা তা কেন আমি বলতে পারব না।”
এর মাঝেই দেব এই প্রসঙ্গে শুভশ্রীর আত্মবিশ্বাসের পরিচয়ও দিলেন সকলকে। তিনি বলেন, “আমি একদিন শুভশ্রীকে বললাম,ওঁ খুব আত্মবিশ্বাসী। ওঁ বিশাল সব জানতা। শুভশ্রী বলে আমরা ৫০ বছর পরে ফিরলেও এই সেলিব্রেশনটাই হত। ওঁ অনেক বেশি কনফিডেন্ট। আমার মনে হয় এই প্রশ্নের উত্তর শুভশ্রী ভালো করে দিতে পারবে। কিন্তু আমি সত্যিই জানিনা দর্শকরা কেন এতটা বড় জায়গা দিয়েছেন আমাদের’। এর পাশাপাশি দর্শকদের উদ্দেশ্যেও তিনি প্রশ্ন করে জানতে চেয়েছেন, “এমন উন্মাদনা কেন দেব-শুভশ্রীকে নিয়ে?”
সম্প্রতি মুক্তি পাওয়া দেবের ‘ধূমকেতু’ ছবি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে টেলিপাড়ায়। দেব-শুভশ্রীর একসঙ্গে মঞ্চে পারফরম্যান্স, দশ বছর পর একে অপরের সঙ্গে সহজ ভাবে হাসিঠাট্টা থেকে শুরু করে শুভশ্রীকে দেবী রূপে পূজা করা, দেব-শুভশ্রীর জন্য বিপুল জনসমুদ্র সমস্ত কিছুই দেখা গিয়েছে এর মধ্যে। পাশাপাশি প্রত্যেকটা হল হাউসফুল হওয়ার ঘটনা তো রয়েইছে।
সত্যি বলতে, একসময়ের ব্যক্তিগত সম্পর্কে জড়িত এই জুটি দর্শকদের মাঝেও বিপুল পরিমাণে জনপ্রিয়তা পেয়েছিল তাঁদের মাত্র পাঁচটা ছবি দিয়েই। বর্তমানে তাঁদের দুজনের ব্যক্তিগত পথ আলাদা হয়ে গেলেও দর্শকদের কাছে তাঁরা সেই পুরানো ‘চ্যালেঞ্জ’ বা ‘পরান যায় জ্বলিয়া রে’ এর স্মৃতি হয়েই রয়ে গিয়েছেন।