Ahona Dutta:নিজের ‘মা’কে চেনেন না বলে দাবি করলেন অহনা! তাহলে কি মা-মেয়ের বন্ধন একেবারেই ছিন্ন হয়ে গেল?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Ahona Dutta:নিজের ‘মা’কে চেনেন না বলে দাবি করলেন অহনা! তাহলে কি মা-মেয়ের বন্ধন একেবারেই ছিন্ন হয়ে গেল?

“প্রথম সন্তান বাবা মার বিয়ে দেখবে…আমি এই বাড়ি ছাড়া আর অন্য কোন বাড়ি চিনি না…” সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ‘মা’কে চেনেন না বলে দাবি করলেন টেলি অভিনেত্রী অহনা দত্ত। এক মেয়ের মা হয়েও নিজের মায়ের সঙ্গে সম্পর্ক নেই অভিনেত্রীর। তাহলে কি মা-মেয়ের বন্ধন একেবারেই ছিন্ন হয়ে গেল?

বাংলা টেলি জগতে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক খ্যাত ‘মিশকা’ তথা অহনা দত্ত সম্প্রতি এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। শাশুড়ির নাম অনুসারে তার নাম রাখা হয়েছে ‘মীরা’। শাশুড়ির প্রতি অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা থেকেই নিজের সন্তানের এমন নামকরণ করেছেন অহনা-দীপঙ্কর। এদিকে নিজের জন্মদাত্রী মায়ের সঙ্গেই কোন সম্পর্ক নেই অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যায়, “এই বাড়ি ছাড়া আর অন্য কোন বাড়ি আমি চিনি না। ওই সমস্ত মানুষকেও আর মনে রাখি না। কাউকেই আমি চিনিনা।”

নিজের থেকে বয়সে বড় ডিভোর্সি এক ছেলেকে বিয়ে করা নিয়ে মা এবং মেয়ের মধ্যে বেশ কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল। সেই খবর চাপা থাকেনি নিজেদের মধ্যে। বারেবারেই প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। মেয়েকে উদ্দেশ্য করে একাধিক মন্তব্য এবং মেয়ের মাকে নিয়ে বিভিন্ন মন্তব্য ফুটে উঠেছে সমাজমাধ্যমের পাতায়। আজ ২১ বছর বয়সেই কন্যা সন্তানের মা অহনা। এরপরেও নিজের মায়ের সঙ্গে দূরত্ব কমেনি অহনার। সাধারণত দেখা যায়, সন্তান হওয়ার পর মেয়েরা বাপের বাড়িতেই মায়ের সঙ্গে সময় কাটায়। এর ফলে প্রথম মাতৃত্বের বিভিন্ন সমস্যার সমাধানও হয় অনায়াসেই। কিন্তু অহনার ক্ষেত্রে সমস্ত কিছুই তিনি নিজেই সামলাচ্ছেন বলেই জানিয়েছেন। এবং পাশে পেয়েছেন তাঁর বর ও শ্বশুরকে।

আরও পড়ুন:Jeetu Kamal:”আবারও প্যাঁচে ফেলার ফাঁদ বুনছে…ময়দান ছাড়ছি না বন্ধু…”,কাকে উদ্দেশ্য করে নতুন পোস্ট জিতুর? জল্পনা তুঙ্গে

সাক্ষাৎকারে অহনাকে আক্ষেপের সুরে বলতে শোনা যায়,”এসময় একজন কেউ নিজের মানুষের দরকার হয়। এই কারণেই মেয়েরা সাধারণত এই সময়টা বাপের বাড়িতে তার মা এবং আত্মীয়দের সঙ্গে কাটায়। কিন্তু আমার ক্ষেত্রে এমন কিছু হওয়ার নেই। তাই আমাকেই সমস্ত কিছু সামলাতে হচ্ছে। এখন এই বাড়িটাই আমার সব। অন্য কোন বাড়ি আমি চিনি না। এখানে আমরা তিনজন থাকি আর আমার সন্তান মিলিয়ে চারজন। এর বাইরে আমি নিজের বলে কাউকে চিনি না।”

অহনা দত্ত ও তাঁর স্বামীকে তাঁদের বিয়ে নিয়ে প্রশ্ন করতেই তাঁরা বলেন, “এবার প্রথম সন্তান তার বাবা মায়ের বিয়ে দেখবে। আমাদের অনেক সময় ছবি দেখিয়ে বলা হয়, বাবা মায়ের বিয়েতে নেই। এই নিয়ে অনেকের দুঃখও হয়। তখন তো আর বোঝা যায় না বিষয়টা! তবে এবার প্রথম সন্তান বাবা মায়ের বিয়ে দেখবে।”

স্বামীর অতীতকে মুক্ত মনে স্বীকার করে নিয়ে বর্তমানে সুখেই রয়েছেন এই দম্পতি। ব্যক্তিগত জীবনে আনন্দেই রয়েছেন তাঁরা। অহনার জীবনে নতুন সদস্য এসে এখন তাঁদের জীবনকে আরও সুন্দর করে দিয়েছে। শুরুর দিকে একটু সমস্যা হলেও এখন দিব্যি সব একাই সামলাচ্ছেন অভিনেত্রী। যদিও এর মাঝেই একাধিক কাজের অফারও পেয়েছেন তিনি। তাই ছোট্ট মীরা একটু বড় হলেই অভিনেত্রীকে আবার টেলিভিশনের পর্দায় দেখা যাবে বলেই জানালেন তিনি।

Leave a Comment