Kanchan-Sreemoyee-Pinky:মেয়ে বাবাকে কাছে পেলেও পিতৃস্নেহ থেকে বঞ্চিত ১১ বছরের ওশ। এবার স্বামীর কষ্ট নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Kanchan-Sreemoyee-Pinky:”ছেলে ওশের সাথে কাঞ্চনের দেখা না করতে দেওয়া, সেটার জন্য মা দায়ী…আমার ছেলের সাথে আমি ভিজিটিং রাইটসটা যেন আমি পাই…”, পিঙ্কিকে দোষারোপ শ্রীময়ীর! মেয়ে বাবাকে কাছে পেলেও পিতৃস্নেহ থেকে বঞ্চিত ১১ বছরের ওশ। এবার স্বামীর কষ্ট নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ

একসময় অভিনেতা কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় অভিযোগ এনেছিল তাঁর বরের পরকীয়ার কথা। একটা সময় ভালোবেসে কাঞ্চনকে বিয়ে করেছিলেন পিঙ্কি। তাঁদের এক পুত্রসন্তানও জন্মায়,ওশ। পরকীয়ার গুঞ্জন মিথ্যে বলে দাবি করেন কাঞ্চন।

কিন্তু পিঙ্কির সাথে ডিভোর্স চূড়ান্ত হতে না হতেই বিয়ে সারেন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই কাঞ্চন-শ্রীময়ীর কোল আলো করে আসে কৃষভি। যা দেখে নেটিজেনদের নানান কুমন্তব্য ধেয়ে এসেছিল তাঁদের দিকে। শ্রীময়ীকে ‘ঘর ভাঙানি’ তকমাও দেন নেটিজেনদের একাংশ। বর্তমানে মেয়ে ও বউকে নিয়ে খুশিতে সংসার করছেন কাঞ্চন। ছোট্ট কৃষভি যেন হুবহু তাঁর বাবার মতন দেখতে।

তবে মেয়েকে পেয়ে কি ছেলেকে ভুলে গেলেন কাঞ্চন? পিতৃস্নেহ থেকে তবে কি বঞ্চিত ১১ বছরের ওশ? বাবা হিসেবে কি কাঞ্চনের কষ্ট হয়? এবার স্বামীর কষ্ট নিয়ে মুখ খুললেন শ্রীময়ী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীময়ীকে জিজ্ঞেস করা হয়, ‘কৃষভির প্রতি কাঞ্চনের সমস্ত দায়িত্ব পালন করতে দেখা গেলেও, কিন্তু বাবা-ছেলের আজ আর যোগাযোগ নেই। বাবা হিসেবে কি কাঞ্চনের কষ্ট হয়?’

শ্রীময়ী বলেন, “আমি সত্যি কথা বলব, ও ডিভোর্সের থেকেও চেয়েছিল আমার ছেলের সাথে আমি ভিজিটিং রাইটসটা যেন আমি পাই।”
তারপরই পিঙ্কির দিকে আঙুল তুলে শ্রীময়ী বলেন, “আমিও এখন এক সন্তানের মা। আমার মেয়েকে আমি যেভাবে বড় করব, যে শিক্ষায় শিক্ষিত করব, সে সেটাই বলবে। আমি উত্তর কলকাতার মেয়ে আমি, এটা ভাবতেই পারব না যে আমার বাবা অন্য কারুর সঙ্গে সম্পর্কে আছে বা মা অন্য কারুর সঙ্গে সম্পর্কে। ওদের ক্ষেত্রে যেটা হল সেটা একান্ত মায়ের ইচ্ছে। কারণ ও (ওশ) নাবালক, সেখানে মায়ের কথার দামটা অনেক বেশি।

আরও পড়ুন:Kanchana Moitra:সবার কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন কাঞ্চনা মৈত্র,কেন ক্ষমা চাইলেন অভিনেত্রী?

তিনি আরও বলেন,আগামী দিনে ভবিষ্যতে নিজের জীবনে এমন পরিস্থিতি আসলে তিনি কোনোদিন স্বামী-স্ত্রীর মাঝে সন্তানকে স্যান্ডউইচ করবেন না। কারণ আমাকে আমার মেয়ে কৃষভি বলেনি এসো এসো আমাকে পৃথিবীর আলো দেখাও। আমার আর কাঞ্চনের মিলিত সিদ্ধান্তে এসেছে। তাহলে আমরা তো দুটো দিনও ভালো সময় কাটিয়েছি। ভবিষ্যতে কাঞ্চনের সঙ্গে বনিবনা হল না। তো সেই ক্ষেত্রে কোনোদিন দুম করে সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে যাব না,বলব না মেয়ে শুধু আমার। বাবা-মা দুজনেরই অবদান থাকতে হবে। নাহলে সন্তানটাই জন্মাতনা।”

Leave a Comment