Ahona Dutta Mother:”মা হলেই ব্ল্যাকমেইল করা খুব সহজ, তবে প্রয়োজনে মায়েরা অত্যন্ত কঠিন হতে ভয় পায় না। এটিএম মেশিন না হতে পারলে যত্নটা ঠিক আসে না…” ,অহনা দত্তর স্বামী দীপঙ্করকে কটাক্ষ চাঁদনী গঙ্গোপাধ্যায়ের!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Ahona Dutta Mother:”মা হলেই ব্ল্যাকমেইল করা খুব সহজ, তবে প্রয়োজনে মায়েরা অত্যন্ত কঠিন হতে ভয় পায় না। এটিএম মেশিন না হতে পারলে যত্নটা ঠিক আসে না…” ,অহনা দত্তর স্বামী দীপঙ্করকে কটাক্ষ চাঁদনী গঙ্গোপাধ্যায়ের!

গতকাল কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী অহনা দত্ত। পুরো সময়টায় পাশে ছিলেন শ্বশুর এবং স্বামী দীপঙ্কর। একবারের জন্যও পাশে পাননি মাকে। অনেকেই ভেবেছিলেন সন্তানের জন্ম দেওয়ার পর হয়তো মায়ের সঙ্গে দূরত্ব মিটবে অহনার। তবে হল তার উল্টোটাই।

সম্প্রতি সমাজমাধ্যমে মেয়ে এবং জামাইকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন চাঁদনী গঙ্গোপাধ্যায়। এর আগেও সমাজমাধ্যমে নানান ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন তিনি।

সমাজমাধ্যমে অহনার মা চাঁদনী লেখেন,”তিলে তিলে বড় করা সন্তানকে দেখার জন্য যদি শর্ত দেওয়া হয় একজন অপরাধীকে মেনে নেওয়ার। তবেই আপনি দেখা পাবেন আপনার সন্তানের, তাহলে চাইনা এমন সন্তান। মা হলেই ব্ল্যাকমেইল করা খুব সহজ, তবে প্রয়োজনে মায়েরা অত্যন্ত কঠিন হতে ভয় পায় না। এটিএম মেশিন না হতে পারলে যত্নটা ঠিক আসে না। তাইতো কারোর ২১ দিন রক্ত গঙ্গা বয়ে গেলেই বা কিসের কি, সেই সন্তানের মা তো আর এটিএম মেশিন নয়।”তিনি

অনেকেই অনুমান করেছেন অহনার স্বামী দীপঙ্কর রায়কে নিয়েই এই মন্তব্য করেছেন চাঁদনী, তা বেশ বোঝা যায়। এর আগেও একাধিকবার তিনি দাবি করেছেন অহনার টাকার জন্যই নাকি দীপঙ্কর তাঁকে ভালবাসেন।

নাতনির জন্মের খবর পেয়ে, মেয়ের কথা ভেবে কান্নায় ভেঙে পড়েছিলেন চাঁদনী। জানিয়েছিলেন,মন থেকে চাই যেন ওরা সুস্থ থাকে, ভাল থাকে। সামনে গিয়ে না দাঁড়ালে কি প্রার্থনা কাজ করে না? দূর থেকেই ওদের সুস্থতা কামনা করছি। কীভাবে আমি একমাত্র মেয়েকে ছাড়া দিন কাটিয়েছি,কীভাবে আমার কোল খালি করে মাত্র একদিনের নোটিশে আমার থেকে ১৮ বছরের মেয়েকে কেড়ে নেওয়া হল,তা আমিই জানি। আমি তো পাগল নই, শিশুদের খুব ভালবাসি, তাই দূর থেকেই চাই ও খুব ভাল থাকুক।”

