Elfina-Manosi:প্রিয় বন্ধুকে কু’রু’চি’ক’র ভাষায় আ’ক্র’ম’ণ, মহাভারতের প্রসঙ্গ টেনে এনে ক’টা’ক্ষ’কা’রী’কে কড়া জবাব দিলেন অভিনেত্রী এলফিনা মুখার্জী

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Elfina-Manosi:টলিপাড়ার জনপ্রিয় মুখ এলফিনা মুখার্জী। কখনও ‘ভুতু’তে ‘লেখা’-র চরিত্রে, আবার কখনও ‘গ্রামের রাণী বীণাপাণি’তে ‘শতরূপা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ২০২৩ সালে ‘সিঁড়ি’ ছবির মাধ্যমে বড়পর্দাতেও পা রেখেছিলেন। ছোটো, বড় সব মাধ্যমেই কাজ করেছেন তিনি। কিন্তু এবার নেটিজেনদের ক’টা’ক্ষে’র মুখে পড়লেন এলফিনা। সমাজমাধ্যমে একের পর এক তারকাকে নিয়ে অ’শা’লী’ন মন্তব্য যেন নিত্য দিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে অনেকেই এসব অপ’মান’কে উপেক্ষা করলেও, এবার সরাসরি তাঁর প্র’তি’বা’দ জানালেন অভিনেত্রী এলফিনা।

সমাজমাধ্যমে হঠাৎই হে’ন’স্তা’র শি’কা’র হতে হল অভিনেত্রী ও তাঁর বন্ধুকে। দীপাবলি উপলক্ষে একটি দোকানে গয়না কিনতে গিয়েছিলেন তাঁরা। সেখানে অভিনেত্রীর সঙ্গে ছিলেন ছোটপর্দার আরও এক জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত। যদিও দুই অভিনেত্রীকে শাড়ি পরেই দেখা গিয়েছিলেন, তাও সমাজমাধ্যম থেকে ধেয়ে এল ক’টা’ক্ষ। ভিডিওটা সমাজমাধ্যমে প্রকাশের পর, একজন কমেন্ট করেন যে, ‘দুটোকেই তো অ’স’হ্য লাগে। বিশেষ করে ওই কালো শাড়ি পরা মেয়েটা তো পুরোই ‘হি’জ’ড়া’ দেখতে।’ সহঅভিনেত্রীকে এমন অ’প’মা’ন? চুপ করে বসে থাকতে পারেননি এলফিনা।

আরও পড়ুন:Riju-Alokananda:অভিনেতা ঋজু বিশ্বাসের বি’রু’দ্ধে বি’স্ফো’র’ক অভিযোগ আনলেন অলকানন্দা গুহ

তাই সমাজমাধ্যমে একটি ভিডিও বানিয়ে, সেই সমাজমাধ্যম ব্যবহারকারীর প্রোফাইল সবার সামনে তুলে ধরেন অভিনেত্রী। তিনি স্পষ্ট করে বলেন, “প্রথমত, এমন অ’প’মা’ন কাউকে করা যায় না। দ্বিতীয়ত, এই শব্দটা অ’প’মা’নে’র জন্য ব্যবহার করার নয়। তাঁরা বরং সমাজের সেই বিশেষ শ্রেণী, যাঁদের অতীত লুকিয়ে আছে মহাভারতের ইতিহাসেও। একসময় অজ্ঞাতবাসে অর্জুনকেও ‘বৃহন্নলা’ সাজতে হয়েছিল, পিতামহ ভীষ্ম পর্যন্ত মুক্তি পেয়েছিল এক তৃতীয় লি/ঙ্গে/র মানুষের জন্যই! এইসব অবশ্য আপনাদের মাথায় ঢুকবে না। তবে ভবিষ্যতে কাউকে আ/ঘা/ত করার আগে, কোনো শব্দ প্রয়োগ করছেন একবার ভেবে নেবেন।”

আরও পড়ুন:Surajit Sen Wife:”ও মানুষ নয়,একটা দানব…” দাম্পত্য জীবনে চরম তিক্ততা, একাধিক বিস্ফোরক মন্তব্য সুরজিৎ সেনের স্ত্রী রীত মন্ডলের

তাঁর এই ধরনের মন্তব্যে, সাহসিকতার জন্য কুর্নিশ জানান অনেকেই। সমাজে তৃতীয় লি’ঙ্গ মানুষদের কী আজও সম্মান নেই। সমাজ কী তাদের আজও নীচু নজরে দেখে? অভিনেত্রীর এমন উত্তর নতুন করে মানবিকতার পাঠ দিয়েছে।

Leave a Comment