Manosi Sengupta:অভিনেত্রী মানসী সেনগুপ্ত আবারও প্রকাশ্যে এনে ফেললেন ব্যক্তিগত জীবনের এক খোলামেলা দিক। দুই সন্তানকে নিয়ে সংসার সামলাতে সামলাতেই তিনি ফিরেছেন কাজে। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় মানসী প্রায়ই শেয়ার করেন সন্তানদের নানান খুনসুটি মুহূর্ত। তবে প্রশ্ন ওঠে একটাই যে, দুই সন্তানের সঙ্গে তিনি যতই ছবি বা ভিডিও শেয়ার করুন, তাঁর স্বামীকে কেনই বা কখনও দেখা যায় না? এই নিয়ে বহু দর্শকই নানারকম মন্তব্য করেছেন, ক’টা’ক্ষ করেছেন সোশ্যাল মিডিয়ায়।
মানসী আগেও পরিষ্কার জানিয়েছেন, তাঁর স্বামী ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছ্যন্দবোধ করেন না। সেই কারণে তিনিও জোর করেন না তাঁকে ক্যামেরার সামনে আনতে। অভিনেত্রী জানান, “আমি কি কাউকে বাধ্য করতে পারি আমার সাথে ফটো তোলার জন্য বা ভিডিওতে আসার জন্য। সে তো আমার দা’স নয়, সে তো আমার পার্টনার, আমার স্বামী, সে যদি ক্যামেরার সামনে আসতে লজ্জাবোধ করে, তাহলে আমি যেই হই না কেন, আমি তার বান্ধবী হই বা বউ হই, যা কিছু হই না কেন, এমনকি তাঁকে জোর করতে পারি? এমনকি আমার মেয়ের ভিডিও আমি ওর অনুমতি নিয়েই পোস্ট করি।”
তার সত্ত্বেও অভিনেত্রীর পোস্টে প্রায়শই ঢুকে পড়ে কু’রু’চি’ক’র ম’ন্ত’ব্য, যার উত্তর তিনি বেশিরভাগ সময়ই এড়িয়ে যান। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে মানসীর মন্তব্য ফের প্রশ্ন তুলেছে তাঁর ব্য’ক্তি’গ’ত স’ম্প’র্ক নিয়ে। এক সাক্ষাৎকারে মানসী অকপটে বলছেন যে যদি ১০ বছর আগের জীবনে ফিরে যেতে পারতেন, তবে তিনি বিয়ে করতেনই না। বরং লি’ভ-ই’ন স’ম্প’র্কে থাকতে তিনি বেষ স্বাচ্ছন্দ্যবোধ করতেন।
ভিডিওতে মানসীর বক্তব্য, “বিয়ে না করাই ভালো। আমি যদি আগের দিনে ফিরে যেতে পারতাম, আমি একদম বিয়ে করতাম না। লি’ভ-ই’ন করতাম, কিন্তু বিয়ে নয়। কাউকে বিয়ে করার পরামর্শও দেব না। আর সন্তান জ’ন্ম দেওয়ার জন্য বিয়েটা জরুরি এই ধারণাটাকে আমি ঠিক মানি না।” তাঁর এই বক্তব্য ছড়িয়ে পড়তেই নেটজনতার এক অংশের মনে প্রশ্ন, তাহলে কি সত্যিই স্বামীর সঙ্গে স’ম্প’র্কে আবারও দূরত্ব বাড়ছে?
যদিও মানসী কখনও সরাসরি স্বামীকে নিয়ে খোলাখুলি আলোচনা করেন না। বরং বারবার বলেছেন, তিনি তাঁর পার্টনারের প্রা’ই’ভে’সি’কে সম্মান করেন। তিনি সেলিব্রিটি হলেও তাঁর স্বামীকে ক্যামেরার সামনে হাজির করাতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। তবে এর আগেও মানসী নিজেই স্বীকার করেছিলেন যে একসময় স’ম্প’র্ক এতটাই খা’রা’প অ’ব’স্থা’য় পৌঁছেছিল যে দু’জনেই আলাদা হওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু মেয়ের কথা ভেবেই সেই সিদ্ধান্ত নেননি। পরবর্তীকালে স’ম্প’র্কে দূরত্ব কিছুটা কমে আসে এবং জ’ন্ম হয় তাঁদের দ্বিতীয় সন্তানের।
তাঁর সাম্প্রতিক মন্তব্যে যে জ’ল্প’না নতুন করে উস্কে উঠেছে তা বলাইবাহুল্য। যদিও বাস্তবে স’ম্প’র্ক কোথায় দাঁড়িয়ে তা নিয়ে মুখ খুলতে এখনও নারাজ অভিনেত্রী।