চাঁদনী আরও বলেন,”চাই অহনা যেন অনেক রোজগার করে। কারণ,যতদিন ওর কাছে টাকা থাকবে,ততদিন ওই মেকআপ আর্টিস্টের সঙ্গে ও ভাল থাকবে। আমার মেয়ে বরাবরই সরল,বোকা। তাই অনেককিছু বোঝে না। আমি শুধু এখন ওর ভাল থাকাটাই কামনা করি।”

:”মা হলেই ব্ল্যাকমেইল করা খুব সহজ, তবে প্রয়োজনে মায়েরা অত্যন্ত কঠিন হতে ভয় পায় না। এটিএম মেশিন না হতে পারলে যত্নটা ঠিক আসে না…” ,অহনা দত্তর স্বামী দীপঙ্করকে কটাক্ষ চাঁদনী গঙ্গোপাধ্যায়ের!

গতকাল কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী অহনা দত্ত। পুরো সময়টায় পাশে ছিলেন শ্বশুর এবং স্বামী দীপঙ্কর। একবারের জন্যও পাশে পাননি মাকে। অনেকেই ভেবেছিলেন সন্তানের জন্ম দেওয়ার পর হয়তো মায়ের সঙ্গে দূরত্ব মিটবে অহনার। তবে হল তার উল্টোটাই।

সম্প্রতি সমাজমাধ্যমে মেয়ে এবং জামাইকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন চাঁদনী গঙ্গোপাধ্যায়। এর আগেও সমাজমাধ্যমে নানান ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন তিনি।

সমাজমাধ্যমে অহনার মা চাঁদনী লেখেন,”তিলে তিলে বড় করা সন্তানকে দেখার জন্য যদি শর্ত দেওয়া হয় একজন অপরাধীকে মেনে নেওয়ার। তবেই আপনি দেখা পাবেন আপনার সন্তানের, তাহলে চাইনা এমন সন্তান। মা হলেই ব্ল্যাকমেইল করা খুব সহজ, তবে প্রয়োজনে মায়েরা অত্যন্ত কঠিন হতে ভয় পায় না। এটিএম মেশিন না হতে পারলে যত্নটা ঠিক আসে না। তাইতো কারোর ২১ দিন রক্ত গঙ্গা বয়ে গেলেই বা কিসের কি, সেই সন্তানের মা তো আর এটিএম মেশিন নয়।”তিনি

অনেকেই অনুমান করেছেন অহনার স্বামী দীপঙ্কর রায়কে নিয়েই এই মন্তব্য করেছেন চাঁদনী, তা বেশ বোঝা যায়। এর আগেও একাধিকবার তিনি দাবি করেছেন অহনার টাকার জন্যই নাকি দীপঙ্কর তাঁকে ভালবাসেন।

নাতনির জন্মের খবর পেয়ে, মেয়ের কথা ভেবে কান্নায় ভেঙে পড়েছিলেন চাঁদনী। জানিয়েছিলেন,মন থেকে চাই যেন ওরা সুস্থ থাকে, ভাল থাকে। সামনে গিয়ে না দাঁড়ালে কি প্রার্থনা কাজ করে না? দূর থেকেই ওদের সুস্থতা কামনা করছি। কীভাবে আমি একমাত্র মেয়েকে ছাড়া দিন কাটিয়েছি,কীভাবে আমার কোল খালি করে মাত্র একদিনের নোটিশে আমার থেকে ১৮ বছরের মেয়েকে কেড়ে নেওয়া হল,তা আমিই জানি। আমি তো পাগল নই, শিশুদের খুব ভালবাসি, তাই দূর থেকেই চাই ও খুব ভাল থাকুক।”

চাঁদনী আরও বলেন,”চাই অহনা যেন অনেক রোজগার করে। কারণ,যতদিন ওর কাছে টাকা থাকবে,ততদিন ওই মেকআপ আর্টিস্টের সঙ্গে ও ভাল থাকবে। আমার মেয়ে বরাবরই সরল,বোকা। তাই অনেককিছু বোঝে না। আমি শুধু এখন ওর ভাল থাকাটাই কামনা করি।”

Leave a Comment