Rahul-Shatarup:ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউসের তথ্য গোপনের চেষ্টা- যুবনেতা শতরুপ ঘোষের কণ্ঠে স্পষ্ট অভিযোগের সুর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Rahul-Shatarup: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এর অকস্মাৎ জলে ডুবে মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যকর প্রশ্ন তুলছেন রাজনীতিবিদ শতরূপ ঘোষ। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রোডাকশন হাউস প্রথমে মন্তব্য করেন রাহুল নাকি শুটিং চলাকালীন জলে তলিয়ে যাননি, তিনি শর্ট শেষ হওয়ার পর সবাই ফিরে আসার পর অভিনেতা নাকি নিজ দায়িত্বে একা সমুদ্রে নেমেছিলেন। অন্যদিকে নেট দুনিয়ায় ভাইরাল একটি ভিডিওতে রাহুলের সহ-অভিনেত্রী শ্বেতা আতঙ্ক জড়িত কন্ঠে প্রশ্ন তুলছেন “রাহুলদা কোথায়? রাহুলদা ঠিক আছে তো?” সেই ভিডিও অনুযায়ী শ্বেতা বলছেন, তাঁরা শর্ট দিতে গিয়ে জলে পড়ে যান তারপর তাঁদের জল থেকে তোলা হয় কিন্তু তারপর আর জীবিত অবস্থায় দেখা গেল না অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে।

ভিডিওতে পাওয়া তথ্য ও প্রোডাকশন হাউস এর বক্তব্যে অসঙ্গতি যুবনেতার ক্ষো’ভ ও সন্দেহের মূল কারণ। তিনি আরও ক’টা’ক্ষ মন্তব্য করে বলেন ওই ভিডিওটি সামনে না এলে ওনারা বেমালুম চেপে যেতেন আসল তথ্য। যদি কোনো দোষ নাই থাকে তাহলে এই সত্য গোপনের চেষ্টা কেন? প্রথম থেকেই কথার পিঠে কথা ছুটছে ছুটতে জটলা পাকিয়ে গিয়েছে সব তথ্য। যেখানে প্রোডাকশন হাউস এর চরম গাফিলতির জন্য অসময়ে টলিউডে এক নক্ষত্র পতন হল। তারপর আবার নিজেদের ঘৃণ্য অপরাধ সাজানো কতগুলো মিথ্যে কথা দিয়ে ঢাকার চেষ্টা, এরকম ধরনের মিথ্যাচার করে তাঁদের কি আদৌও পার পাওয়া উচিত কিনা সেটা ভেবে দেখতে হবে বলেই প্রশ্ন তুলছেন তিনি। নিজেদের ভুল একজন সদ্য প্রয়াত ব্যক্তির কাঁধে চাপিয়ে চরম দুরাচার করার চেষ্টাতে স্বচেষ্ট লীনা গঙ্গোপাধ্যয়ের প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্টস। এই দুরাচার যাতে তারা করতে না পারে সেটা অবশ্যই লক্ষ্যে রাখা উচিত এরম ঘৃণ্য অপরাধের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।

শতরূপ ঘোষ আরও প্রশ্ন তুলেছেন, পশ্চিমবঙ্গ দিঘা কোস্টাল পুলিশের এই ঘটনায় আকস্মিক এই তৎপরতা নিয়ে। তাঁর কথায়, যেখানে কোনো মানুষের বাড়িতে ডাকাতি হতে গেলে , হুমকির সময় বা কোনো মহিলার শ্লীলতাহানির অপরাধ নিয়ে গেলে এই পুলিশ প্রশাসন তদন্তের দায়ভার নিতে সাথে সাথে প্রস্তুত থাকেন না সেখানে যে ঘটনা ঘটেছে উড়িষ্যা পুলিশের এলাকায় সেখানে তদন্তের দায়ভার পড়া উচিত। উড়িষ্যা পুলিশ প্রশাসনের ওপর সেখানে দিঘা পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের অন্য রাজ্যে ঘটে যাওয়া ঘটনার তদন্ত শুরুর তৎপরতা তাঁকে রাজনৈতিক কোনো ঘৃণ্য জাল কিনা ভাবতে বাধ্য করছে। তাঁর এই সন্দেহের আরও একটা কারণ যোগ করছে প্রোডাকশন হাউসের তৃণমূল ঘনিষ্ঠতা।

