Jisshu-Nilanjana:“পাগল হয়ে যেতাম, মারাও যেতে পারতাম পাগল হয়ে…” স্ত্রী নীলাঞ্জনা শর্মার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে একি কথা বললেন অভিনেতা যীশু সেনগুপ্ত? কেন বিচ্ছেদ হয়েছিল তাঁদের?
কাগজে-কলমে এখনও স্বামী-স্ত্রী, কিন্তু বহুদিন ধরেই আলাদা থাকছেন যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মা। বাংলা টলিউড জগতের অন্যতম বড় নক্ষত্র যীশু সেনগুপ্ত। নিজের প্রতিভায় তাঁর দর্শকদের ‘ব্যোমকেশ’ বা ‘ফেলুদা’র মতো একাধিক চরিত্র উপহার দিয়েছেন যীশু সেনগুপ্ত। তবে বর্তমানে স্ত্রী নীলাঞ্জনা শর্মার সঙ্গে বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময়ে কটাক্ষের শিকার হতে হচ্ছে যীশু সেনগুপ্তকে। যীশু ও নীলাঞ্জনার দুই কন্যা সন্তান রয়েছে। বিচ্ছেদের সময়ে দুজনেই মায়ের দায়িত্বে রয়েছেন। সম্প্রতি তাঁদের বিচ্ছেদ নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন যীশু সেনগুপ্ত। কী জানালেন অভিনেতা? নীলাঞ্জনা সঙ্গে বিচ্ছেদের সঠিক কারণটা কী?
যীশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা শর্মার বিচ্ছেদ প্রসঙ্গে সর্বসমক্ষে তাঁদের দুজনের কেউই এতদিন পর্যন্ত মুখ খোলেননি। একসঙ্গে এক সময়ে প্রযোজনার কাজ শুরু করলেও বিচ্ছেদের কারণ এসে পড়েছে কর্মক্ষেত্রেও। বর্তমানে নীলাঞ্জনা নতুন প্রোডাকশন হাউস চালাচ্ছেন। অপরদিকে যীশু এবং সৌরভ একত্রিতভাবে নতুন প্রযোজনা সংস্থা শুরু করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘নীলাঞ্জনা সঙ্গে প্রযোজনা সংস্থা থাকলে আমি অবশ্যই, সেটাই চালিয়ে যেতাম। তবে ওঁ এখন খুব ভালো কাজ করছে। বেশ কিছু নতুন নতুন মেগা শুরু করেছে। ওঁকে অনেক শুভেচ্ছা।’
যদিও তারপরই যীশু-নীলাঞ্জনার বিচ্ছেদ সম্পর্কে প্রশ্ন করা হলে যীশু সেনগুপ্ত বলেন, “এটা নিয়ে আমি আজ অবধি মুখ খুলিনি, সারা জীবনেও খুলব না। অনেকেই আছেন যাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। নাহলে তো পাগল হয়ে যেতাম। মারাও যেতে পারতাম পাগল হয়ে। আমার নিজের মানুষদের সঙ্গে অবশ্যই এই নিয়ে আলোচনা হয়েছে। তবে তাঁদেরকেও বলে দিয়েছি, এই নিয়ে বাইরে কোনো কথা হলে সেই দিনই আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে। আমার কাছে এটা যে, দুটো মানুষ এক জায়গায় থাকতে পারছে না। এটা হতেই পারে দুজন এক জায়গায়, মতের মিল-অমিল, আরও অনেক কিছু থাকতে পারে হতে পারে, একটা পয়েন্টে গিয়ে সেগুলো ঠিক যাচ্ছে না। আমার ওঁর বিরুদ্ধে কিছু বলার নেই।”
এই প্রসঙ্গে অভিনেতাকে তাঁর স্কুল জীবনের এক স্মৃতি উদঘাটন করতে শোনা যায়। অভিনেতা বলেন, “ছোটবেলায় আমরা তিনজন খুব ভালো বন্ধু ছিলাম। তারপর একজনের সঙ্গে আমার ঝগড়া হয়। দুজন মানুষ একসঙ্গে থাকলে এমনটা হতেই পারে।”
স্ত্রী নিলাঞ্জনার বিরুদ্ধে যে অভিনেতা যীশু সেনগুপ্তর কোন অভিযোগ নেই, তাও তিনি স্পষ্ট করেছেন। অভিনেতা বলেন, “ভবিষ্যতে ওঁর কোনো প্রয়োজনে বা বিপদে যদি আমাকে দরকার হয় আমি অবশ্যই যাব।”