Dev-Sudipta:”দেবের ক্ষমতার সঙ্গে ছোট পরিচালকদের ক্ষমতার তুলনা?… নন্দনের থাকার প্রয়োজন কী?…” দেবের প্রসঙ্গ তুলতেই ক্ষুব্ধ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী! কিন্তু কেন?
বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির কাজকর্ম নিয়ে বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রীরা ক্ষুব্ধ। সিনেমাতেও রাজনীতি! এমনই কিছু প্রশ্ন উঠছে বারবার। প্রশ্ন উঠেছে নন্দনের কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও।
খবর উঠে আসছে,আরজি কর কাণ্ডে বাংলা বিনোদন জগতের যে সমস্ত ব্যক্তিত্বরা প্রতিবাদের মিছিলে সামিল হয়েছিলেন, তাঁদের অনেকের উপরেই নাকি সরকারের কোপ পড়েছে। তাঁরা সরকারি নাকি অনুষ্ঠানে ডাক পাচ্ছেন না। যদিও এই বিষয়ে মুখ খোলেননি কোনো শিল্পীই।
আরও পড়ুন:Sayantani Mullick:আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত সায়ন্তনী মল্লিক? কী জানালেন তাঁর স্বামী?
কিছুমাস আগে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী অভিনীত ‘আপিস’ নন্দনে জায়গা পায়নি। কিছুদিন আগে ছবি ‘অহনা’ নিয়েও একই অবস্থা। তবে কি সেই দিকেই এবার আঙুল তুলেছেন অভিনেত্রী?
সমাজমাধ্যমের পাতায় অভিনেত্রী লেখেন,”আমার কিছু প্রশ্ন আছে। সেটাই জানতে চেয়েছি।” তাঁর কৌতূহল, “আমার অভিনীত বাংলা নাটক গত এক বছরে পশ্চিমবঙ্গের কোনও সরকারি হলে জায়গা পেল না। আমার অভিনীত কোনও বাংলা সিনেমা গত এক বছরে কোনও সরকারি হলে মুক্তি পেল না। পুরোটাই কি কাকতালীয়?”
অভিনেত্রীকে প্রশ্ন করা হয়,শাসকদলের সাংসদ দেবের ছবিও কিন্তু দেখানো হয় না। অভিনেত্রীর অবাক হয়ে বলেন,”দেবের ক্ষমতার সঙ্গে ছোট পরিচালকদের ক্ষমতার তুলনা? ওঁর ছবি নন্দনে দেখানো না হলেও প্রথম সারির প্রেক্ষাগৃহ রয়েছে। পরিচালক প্রমিতা ভৌমিকের কি সেই ক্ষমতা আছে? ওঁর কষ্ট করে তৈরি ছবি ‘অহনা’ তাহলে সাধারণ মানুষ দেখবেন না? শুধুই ছবি নয়, ওঁর কোনও নাটক কোনও সরকারি মঞ্চে দেখানোর সুযোগ করে দেওয়া হচ্ছে না। কাকে বললে কাজ হবে তা-ই জানি না! আমার তো সরকারের সঙ্গে ওঠাবসা নেই।”
তাহলে কি এখনও সরকারের নিশানায় তিনি? অভিনেত্রী জানান,”খাঁড়া সরে গেলে এই প্রশ্ন প্রকাশ্যে করতাম? শাপমুক্ত হইনি বলেই পরপর আমার দুটো ছবি নন্দন, রাধা স্টুডিয়ো, কোথাও জায়গা পায়নি। অথচ, এই ছবিগুলো কিন্তু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। নন্দন কেন তৈরি হয়েছিল? ছোট প্রযোজক, স্বাধীন পরিচালকদের ছবি এখানে দেখানো হবে বলে। তা-ই যদি না হয় তা হলে নন্দনের থাকার প্রয়োজন কী?”
আরও পড়ুন:Kanchan-Sreemoyee:আয়ার হাতে মার,ছোট্ট কৃষভির এখন কেমন অবস্থা?
সবশেষে তিনি বলেন,”সুদেষ্ণা রায়ের ছবি ‘আপিস’-এ তিনি অভিনয় করেছিলেন। পরিচালক নিজেই নন্দনের ছবি নির্বাচন কমিটির অন্যতম সদস্য। ফেডারেশনের সঙ্গে বাদানুবাদে জড়ানোয় তাঁর উপরেও কোপ পড়েছে। এর থেকে হাস্যকর আর কী হতে পারে!