Anjana Basu Son:ছেলে ও তার বন্ধুদের কাণ্ড দেখে রেগে আগুন অঞ্জনা বসু। কি দেখে রেগে গেলেন অভিনেত্রী?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

“সব কটাকে একটা চড় মারব,দরজা খুলেই দেখি…” ছেলে ও তার বন্ধুদের কাণ্ড দেখে রেগে আগুন অঞ্জনা বসু। কি দেখে রেগে গেলেন অভিনেত্রী?

টলিপাড়ার অতি পরিচিত মুখ অঞ্জনা বসু। পর্দায় তাঁর তুখোড় অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হন তিনি। ধারাবাহিক হোক বা বাস্তব জীবন মা হিসেবে বরাবরই কড়া প্রকৃতির তিনি। এমনটাই জানিয়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি বাস্তবেও শক্ত হাতে মানুষ করেছেন ছেলেকে। এখন তাঁর ছেলে বিদেশে থাকেন। কিন্তু মাকে ছোটবেলায় ভয় পেতেন খুব। এমনকি ছেলের বন্ধুরাও সমান ভয় পেতেন অভিনেত্রীকে।

আরও পড়ুন 👉

তেমনই এক ঘটনা এক সাক্ষাৎকারে তুলে ধরলেন অভিনেত্রী। তিনি জানান, “তখন আমার ছেলে একাদশ শ্রেণির ছাত্র। একদিন বলল, ওর বন্ধুরা আমাদের বাড়িতে দুপুরের খাওয়া-দাওয়া করবে। আমি খাবার বেড়ে ঘরে গিয়েছি, ছেলেকে ডাকতে।

দরজা খুলেই দেখি চার কোণায় চারজন মোবাইল টিপছে। রীতিমতো রেগে গিয়ে বলেছিলাম সবাইকে একটা করে চড় দেব। মোবাইল ঘাঁটতে হলে যে যার বাড়িতেই থাকতে পারতিস। একসঙ্গে হলি কেন? তারপর ভয়ে সবাই পকেটে ফোন ঢুকিয়ে নেয়।”

Leave a Comment