Tanmay Majumdar:”অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে চা ও খাবার আনতে দেওয়া হত…” টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে বি’স্ফো’র’ক মন্তব্য ‘চিরদিনই তুমি যে আমার’ ‘অপর্ণার’ বন্ধু ‘সন্তু’ ওরফে তন্ময় মজুমদারের

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Tanmay Majumdar:গাড়িতে বসে ললিপপ মুখে নিয়ে থাকা ছেলেটির কথা মনে আছে? ‘চিরদিনই তুমি যে আমার'(Chirodini Tumi Je Amar) ধারাবাহিকের ‘সন্তু’ ওরফে অভিনেতা তন্ময় মজুমদার। যাঁর অভিনীত ‘সন্তু’ চরিত্রটি রাতারাতি মন ছুঁয়েছে দর্শকের। এর আগেও বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এছাড়াও তিনি যুক্ত থিয়েটারের সঙ্গেও। তবে ‘সন্তু’র চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন অভিনেতা। দর্শকের কাছে ভালোবাসাও পেয়েছেন প্রচুর। এই ধারাবাহিকের হাত ধরে জীবনের খা’রা’প স্মৃতিকে অনেক দূর ফেলে এসেছেন অভিনেতা।

২০১২ থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তন্ময়। বারো বছর তিনি ইন্ডাস্ট্রিতে রয়েছেন। জীবনে কম ওঠাপড়ার মধ্যে দিয়ে যাননি তিনি। এর আগেও অনেক ধারাবাহিকে কাজ করেছেন তিনি। তবে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে কাজ করার পর, তাঁর অভিনয়ের মাধ্যমে, সফলতা পেয়েছেন অনেকটাই। সেই প্রসঙ্গে তিনি জানান,”আমার জীবনের দীর্ঘ বছরের লড়াই। প্রথম এত ভালোবাসা পাচ্ছি মানুষের। কী বলি বলুন তো, সত্যিই খুব ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে আমার মা-বাবা খুব খুশি। গর্ব অনুভব করছেন আমায় নিয়ে।”

গল্পে ‘অপর্ণা-সন্তু’র বন্ধুত্ব নজর কেড়েছিল দর্শকের। বাস্তবেও অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে অভিনেতা তন্ময় মজুমদারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। প্রথমবার জীবনে কোনো চরিত্রে অভিনয়ের পর এত সফলতা। অভিনেতার কথায়,”সবসময় আমি খুব চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। আসলে থিয়েটারের মঞ্চ আমাকে অনেক কিছু শিখিয়েছে। তাই বিভিন্ন ধরনের চরিত্র করতে চাই। দোলের পরের দিন আমার কাছে যখন এই চরিত্রটির জন্য প্রথম ফোন আসে, তখন থেকেই আমি নিজেকে সেই ভাবে প্রস্তুত করতে শুরু করেছিলাম। কোনটা করলে বেটার হয়, সেটা নিয়ে ভাবনাচিন্তা চলেছে। এটা তো একটু নেগেটিভ চরিত্র। একটা ছেলে ললিপপ মুখে দিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছে, খুব একটা সহজ কাজ নয়।”

আরও পড়ুন:The Bong Guy:উচ্চ মাধ্যমিকের এক সহায়িকায় পাতায় ‘বং গাই’ এর নাম? অবাক নেটপাড়া! কী বলছেন ‘দ্য বং গাই’

২০১৬ সালে পরিচালক অরিন্দম শীলের ‘ধনঞ্জয়’ এবং ২০১৮ সালে হরনাথ চক্রবর্তীর পরিচালনায় ‘বাঘবন্দি খেলা’-তে অভিনয় করেছেন তন্ময়। আজও তিনি কৃতজ্ঞ দুই পরিচালকের কাছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে পর্দায় কাজও করেছেন তিনি।

তবে শুরুটা খুব একটা সহজ ছিল না তাঁর কাছে। ঠিক কী ঘটেছিল তাঁর সাথে?
অভিনেতা বলেন,”পার্শ্বচরিত্রকেও দর্শক এত ভালবাসা দেবে ভাবিনি। এখন খুব খুশি আমি। কিন্তু প্রথমে অনেক কিছুই সহ্য করতে হয়েছে।”

আরও পড়ুন:Saheb-Susmita:”কথা আর অগ্নিকে যেমন হাজার ঝড় ঝাপটাও আলাদা করতে পারেনি, সাহেব-সুস্মিতাকেও পারবে না…” তবে কী প্রেমের সম্পর্কে সিলমোহর দিলেন সাহেব-সুস্মিতা? অকপট স্বীকারোক্তি সুস্মিতার

তবে এমনও দিন গিয়েছে তাঁকে অনেক অভিনেতা-অভিনেত্রীর খাবারও এনে দিতে হয়েছে। অভিনেত্রী আভেরি সিংহ রায় অভিনেতার ভালো বন্ধু। টলিপাড়াতে নিজের জায়গা তৈরি করতে তাঁকে অনেকটাই সাহায্য করেছেন।
তন্ময় বলেন,”তখন একটি প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত হয়েছিলাম আমি। বলা হয়েছিল অভিনয়ের সুযোগ দেওয়া হবে। কিন্তু তারপর কখনও চা তৈরি করে দিতে হত। কখনও অভিনেতাদের খাবার আনতে হত। এই কাজ করতে আমার আপত্তি নেই। কিন্তু যদি ধরে নেওয়া হয়, শুধুই চা তৈরি বা খাবার আনার জন্যই আছি তা হলে অসুবিধার।”

আরও পড়ুন:।Sweta-Rubel:”আমাদের এখনও পূজা শেষ হয়নি…” গাড়ি করে কোথায় যাচ্ছেন রুবেল-শ্বেতা? আচমকা এমন বলার কারণ কী?

তন্ময়ের কথায়,যে সংস্থার সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন, তা অনেক দিন আগেই বন্ধ হয়ে গিয়েছে। যে ছবির কথা হয়েছিল সেটাও তৈরি হয়নি। আপাতত ‘সন্তু’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে সাফল্যের মুখ দেখছেন তন্ময়।

Leave a Comment