Rahul Mazumdar:টলিপাড়ার জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন অভিনেতা রাহুল মজুমদার। বর্তমানে একদম ফ্যামিলি ম্যান তিনি। স্ত্রী ও মেয়েকে নিয়ে নানান খুনসুটি ভরা ভিডিও ও ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন তিনি। অভিনেতার অনুরাগীর সংখ্যা কম কিছু নেই। বলিষ্ঠ চেহারা ও মুখের মিষ্টি হাসি দিয়ে হাজার হাজার নারীর মন জয় করেছেন তিনি।
ছোটপর্দার হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন রাহুল মজুমদার। এরপর বড়পর্দাতেও কাজ করেছেন তিনি। আট থেকে আশি সবাই তাঁর অভিনয় মুগ্ধ।
এবছর সান বাংলার তরফে থাকছে বিশেষ নিবেদন— ‘অকাল বোধন’, যেখানে বহু বছর পর আবার ‘মহিষাসুরমর্দিনী’ রূপে ফিরছেন পায়েল দে। আর সেখানেই প্রথমবার রাহুলকে দেখা যেতে চলেছে রামের ভূমিকায়। তেমনই এর পাশাপাশি মহালয়াতেও প্রথমবার কাজ করছেন অভিনেতা। এছাড়াও ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের হাত ধরে আবারও ছোটপর্দায় ফিরছেন তিনি। গল্পে আসতে চলেছে এক আমূল পরিবর্তন। পুরোপুরি পাল্টে যাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’র গল্প। এবার আর স্বস্তিকার পাশে দেখা যাবে না দিব্যজ্যোতিকে। কারণ, নতুন এই গল্পে নায়ক হিসেবে আসছেন রাহুল মজুমদার। সঙ্গে থাকছেন তিয়াশা লেপচাও। কিন্তু আচমকাই এসবের মাঝে একি করে বসলেন অভিনেতা?
আরও পড়ুন:Sweta-Moumita:সবার সামনে কোন গোপন সত্যি তুলে ধরলেন অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী?
গতকাল ‘বহুরূপ’ ছবির গ্র্যান্ড প্রিমিয়ারে হাজির ছিলেন অভিনেতা। কালো পাঞ্জাবিতে অসাধারণ লাগছিল তাঁকে। হঠাৎই তাঁকে সাংবাদিকরা পোজ দিতে বলেন। কিন্তু অভিনেতাও কম যান না সঙ্গে সঙ্গে মুখে একরাশ হাসি নিয়ে বলিউডের কিং শাহরুখ খানের কায়দায় পোজ দিলেন। যা দেখে রীতিমতো হইহই পড়ে গিয়েছিল। আর তাঁর সেই মুহূর্ত নিজেদের ক্যামেরাবন্দি করলেন সাংবাদিকরা।