Soumi Paul:”এখন বুঝি কতটা ট’ক্সি’ক সম্পর্কে আমি ছিলাম,লজ্জায়,ভ’য়ে…” ভালোবাসার মানুষ যে কতটা ভ’য়’ঙ্ক’র হতে পারে সেই কথাই সবার সামনে আনলেন অভিনেত্রী সৌমি পাল

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Soumi Paul:”যখন তুমি দেখতে পাচ্ছ তোমার ভালোবাসার মানুষ তোমাকে কাঁ’দা’চ্ছে,তুমি ডি’প্রে’শ’নে চলে যাচ্ছ,সেই মানুষটাকে ছেড়ে দাও তাড়াতাড়ি…” ভালোবাসার মানুষ যে কতটা ভ’য়’ঙ্ক’র হতে পারে সেই কথাই সবার সামনে আনলেন সৌমি পাল

টলিপাড়ার অতি পরিচিত মুখ সৌমি পাল। ‘কে আপন কে পর’, ‘কৃষ্ণকলি’সহ একাধিক ধারাবাহিকে তাঁর সাবলীল অভিনয় সবার মন জয় করেছে। পজিটিভ কিংবা নেগেটিভ সব চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে।

জানা গিয়েছিল লকডাউনের ফাঁকে সামাজিক রীতিনীতি মেনে আইনি বিয়ে করেছিলেন সৌমি পাল। পাত্র ছিল টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ শুভঙ্কর মিত্র। যদিও বেশ কিছু বছর একাই থাকছেন তিনি। তবে আচমকাই নিজের সর্ম্পক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। জীবনের সবথেকে খা’রা’প অভিজ্ঞতার কথা তুলে ধরলেন ক্যামেরার সামনে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নিজের জীবনের কিছু কথা জানালেন তিনি।

আরও পড়ুন:Debapratimm Dasgupta:”সম্রাট মুখার্জী কে দেখলে হাসতাম,তোরা কি দ্রোণাচার্য বা বাল্মীকি? অ্যাক্টিং ইন্ডাস্ট্রির নামে কত কত টা’কা নিচ্ছে!” বাংলা ইন্ডাস্ট্রি ও টেলিভিশন জগতের বর্তমান অবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা-পরিচালক দেবপ্রতিম দাশগুপ্ত

অভিনেত্রী জানান,”একবছর হল আমি ওই খারাপ পরিস্থিতটা থেকে পুরোপুরি বেরিয়ে এসেছি। গত দু’বছর থেকে আমি অ’শা’ন্তি থেকে বের করার চেষ্টা করছি। আর অ’শা’ন্তি একদিনের নয়। এই সম্পর্কটা ছিল ২০১৬ থেকে, যদিও এখনও চলছে, যদি অফিসিয়ালি আমি ভাবি। অফিসিয়াল সম্পর্কটা যদিও বা শুরু হয়েছিল ২০২১। আনঅফিসিয়াল প্রেমের সম্পর্ক ছিল ২০১৬ থেকে। আনঅফিসিয়াল সত্যি আমরা একসাথে আর থাকিনা। তার তো আমার প্রতি অনেক আগে থেকেই কোনো ফিলিংস ছিলনা। আর এটা যখন আমি বুঝতে পেরেছি তখন আমার এই সম্পর্কটা থেকে অনেক বেরোনই কঠিন হয়ে গিয়েছিল। এই জন্যই আমি সম্পর্কটা থেকে কোনোভাবে বেরিয়ে আসতে পারছিলাম না। এমন নয় যে আমি খুব বোকা, খুব সরল, সাধাসিধে মেয়ে,আমি কিছুই বুঝিনা, আমার সাথে কেউ একজন দিনের পর দিন অ’ন্যা’য় করে চলেছে আমি কিছুই বুঝতে পারছিনা,ঠিক এমনটা নয়। আমার সম্পর্কটা এরকম ছিল যে কদিন আমি বুঝতে পারছি যে ছেলেটা খুব খারাপ, আমার সাথে খারাপ ব্যবহার করছে। আবার এই ছেলেটাকেই আমি দেখতাম কদিন বাদে একদিন কি দুদিনের জন্য সেই ছেলেটা আমার প্রতি ভীষণ ভালো। আর সেই ভালোটা আমাকে হয়ত বাকি দিন খারাপ থাকাটাকে ভুলিয়ে দিত। সেই ভালোটা দেখে আমি এতটাই আপ্লুত হয়ে যেতাম যে আমি ওর ব্রেনকেই প্রশ্ন করতাম ওই ২৮ দিনের মধ্যে ওই দুদিনটা ঠিক নাকি ২৮ দিনটা ঠিক।”

