Kanchan-Sreemoyee:কাঞ্চনকে অকথ্য ভাষায় গালিগালাজ,আইনি পদক্ষেপ নিতেই ক্ষমা চাইলেন সেই মহিলা,ঠিক কী হয়েছিল?
বরাবরই চর্চার শিরোনামে থাকেন কাঞ্চন-শ্রীময়ী। মেয়েকে নিয়ে চুটিয়ে সংসার করছেন এই দম্পতি। কিছুদিন আগে একটি ভিডিও শেয়ার করেন দুজনেই। যেখানে দুজনের মধ্যে হালকা খুনসুটির মুহূর্ত ধরা পড়ে। মেয়ে জামাইয়ের এই খুনসুটি পাশে বসে হাসি মুখে উপভোগ করতে থাকেন শাশুড়ি মাও।
তাঁদের এই ভিডিও দেখে অনেকেই ভালোবাসায় ভরিয়ে দেন। আবার অনেকেই কুমন্তব্য করেন।কিন্তু এর মধ্যেই একজন কাঞ্চনকে নোংরা ভাষায় গালাগালি করেন। যা দেখে আইনি পদক্ষেপ নেন শ্রীময়ী।
স্বামীকে অশ্লীল ভাষায় কটাক্ষ করতেই পাল্টা জবাব দেন শ্রীময়ী। সোশ্যাল মিডিয়াতে নেটিজেনের ফেসবুক প্রোফাইলের লিংক শেয়ার করে পুলিশ, লালবাজার সাইবার ক্রাইম শাখাকে ট্যাগ করে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি। এছাড়াও ওই মহিলার বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ এনে উত্তরপাড়া থানায় এফআইআর দায়ের করেন কাঞ্চন মল্লিকা।
আরও পড়ুন:Zubeen Garg:শোকস্তব্ধ সঙ্গীত জগৎ,ভয়াবহ দুর্ঘটনায় প্রয়াত গায়ক জুবিন গর্গ
ওই সোশ্যাল মিডিয়া ইউজার পেশায় একজন রূপটান শিল্পী। শ্রীময়ীর কথায়, একজন মেকআপ আর্টিস্ট যদি মন থেকে সুন্দর না হতে পারেন তাহলে কি করে তিনি অন্য কাউকে সাজান? কটাক্ষ অবধি ঠিক থাকে ব্যাপারটা কিন্তু যদি সেটি মাত্রা ছাড়িয়ে যায় তাহলে পাল্টা জবাব দিতেই হয়।
তবে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের অভিযোগ দায়ের করার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষমা চেয়ে নেন অভিযুক্ত ওই মহিলা। তিনি কমেন্ট বক্সে কমেন্ট করে লেখেন,’ম্যাম দুঃখিত কালকের কমেন্টের জন্য। আমার ভুল হয়ে গিয়েছে। ক্ষমা করবেন প্লিজ। আর ভুল হবে না।’ শুধু তাই নয়, অভিনেত্রীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তিনি।
আরও পড়ুন:Sara Sengupta:নীলাঞ্জনা-যিশুর কন্যা সারার বিস্ফোরক মন্তব্য! কাকে উদ্দেশ্য করে এমন কথা সারার?
সেই লেখাটির স্ক্রিনশট নিজের সমাজমাধ্যমের পাতায় শেয়ার করে অভিনেত্রী লেখেন,”কালকে এই মহিলা আমার প্রোফাইলে গিয়ে আমার স্বামীকে নোংরা ভাষায় গালিগালাজ করে আর আজ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে বাহ! ক্ষমা তো করবই না উল্টে আপনাদের মতো সমাজের কলঙ্কদের কর্মক্ষমতার শাস্তি এবং উচিত শিক্ষা দেব। যাতে আপনারা, আপনাদের সংযত করতে পারেন। এদের লজ্জাবোধ আছে বলে আমার মনে হয়না।”