Sudip-Anindita:বউকে ‘হিংসুটে’ বলে দাবি করলেন অভিনেতা সুদীপ! কিন্তু কেন আচমকাই বললেন একথা?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Sudip-Anindita:”অনিন্দিতা খুবই হিংসে করে, ওঁ আসলে আমাকে আর চেনে না…” নিজের বউকে হিংসুটে বলে দাবি সুদীপের? হঠাৎ এমন কেন বললেন অভিনেতা?

টলিপাড়ার হ্যাপেনিং কাপেল বলে পরিচিত সুদীপ সরকার ও অনিন্দিতা রায়চৌধুরী। ‘ফুলকি’র ‘রুদ্র সান্যাল’ দর্শকের যেন চোখের বিষ। তবে পর্দার এই খলনায়ক বাস্তব জীবনে কিন্তু আদ্যোপান্ত রোম্যান্টিক। বউকে চোখে হারান তিনি। ভালোবেসেই একে অপরের হাত ধরেছিলেন দুজনে। কিন্তু এখন তাঁরা আর দুজন নয়। দুই থেকে তিন হয়েছেন এই তারকা দম্পতি। লক্ষ্মী এসেছে তাঁদের ঘরে। মেয়েকে নিয়েই বাড়িতে এখন সারাক্ষণ হইহই কাণ্ড।

মাঝেমধ্যেই মেয়ের নানান ছবি শেয়ার করে থাকেন এই দম্পতি। অবশ্য মেয়ের মুহ এখনও দেখাননি তাঁরা। তাই অধীর আগ্রহে তাকে দেখার জন্য মুখিয়ে আছেন তাঁদের অনুরাগীরা।

আরও পড়ুন:Arpita Mukherjee:ভুল বোঝাবুঝি মিটল! ‘মিঠাই’ ধারাবাহিকের সদস্যদের সাথে এখনও কথা হয়? কী জানালেন অর্পিতা?

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে অনেকদিন আগেই কাজে ফিরেছেন অনিন্দিতা। তাই মেয়েকে বাড়িতে পরিবারের কাছেই রেখে আসতে হয় তাঁদেরকে। কাজ থেকে ফিরেই বাড়িতে গিয়ে মেয়েকে আদর করা তাঁর কাছে যেন এক পরম শান্তি।

সম্প্রতি শহরের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে টলিপাড়ার এই দম্পতিকে উপস্থিত থাকতে দেখা যায়। বেশ হাসিখুশি মেজাজেই ক্যামেরার সামনে দেখা যায় তাঁদেরকে। উভয়কেই প্রশ্ন করা হয় যে বাড়িতে ছোট্ট সদস্য এসেছে তাকে কেমনভাবে যত্ন করা হচ্ছে এত ব্যস্ততার মাঝেও?

আরও পড়ুন:Dev-Rukmini:”রুক্মিণী হোক বা অন্য কেউ হোক…” বিয়ে নিয়ে অকপট জবাব দেবের

অভিনেত্রী জানান,” কাজ তো করতেই হবে, বাইরে কাজ করার পর বাড়িতে এসে যতটা সময় পাই ওর জন্যই থাকে। আমার মা রয়েছে, আমাদের আরও দুই চারপেয়ে ছেলেমেয়ে রয়েছে,তাই বাকি সময়টা পুরো পরিবারকে নিয়েই। আমরা দুজনেই খুব কম বাইরে যাই,ঘোরাঘুরি বা পার্টি করি। কারণ আমাদের বাড়িতে সারাক্ষণই আমরা পার্টি করি। ওটা আমাদের জন্য খুবই মজার একটা সময়।

এরপরই নিজের বউকে আচমকাই হিংসুটে বললেন সুদীপ। কিন্তু কেন বললেন তিনি? অভিনেতা বলেন,”আগে প্রথমে অনিন্দিতার জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতাম। কিন্তু এখন অনিন্দিতার সঙ্গে আরও একটি কারণ যোগ হয়েছে। কাজ থেকে তাড়াতাড়ি ফিরে এসে আমি আমার মেয়ের সাথেই থাকি।”

তারপরেই বেশ খানিকটা মজার ছলেই তিনি বলেন, অনিন্দিতা খুবই হিংসা করে কারণ আমার মেয়ে,খুবই আমার নেওটা। বাবা আসলে ও আর কাউকে খুব একটা পাত্তা দেয় না। তো এটা আমার কাছে আলাদা একটা ভালো লাগা। আমার কাছে বাড়িতে ফেরা, মেয়েকে কোলে নেওয়া এটা একটা আলাদাই অনুভূতি, এটা যখন কেউ বাবা হবে বুঝতে পারবে।”

আরও পড়ুন:Koneenica-Mithun:মিঠুন চক্রবর্তীকে নিয়ে আচমকাই কী মন্তব্য করে বসলেন কনীনিকা ব্যানার্জী?

অভিনেতার কথা শেষ হতেই পাশে থেকে অনিন্দিতা বলে ওঠেন, “এটা সত্যি যে বাবা (সুদীপ) আসলে ও আর কাউকে পাত্তা দেয় না।” দুজনকেই বেশ খোশমেজাজে কথা বলতে দেখা গেল ক্যামেরার সামনে। মেয়েকে নিয়েই এখন সময় কাটছে তাঁদের। এমনটাই জানান এই দম্পতি।

Leave a Comment