Anirban-Rudranil:সনাতন ধর্ম নিয়ে কটাক্ষ অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যর! তীব্র প্রতিবাদ জানালেন অভিনেতা রুদ্রনীল ঘোষ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Anirban-Rudranil:সমাজমাধ্যম এখন ভাইরাল ‘হুলিগানইজম’ ব্যান্ডের একটি গানে। গানটির অন্যতম প্রধান শিল্পী তথা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে মাতামাতি চারিদিকে। সমাজমাধ্যমে রাতারাতি ভাইরাল এই গান। বরাবরই স্পষ্টভাষী অভিনেতা। কেউ কেউ এই গানের প্রশংসা করলেও, অনেকে ধর্ম নিয়ে এমন মন্তব্যকে অপমানজনক বলেই চিহ্নিত করছেন।

অনির্বাণ ভট্টাচার্যের গানে উঠে আসে কিছু লাইন,”সনাতন এসে গেছে… আর সনাতনী?…সনাতন মানে আমি সনাতন ধর্মের কথা বলছি…আসেনি তো এখনও?…সনাতন ভারতে পৌঁছাতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে…”, এই বক্তব্য প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েন অনির্বাণ।

অনির্বাণ ভট্টাচার্যের এরূপ গান শুনে বেজায় চটেছেন রুদ্রনীল ঘোষ। রুদ্রনীলের দাবি সনাতন ধর্মকে এভাবে অপমান করা উচিত হয়নি অনির্বাণের।

অনির্বাণকে ট্যাগ করে রুদ্রনীল সোশ্যাল মিডিয়ায় লেখেন,”বন্ধুবর #অনির্বাণ_ভট্টাচার্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনার এই অসচেতন,জ্ঞানহীন বক্তব্যের। আপনি মঞ্চে বললেন,-

“সনাতন এসে গেছে?.. আর সনাতনী?..সনাতন মানে আমি সনাতন ধর্মের কথা বলছি…আসেনি তো এখনো?..সনাতন ভারতে পৌঁছাতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে..সবাই এগিয়ে যায়.. আমরা পিছিয়ে যাব!!”

আরও পড়ুন:Aparajita Adhya:“ওরা তো এগুলো পারেই না!শুধু লেখাপড়া করলে হয় না!” নতুন প্রজন্মকে খোঁচা অপরাজিতা আঢ্যর!কোন বিষয়কে নিয়ে এমন মন্তব্য অভিনেত্রীর?

ভাই,অণির্বান পৃথিবীর চুড়ান্ত মুর্খ ব্যাক্তিও জানেন সনাতন ধর্ম পৃথিবীর আদিতম ধর্ম বা জীবনচর্চা। তারপর বাকি ধর্ম গুলির জন্ম। আর আপনি বললেন, “সনাতন এসে গেছে?” “সনাতন ভারতে পৌঁছাতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে!” আপনি সজ্ঞানে বললেন এই কথা!?

অন্য কোন ধর্ম সম্পর্কে এই ধরণের উক্তি করলে তারা এতক্ষণে আপনাকে কোন স্থানে রাখতেন নিশ্চই জানেন!

সবাই জানে,টলিউড মাফিয়ারা আপনার কাজ কেড়ে নিয়েছে, তাই গান গেয়ে পেটের ভাত জোগাড় করতে হচ্ছে।দূর্ভাগ্যজনক!! কিন্তু, যে “হুলিগানরা” আপনার পেটের ভাত কারা কাড়ল তা নিয়ে বা RG KAR ডাক্তার হত্যা নিয়ে বা শিক্ষক পেটানো-শিক্ষা দূর্নীতি নিয়ে আপনার মুখে কুলুপ! অথচ অকারণ ছোট করছেন নিজের ধর্মকে? সনাতন ও সনাতনীকে?কাকে খুশী করতে?

আরও পড়ুন:Jisshu-Nilanjana:”ভবিষ্যতে ওঁর কোনো প্রয়োজনে বা বিপদে যদি আমাকে দরকার হয় আমি অবশ্যই যাব…” তবে কি দূরত্ব মিটছে যীশু-নীলাঞ্জনার!খোলসা করলেন অভিনেতা

ভাই অণির্বান, যদি সত্যই নিজের অজ্ঞানতা থেকে এই বক্তব্য রেখে থাকেন তাহলে জানান। দেখবেন সমস্ত সনাতনীরা দল-মত-ঝান্ডা-জীবিকা ভুলে আপনাকে ক্ষমা করবেন ও ভবিষ্যতে এই ধরণের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য না করার অনুরোধ করবেন। আর যদি সজ্ঞানে থেকে এই ধরণের মন্তব্য করে থাকেন, তাহলে ক্ষমা চেয়ে নিন। সনাতন ধর্ম আদি ও অনন্ত।আপনি আমি দুনিয়ায় থাকি বা না থাকি, সনাতন-সনাতনী ছিল আছে ও থাকবে।

ভাল থাকবেন #অভিনেতা_ভাই_অণির্বান_ভট্টাচার্য।”

ফুঁসে উঠেছেন সাধারণ মানুষও। সনাতন ধর্মকে নিয়ে এত বড় কথা মানতে নারাজ তারা।

Leave a Comment