অভিনেত্রী আরও জানান,”আমি যে কারণ নিয়ে কলকাতায় এসেছিলাম সেই কারণটাই আমি ভুলে গিয়েছিলাম। আমি আমার লাইফের লক্ষ্য ভুলে গিয়েছিলাম। আমি যে একজন অভিনেত্রী অভিনয় করতে চাই, এটাই যে আমার প্রধান লক্ষ্য, এটাকেই যে আমি সবথেকে ভালোবাসি আমি সেটাই ভুলে গিয়েছিলাম। আমরা ভালোবাসি কেন ভালো থাকার জন্য। কিন্তু যখন তুমি দেখতে পাচ্ছ সেই মানুষের সাথে কথা বললেই তুমি নেগেটিভ হয়ে যাচ্ছ মা তোমাকে সে কাঁ’দা’চ্ছে, তুমি ডি’প্রে’শ’নে চলে যাচ্ছ, তাড়াতাড়ি সেই মানুষটাকে ছেড়ে দেওয়া উচিত। আগের বছর কলকাতাতে একটা বিশাল বড় আ’ন্দো’ল’ন হয়েছিল। সবাই জানে কেন সেটা হয়েছিল। আমিও সেই আন্দোলনে যোগ দিয়েছিলাম। আর সেই কারণেই সে আর আমাকে বাড়িতে ঢুকতেই দেয়নি। আমার ফোনে তখন চার্জ নেই,আমি কিছুক্ষণের জন্য সেদিন একটা পোস্ট করেছিলাম কিন্তু লজ্জায় সেটা আবার ডিলিট করে দিই। লজ্জায় এবং ভ’য়ে, তার সাথে সম্পর্ক ভে’ঙে যাওয়ার ভয়ে। কারণ আমার মনে হয়েছিল এই পোস্টটা থাকলে পরে, সত্যি কথাটা বলে দিচ্ছি বলে সে আমার সাথে সম্পর্কটা ভে’ঙ্গে দেবে। কিন্তু পোস্টটা ডিলিট করে আমি ভুল করেছিলাম। কিন্তু তারপর তো সে আমাকে, আর তার বাড়িতে ঢুকতেই দেয়নি। একটা সময় পর নিজেকে বোঝাই, এবং আমাকে সম্পর্কটা থেকে বেরোতে হবে সেটা বুঝতে শুরু করি। এরকম একটা ট’ক্সি’ক সম্পর্কে থাকার জন্য মানুষের সাথে মিশতে এখন সত্যি ভয় পাই।” যদিও অভিনেত্রী নাম না প্রকাশ্যে এনেই কথাগুলো বলেছেন।

আরও পড়ুন:Jesmin Roy:হাতে শাঁখা-পলা,মুখ ভর্তি সিঁদুর,একেবারে যেন নতুন বউ, তবে চুপিসারে কি বিয়ে করলেন জেসমিন রায়? কী জানালেন অভিনেত্রী?

সবাইকে উদ্দেশ্য করে অভিনেত্রী বলেন,”তোমরা যারা যারা আমার মত ট’ক্সি’ক সম্পর্কে আছ, জীবনে তোমরা তাঁদেরকে ঠিক করতে পারবে না, ওদের সাথে থাকাটাই একটা বিষের সমান। প্রতিদিন বিষপান করা আর ওই ট’ক্সি’ক সম্পর্কে থাকাটা এক জিনিস। নিজেকে তিলে তিলে ন’ষ্ট করে লাভ নেই। একটাই জীবন। আমি তো বের হতে চাইনি আমাকে জোর করে বের করে দিয়েছে। তোমরা যদি আমার থেকে আরও বেশি সাহসী আর শক্তিশালী হও তাহলে নিজেরা নিজেদেরকে বের করে আনো। এদের সাথে থেকো না এটা তোমাদের জীবনটাকে শেষ করে দেবে।”

অভিনেত্রী জীবনের এই ভ’য়া’ব’হ অভিজ্ঞতার কথা শুনে অনেকেই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন।

Leave a Comment