আরও পড়ুন:Debolina Nandy:”সবাই বলতেন আমাকে নাকি মহুয়া রায়চৌধুরীর মতো দেখতে… ভ্লগিং টা তো পাপ নয়…”, ‘গায়িকা হওয়ার সত্ত্বেও ভ্লগিং?’ ভ্লগিংয়ের জন্য সংসার ভাঙার প্রসঙ্গ থেকে ধারাবাহিকে কাজের সুযোগ নেটিজেনদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেবলীনা নন্দীর

বামপন্থি সমর্থক এই নেতার অকস্মাৎ মৃত্যু ঘিরে তাহলে সত্যিই কি কোনো রাজনৈতিক কার্যকলাপ হয়েছে? প্রশ্ন রয়েছে অনেক উত্তরের দাবিতে এক এক করে সরব হচ্ছেন রাহুলের সহকর্মী ও আপনজনেরা শতরূপ ঘোষ তাদেরই একজন । তাঁর বক্তব্যেও স্পষ্ট অভিযোগের তির উঠল প্রোডাকশন হাউসের দিকে । তাহলে সত্যিই কি কিছু গোপন অপ্রকাশিত ঘটনা ঘটেছে? আশা করা যায় উত্তর মিলবে তদন্তের সাথে। ইতিমধ্যে অভিনেতার দেহ ময়নাতদন্ত হয়েছে বলে জানা যায় সেখান থেকেও উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্যের শেষ কোথায় হয় এখন সেটাই দেখার ।

গত ২৯ তারিখ রবিবার টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এর মৃ’ত্যু’কে ঘিরে সূত্রপাত হয়েছে চরম জল্পনা , অধিকাংশই সন্দেহের তীর তুলেছেন প্রোডাকশন হাউসের দিকে। এই প্রোডাকশন হাউসের অন্তর্গত ধারাবাহিক ‘ভোলে বাবা পার কারেগা’র শুটিংয়ের সময় তালসারিতে জলে ডুবে গিয়ে প্রাণ হারান অভিনেতা।

মাত্র ৪৩ বছর বয়সী এই অভিনেতার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে টলিউডে একের পর এক ব্যক্তি প্রশ্ন তুলছেন নিরাপত্তা নিয়ে, Rahul-Shatarup: প্রশ্ন তুলেছেন প্রকাশিত হওয়া তথ্যর সত্যতা নিয়ে। দাবি রাখছেন এক নিরপেক্ষ তদন্তের যেখান থেকে তাঁরা জানতে পারেন এই প্রয়াত অভিনেতার অকাল মৃ’ত্যু’র কারণ সত্যিই কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে বড় কোনো সত্য। অনেকের বক্তব্য তালসারীর শান্ত সমুদ্রে কীভাবে কেউ তলিয়ে যেতে পারে? আবার ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী মৃ’ত’দেহ নাকি অনেক সময় জলের তলায় ছিল। অন্যদিকে ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের বয়ানে বলছে অন্য কথা মিলছে। কারো সাথে কারোর কথার এই চরম অসঙ্গতি প্রশ্ন তুলছে বারবার এই ঘটনা সত্যিই কি কোনো অকস্মাৎ দুর্ঘটনা নাকি দুর্ঘটনার আড়ালে ঘটে যাওয়া এক ঘৃণ্য চক্রান্ত। নিরপেক্ষ তদন্তের দাবি করছেন সকলেই। এখন দেখার বিষয় হল কতটা সফল হবে এই তদন্ত সবাই কি পাবে তাদের জিজ্ঞাস্য প্রশ্নাবলীর সদুত্তর?

Leave a Comment