Jeet-Subhashree:প্রত্যেক বছরের মত এবারে ভাইফোঁটার দিনটাতে নেই আনন্দের জোয়ার। গায়ক জিৎ গাঙ্গুলীর পরিবারে মহাসং’ক’ট। একদিকে মায়ের অসু’স্থতা, অন্যদিকে নিজেদের শারীরিক সমস্যা, দুই মিলিয়ে আপাতত জর্জরিত সঙ্গীত পরিচালক এবং তাঁর গায়িকা স্ত্রী। খুশির মাঝে দুঃ’খে’র ছায়া পরিবারে।
গায়কের মা নাকি বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি। ফুসফুসে অক্সিজেনের সরবরাহ কম হওয়ায় অ’সু’স্থ হয়ে পড়েছেন তিনি। তাই কোনোরকম ঝুঁকি না নিয়েই তড়িঘড়ি হাস’পাতা’লে নিয়ে যাওয়া হয় তাঁকে। আপাতত আসতে আসতে সেরে উঠছেন গায়কের মা।
অপরদিকে নিজেও ভালো নেই গায়ক। ভাইরাল জ্ব’রে কাবু তিনি। তেমনই একইভাবে অ’সু’স্থ তাঁর স্ত্রী চন্দ্রাণী গাঙ্গুলীও। দুজনেই আপাতত কলকাতায় আছেন। একদিকে মায়ের এমন অ’সু’স্থ’তা, অন্যদিকে নিজেদের শা’রী’রি’ক স’ম’স্যা, দুই মিলিয়ে সমস্যার মধ্যে তিনি। এই কারণে শুভশ্রীর থেকে এবারে ভাইফোঁটা নেওয়া হবে না তাঁর। তাই মন খারাপ তাঁর।
আরও পড়ুন:Saheb-Susmita:প্রেম চর্চার মাঝেই সুস্মিতার সাথে দীপাবলি উদযাপন! ভিডিও দিয়ে কী লিখলেন সাহেব?
প্রত্যেক বছর ভাইফোঁটায় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর কাছে ফোঁটা নেন জিৎ। র’ক্তে’র সম্পর্ক না থাকলেও অভিনেত্রীকে নিজের বোনের মতোই ভালোবাসেন তিনি। পেশাগত গণ্ডির বাইরেও তাঁদের সমীকরণ চোখে পড়ার মতো। নিষ্ঠা নিয়ে জিতের মঙ্গল কামনা করে তাঁর কপালে ফোঁটা দেন শুভশ্রী। কিন্তু এবারে অসু’স্থ’তার কারণে কলকাতায় থেকেও শুভশ্রীর বাড়িতে ফোঁটা নিতে যাচ্ছেন না জিৎ।
গত বছরেও শুভশ্রীর থেকে ভাইফোঁটা নিতে পারেননি তিনি। সস্ত্রীক একটি পথ দু’র্ঘট’না’র সম্মুখীন হয়েছিলেন গায়ক। দুর্ঘ’ট’না’র পর পুরোপুরি সেরে উঠতে পারেননি জিতের স্ত্রী চন্দ্রাণী। বাড়িতেই বিশ্রামে ছিলেন। এদিকে কলকাতায় শুভশ্রীর কাছে ফোঁটা নিতে বরাবর সস্ত্রীক আসতেন জিৎ। তাই অ’সু’স্থ চন্দ্রাণীকে ছেড়ে আসতে পারেননি তিনি। ২০২১ সালে প্রথমবার শুভশ্রীর থেকে ফোঁটা নিতে হাজির হয়েছিলেন জিৎ।
একই শহরে থেকেও এবারে হল না উদযাপন। দাদার কপালে ফোঁটা দিতে পারলেন না শুভশ্রী। তাই মন খা’রা’প সঙ্গীত পরিচালকের।