Ambarish Bhattacharya:ছোটপর্দায় কাজ করে ছোটপর্দাকে নিয়ে আবার সমালোচনা! ক্ষু’ব্ধ অম্বরীশ ভট্টাচার্য, কাদেরকে একহাত নিলেন অভিনেতা?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Ambarish Bhattacharya:বড়পর্দা হোক বা ছোটপর্দা বা ওয়েব সিরিজ সব মাধ্যমেই চুটিয়ে কাজ করেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। এই ছোট পর্দার হাত ধরেই অভিনয় জীবনের যাত্রা শুরু করেছিলেন অম্বরীশ ভট্টাচার্য। ‘রাজা ও গজা’ নামের একটি ধারাবাহিকে কমেডি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

‘শ্রীময়ী’, ‘গোয়েন্দা গিন্নি’, ‘রাগে অনুরাগে’, ‘ধুলোকণা’ সহ একাধিক ধারাবাহিকে যেমন অভিনয় করেছেন তেমনই অভিনয় করেছেন ‘টনিক’, ‘বিবাহ অভিযান’, ‘অর্ধাঙ্গিনী’ সহ একাধিক সিনেমায়। এছাড়াও ‘কুমোদিনী ভবন’, ‘কলঙ্ক’, ‘হ্যালো ২’ সহ বিভিন্ন ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতাকে। বর্তমানে ‘চিরসখা’ ধারাবাহিকে ‘কমলিনী’র নন্দাইয়ের চরিত্রে দেখতে পাওয়া যাচ্ছে অম্বরীশকে। তবে এত জনপ্রিয়তা পাওয়ার পরও নিজের শিকড়কে ভোলেননি তিনি। যে ছোটপর্দার মাধ্যমে আজ এত জনপ্রিয়তা তাঁর, সেই ছোটপর্দাকেই অবহেলার চোখে দেখছেন অনেকেই। সেই নিয়েই ক্ষো’ভ প্রকাশ করেছেন তিনি।

অনেকেই দাবি করেন যেহেতু ছোটপর্দায় ধারাবাহিকভাবে কাজ করতে হয় তাই অনেকেই ছোটপর্দায় কাজ করতে ইচ্ছুক থাকেন। আবার অনেককে বলতে শোনা গিয়েছে, ছোটপর্দায় কাজের ধরন ভালো নয়, কিন্তু তাও তাঁরা কাজ করেন যেহেতু ছোটপর্দায় ধারাবাহিকভাবে কাজ হয়। যেহেতু ছোটপর্দার সাথে দীর্ঘ অনেক সময় ধরে তিনি যুক্ত তাই এই ছোটপর্দার কাজের ধরন, নানান বিষয়ে সবটুকু জানেন অভিনেতা।

আরও পড়ুন:Saayoni Ghosh:অনেকের দাবি সায়নীকে নাকি হুবহু মুখ্যমন্ত্রীর মতো দেখতে লাগে? কী বললেন অভিনেত্রী?

সাম্প্রতিককালে এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অম্বরীশ বলেন, “ছোটপর্দায় অনেকেই কাজ করতে স্বচ্ছন্দবোধ করেন না।। একটা ১২ পাতার স্ক্রিপ্ট আপনাকে ৫ মিনিটে রেডি করতে হয়, এটাও একটা চ্যালেঞ্জ। এটা একটা অভ্যাস। অনেকেই আছেন যারা বছরের পর বছর এভাবে কাজ করে চলেছেন।

আরও পড়ুন:Rupali Rai Bhattacharya:দীর্ঘ ২০ বছর কাজ করেও কাজ পাচ্ছেন না রূপালী রাই ভট্টাচার্য, ইন্ডাস্ট্রির প্রতি ক্ষো’ভ উগরে দিলেন অভিনেত্রী

“কোনও অভিনেতা-অভিনেত্রীর নাম না নিয়েই বেশ খানিকটা ক’টা’ক্ষে’র সুরে বলেন, “অনেক বড় বড় ব্যক্তিত্ব আছেন যারা বছরের পর বছর কাজ করছেন, তারা বেঁচে তো আছেন। যারা পারছেন না ছেড়ে দিচ্ছেন। কিন্তু তুমি সিস্টেমের মধ্যে থাকবে আবার নি’ন্দা’ও করবে তা কিন্তু হয় না। হয় তোমাকে কাজ করতে হবে না হলে ছেড়ে দিতে হবে। দুটো একসঙ্গে করা যায় না ধারাবাহিকে কাজও করব, আবার সমালোচনাও করব দুটো একসাথে করা উচিত নয়। তোমাকে যদি থাকতে হয় তাহলে এই সিস্টেমের সঙ্গেই তোমাকে মানিয়ে থাকতে হবে। না হলে ছেড়ে দাও। কিন্তু কাজ করতে করতে সমালোচনা করো না, আমার মনে হয় না এটা সঠিক কাজ।”

Leave a Comment