Aamir Khan:অন্তঃসত্ত্বা প্রেমিকাকে গর্ভপাত করতে বলেছিলেন বলিউড তারকা আমির খান! এবার কোন ‘গোপন’ প্রেমিকার কথা জানা গেল?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Aamir Khan:অন্তঃসত্ত্বা প্রেমিকাকে গর্ভপাত করতে বলেছিলেন বলিউড তারকা আমির খান! এবার কোন ‘গোপন’ প্রেমিকার কথা জানা গেল?

রিনা দত্ত, কিরণ রাও ও গৌরীর পরে এবারে প্রকাশ্যে এল আমির খানের আরও এক প্রেমিকার কথা। সম্প্রতি আমির খানের একাধিক সম্পর্ক নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। রিনা দত্তের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে জেসিকা হাইনস নামে এক মহিলার সঙ্গে সম্পর্কে থাকার কথা জানা গেছে। এমনকি আমির খান ও জেসিকা হাইনস-এর এক সন্তান রয়েছে বলে দাবি করেছেন আমির খানের ভাই ফৈসল খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিরের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ এনেছেন ফৈসল।

এই জেসিকা হাইনস আসলে কে? খবর নিয়ে জানা গিয়েছে, পেশায় জেসিকা হাইনস ছিলেন একজন সাংবাদিক। এর পাশাপাশি তার লেখা বেশ কিছু বইও রয়েছে। এর মধ্যে অন্যতম হলো- ‘বিগ বি: বলিউড’, ‘বচ্চন অ্যান্ড মি’ ইত্যাদি। পাশাপাশি বহু বছর ধরে ভারতীয় সিনেমা এবং সংস্কৃতি নিয়ে একাধিক লেখালেখি করেছেন জেসিকা হেইনস। এমনকি ১৯৯০ থেকে ২০০০ সালের মধ্যে বেশ কয়েকবার বিভিন্ন বিষয় নিয়ে তাঁর নাম উঠে আসে বলিপাড়ার গুঞ্জনে। তখনই জানা গিয়েছিল, আমির খানের সঙ্গে নাকি তাঁর সম্পর্ক রয়েছে।

ফৈসলের বক্তব্য অনুযায়ী, রিনা দত্তের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীনই আমির এক সাংবাদিক জেসিকার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। শুধু তাই নয়, তাঁদের নাকি এক অবৈধ সন্তানও রয়েছে বলে দাবি করেন তিনি।

কীভাবে সেই আলাপ? জানা যাচ্ছে, ১৯৯৮ সালের ‘গুলাম’ ছবির শুটিং-এর সময়ে নাকি তাঁদের পরিচয় হয়। তারপর থেকেই ঘনিষ্ঠতা শুরু হয়। তখন জানা গিয়েছিল, জেসিকা এবং আমিরের একটি সন্তান রয়েছে, যার নাম জান। এই বিষয়ে গুঞ্জন রয়েছে, অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় প্রথমে আমির খান গর্ভপাত করতে বলেছিলেন জেসিকাকে। কিন্তু তিনি রাজি হননি। এর ফলেই তারপর লন্ডনে নিজের সন্তানকে বড় করে তোলেন জেসিকা। যদিও তাদের এই সম্পর্ক নিয়ে আমির কিংবা জেসিকার কেউই কোনোদিন মুখ খোলেননি।

সম্প্রতি আমির এবং জেসিকার সেই সম্পর্কের টানাপোড়েনকে আবারও উসকে দিয়েছেন আমির খানের ভাই ফৈসল খান। জেসিকার সঙ্গে সম্পর্ক ভাঙার পরেই কিরণ রাও-এর সঙ্গে সম্পর্ক শুরু হয় আমির খানের।

Leave a Comment