Tanima Sen:আর্থিক সংকটে অভিনেত্রী তনিমা সেন! “পশ্চিমবাংলায় ভালো থাকাটা অত সহজ নয়”… হঠাৎ একি বললেন তিনি? টলিউড ইন্ডাস্ট্রির প্রতি কী বিরক্ত অভিনেত্রী? কী জানালেন?
বর্ষীয়ান অভিনেত্রী তনিমা সেন,তাঁকে চেনেন না এমন দর্শকরে সংখ্যা খুব কম। স্টার জলসার ‘উড়ান’ ধ্যারাবাহিকে শেষবার ‘ঠাম্মা’র চরিত্রে দেখা গেলেও হঠাৎ করে সেই ধারাবাহিক থেকে বাদ পড়েন তিনি। যদিও বাদ পড়ার কারণ তাঁর কাছে আজও অজানা। মাঝে ‘তেঁতুলপাতা’য় কয়েকদিনের ক্যামিও চরিত্রে দেখা গেলেও সেইভাবে হাতে কাজ নেই তাঁর। ‘অনুরাগের ছোঁয়া’-তেও দেখা গিয়েছিল তাঁকে।
বেশ কয়েক মাস ছোটপর্দা থেকে দূরে তিনি, স্বেচ্ছায় নয়, তাঁকে আর সুযোগ দেওয়া হয় না বলে জানিয়েছেন অভিনেত্রী।স্পষ্টবাদী বলেই হয়ত কাজ কম, এমনটাই মনে করেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভনেত্রীকে প্রশ্ন করা হয় পূজা প্রায় চলেই এল কেনাকাটা কতদূর? নির্দ্বিধায় অভিনেত্রী মুখে হাসি নিয়ে বলেন,”একদম না,একটা সুতোও পর্যন্ত কিনিনি।” তারপর অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় এত ব্যস্ততার মাঝে কী সময় পাননি? বেশ খানিকটা আক্ষেপের সুরে তাঁকে বলতে শোনা যায়,”সময় পাইনি।এছাড়াও বহুদিন কাজ হাতে ছিল না,হাতে পয়সাও নেই,সব মিলিয়ে আর কী হয়ে ওঠেনি।”
তিনি জানান,”জানি না আগামীদিনে কী হবে কে জানে? এখন যে কাজটা করছি সেটা নিয়েই খুশি থাকি।”
আরও পড়ুন:Sudipa Chatterjee:বড়সড় বিপদে সুদীপা চ্যাটার্জী, কিসের কথা জানালেন তিনি?
এছাড়াও তিনি দর্শকের উদ্দেশ্যে আরও জানান,”সবাই ভালো থাকুন। ভালো থাকুন বলাটা খুব সহজ। কিন্তু যা আমাদের পশ্চিমবাংলার অবস্থা ভালো থাকাটা অত সহজ নয়। কিন্তু আমাদের লড়াই করে ভালো থাকতে হবে।”
বয়স হয়েছে অভিনেত্রীর তাই শরীর নিয়ে কী চিন্তিত তিনি? অভিনেত্রীর কথায়,” শরীরটাকে নিয়ে বেশি ভাবিনা। কারণ ভাবলেই তিনি ঘাড়ে চেপে বসেন। শরীরের নাম মহাশয় যা সহ্য করাবে তাই সইবে।”
ধারাবাহিকে অভিনেত্রীকে সেইভাবে আর দেখা যায় না। তাই অভিনয়ের পাশাপাশি নতুন আজে যুক্ত হয়েছেন তিনি। অভিনয়ে সুযোগের অপেক্ষা না করে নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। এবার চিত্রশিল্পীদের নিয়ে নিজের ইউটিউব চ্যানেল শুরু করেছেন বর্ষীয়ান অভিনেত্রী। নতুন এবং পুরানো অভিজ্ঞ চিত্রশিল্পীদের নানাভাবে তুলে ধরবেন তাঁর ইউটিউব চ্যানেলে। ছোটবেলা থেকেই আঁকতে ভালোবাসেন তিনি। সেই কারণেই এমন একটি উদ্যোগ।
আরও পড়ুন:Sara Sengupta:নীলাঞ্জনা-যিশুর কন্যা সারার বিস্ফোরক মন্তব্য! কাকে উদ্দেশ্য করে এমন কথা সারার?
বর্তমানে ইন্ডাস্ট্রিতে কাজের পরিমান কমেছে। তাই বিকল্প পথে হেঁটেছেন অভিনেত্রী। তবে অভিনয় তাঁর প্রথম ভালোবাসা, সেই কারণে এই কাজের পাশাপাশি ভালো চরিত্রের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী।