Akshaye Khanna:বলিউডে এক সময় করিশ্মা কাপুরের সঙ্গে অক্ষয় খান্নার সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন ছিল। সেই পুরানো প্রেমের স্মৃতিই যেন নতুন করে আলোচনায় ফিরে এসেছে ভাইরাল একটি ভিডিয়োর দৌলতে। করিশ্মা কাপুরের বিয়ের দিনের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় আচমকাই নায়িকার হাতে চুমু খান অক্ষয় খান্না। পাশে দাঁড়িয়ে ছিলেন করিশ্মার তৎকালীন স্বামী, প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুর। মুহূর্তটি ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে চর্চা, আর সেই সঙ্গে ফের সামনে এসেছে অক্ষয় ও করিশ্মার অতীত সম্পর্কের গল্প।
বর্তমানে অক্ষয় খান্না আবার খবরের শিরোনামে। ‘ধুরন্ধর’ ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। অনেকের মতে, ছবিতে তাঁর পারফরম্যান্স নাকি হিরো রণবীর সিংকেও ছাপিয়ে গিয়েছে। ৫০ পেরিয়েও নায়কের এই প্রত্যাবর্তন তাঁকে নতুন করে জনপ্রিয় করে তুলেছে। এমন আবহেই ভাইরাল হয়েছে করিশ্মার বিয়ের সেই পুরানো ভিডিয়ো, যেখানে অক্ষয়ের উপস্থিতি আলাদা করে নজর কাড়ছে।
ভিডিয়োতে দেখা যায়, বিয়ের আসরে করিশ্মা ও সঞ্জয় অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছেন। ঠিক সেই সময় অক্ষয় খান্না এগিয়ে এসে করিশ্মার হাতে চু’মু খান। করিশ্মাও হাসিমুখে বন্ধুর সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এই দৃশ্য দেখেই অনেকের মনে পড়ে যাচ্ছে সেই সময়ের কথা, যখন বলিউডে জোর গুঞ্জন ছিল করিশ্মা কাপুর ও অক্ষয় খান্না নাকি সম্পর্কে ছিলেন।
শোনা যায়, সেই সম্পর্কে করিশ্মার বাবা রণধীর কাপুরের সম্মতি ছিল। এমনকি অক্ষয়ের বাবা বিনোদ খান্নার কাছেও নাকি বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে বাধা হয়ে দাঁড়ান করিশ্মার মা ববিতা। তাঁর মতে, সেই সময় করিশ্মা কেরিয়ারের শীর্ষে ছিলেন এবং ব্যক্তিগত সম্পর্ক বা বিয়ে নিয়ে ভাবার সময় তখন আসেনি। কেরিয়ারে মন দেওয়ার পরামর্শ দিয়েই তিনি এই সম্পর্ক থেকে সরে আসতে বলেন। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তেই ইতি টানে অক্ষয়-করিশ্মার প্রে’ম।
এরপর করিশ্মার জীবনে আসে অন্য অধ্যায়। অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর বাগদান হলেও সেই সম্পর্ক বিয়ের পরিণতি পায়নি। পরে শিল্পপতি সঞ্জয় কাপুরকে বিয়ে করেন করিশ্মা। তবে সেই দাম্পত্যও দীর্ঘস্থায়ী হয়নি, বি’চ্ছে’দে’র পথে হাঁটেন দু’জন। দুই সন্তানকে একাই বড় করেছেন করিশ্মা। চলতি বছর প্র’য়া’ত হয়েছেন তাঁর প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। বর্তমানে সঞ্জয়ের সম্পত্তির ভাগ নিয়ে করিশ্মার দুই সন্তান আদালতের দ্বারস্থ হয়েছে, যেখানে মামলা হয়েছে সঞ্জয়ের বি’ধ’বা স্ত্রী প্রিয়ার বি’রু’দ্ধে।
অন্যদিকে, অক্ষয় খান্না আজও অবিবাহিত। বিয়ে না করা নিয়ে একাধিকবার নিজের মতামত স্পষ্ট করেছেন তিনি। অক্ষয়ের কথায়, শুধু সমাজের চাপে বা পরিবারের ইচ্ছায় বিয়ে করা উচিত নয়। তাঁর মতে, আগে সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়া জরুরি। নিজে মা’ন’সি’ক’ভা’বে প্রস্তুত না হলে বিয়ে থেকে দূরে থাকাই ভালো।
পুরানো সেই ভিডিয়ো আজ ফের ভাইরাল হলেও, তা যেন শুধুই স্মৃতির ঝাঁপি খুলে দিয়েছে। সময় বদলেছে, জীবন এগিয়েছে, কিন্তু অক্ষয় খান্না ও করিশ্মা কাপুরের এক সময়ের স’ম্প’র্ক আজও মানুষের কৌতূহলের কেন্দ্রে রয়ে গেছে।