Ananya-Sukanta:আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিপাড়ার মিষ্টি জুটি অনন্যা গুহ এবং সুকান্ত কুণ্ডু। ইতিমধ্যেই বাগদান সেরে ফেলেছেন তাঁরা। বিয়ের প্রস্তুতিও তুঙ্গে। সমাজমাধ্যমে নিজেদের বিয়ের নানান কেনাকাটার ভিডিও সামনে এনেছেন অনন্যা এবং সুকান্ত। কিছুদিন প্রেমের সর্ম্পকে থাকার পর অবশেষে এক অপরকে জীবনসঙ্গী রূপে পেতে চলেছেন তাঁরা। অবশ্য তাঁদের মধ্যে বয়সের ফারাক অনেকটাই। যা নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। কিন্তু ভালবাসা যে বয়স মনে না তা প্রমাণ করেছেন টলিপাড়ার একাধিক জুটি।
তবে হঠাৎই একি হল! বিয়ে আগেই এমন কাণ্ড! বিয়ের আগেই নাকি তাঁদের মধ্যে তুমুল ঝামে’লার সৃষ্টি হয়েছে। যা নিয়ে দুশ্চিন্তায় দুজনে। বিয়ের আগেই সমাজমাধ্যমে একটি পোস্ট করেন সুকান্ত। যেখানে তিনি লেখেন,”কয়েক দিন ধরেই আমার আর অনন্যার মধ্যে বোকাবোকা কারণে ঝামেলা হচ্ছে। অনেকেই শুনে বলছে যে নজর লেগেছে, সামনেই বিয়ে খুব ভয় লাগছে কেন স্টোন পরলে নজর থেকে সুরক্ষা পাওয়া যায়? স্টোন পরলে নজর থেকে সুরক্ষা পাওয়া যায়? তোমরা জেনে থাকলে জানাও? যদিও অনেকই এটা শুনে খুব মজা পাবে।”
হঠাৎ এমন পোস্ট ঘিরে শুরু হয়েছে নানান মন্তব্য। এবার কি তবে কোনো স্টোনের প্রচার করতে চলেছেন তাঁরা? হতে পারে যে এই পোস্টটি শুধুমাত্র প্রচারের কারণের জন্যই এমন একটি পোস্ট করেছেন? তবে কী তাঁদের সর্ম্পকের উপর সত্যি নজর লেগেছে? তাহলে কী এবার সেই নজরেই বিশ্বাস করলেন তাঁরা? অনেকেই বলেছেন,’এত ছবি,ভিডিয়ো পোস্ট করলে তো মানুষ নজর দেবেই।’ অপর একজন লেখেন,’সত্যি নজর বলে কিছু আছে।’
কোনোদিনই নিজেদের সম্পর্ক গোপনে রাখেননি তাঁরা। তাঁদের একসাথে বানানো ভিডিয়ো দর্শকের বেশ পছন্দের। প্রচুর ভালোবাসাও পান তাঁরা। আবার কটু কথাও বলতে ছাড়েননা অনেকে।
তবে তাঁদের এই আনন্দের মুহূর্তে হঠাৎ কেন এমন ঝ’গ’ড়া? তাই নিয়েই কী এমন ইঙ্গিতপূর্ণ করেছেন সুকান্ত? তাঁদের অনুরাগীদের একটাই ইচ্ছা আনন্দের সঙ্গে নিজেদের জীবন শুরু করুক অনন্যা ও সুকান্ত।