Anjana Basu Interview:’আপনি সত্যিই টক্সিক মা…’ ট্রোলারদের উদ্দেশ্যে কড়া ভাষায় জবাব দিলেন অভিনেত্রী অঞ্জনা বসু!
‘আপনি সত্যিই টক্সিক মা…’
‘টক্সিক মা’ বলে কটাক্ষ অভিনেত্রী অঞ্জনা বসুকে!এবার তাঁদের উদ্দেশ্যে কড়া ভাষায় জবাব দিলেন অভিনেত্রী!
ছোট থেকেই ছেলেকে কড়া হাতে মানুষ করেছেন অভিনেত্রী অঞ্জনা বসু। বর্তমানে অভিনেত্রীকে ‘কুসুম’ ধারাবাহিকে তাঁকে দেখা যাচ্ছে। গল্পে তিনি দুই সন্তানের মা। সেখানেও বেশ কড়া মেজাজের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
আরও পড়ুন:অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ডাক পাচ্ছেন না অভিনয়ের! তাহলে কি এখানেই থমকে গেল তাঁর অভিনয় জীবন?
বছর ২৫-এর এক পুত্র সন্তানের মা অভিনেত্রী। যিনি এই মুহূর্তে বিদেশে থাকেন তাঁর ছেলে। কলকাতায় থাকাকালীন মায়ের কথা শুনেই চলতে হত। রাত ন’টার পর বাড়ির বাইরে থাকার অনুমতি ছিল না। ছেলেকে তিনি ছোট থেকেই কড়া শাসনে বড় করেছেন এবং তাঁর ছেলেও তাঁর বাধ্য। এসব কিছু এক সাক্ষাৎকারে অঞ্জনাই জানিয়েছেন। আর যা শুনে রীতিমতো ট্রোলের ঝড় সমাজমাধ্যমে। কেউ লিখেছেন,’দমবন্ধ করে বড় করে তোলার কোনও মানে হয় না।’ আবার কারও মত, ‘আপনি সত্যিই টক্সিক মা।
তাঁর এই মন্তব্যকে ‘টক্সিক পেরেন্টিং-এর আখ্যা দিয়েছে নেটিজেনদের একাংশ। তবে সম্প্রতি তাঁকে জিজ্ঞেস করা হয় এই মন্তব্য কি পড়েছেন তিনি?
অভিনেত্রী জানান,”হ্যাঁ, সবই পড়ছি। আমার হাতে নাই ভুবনের ভার। কে কী ভাবে তাঁদের সন্তানকে বড় করবেন সেটা তাঁদের একান্তই ব্যক্তিগত বিষয়। আর আমি তো কোনও আধ্যাত্মিক সাক্ষাৎকার দিতে যাইনি। কারও কোনও কথায় উত্তর দিতে রাজি নই। যাঁরা ব্যক্তিগতভাবে আমায় চেনেন তাঁরা জানেন ঠিক কতটা শাসন আর কতটা আহ্লাদ দিয়ে ছেলেকে বড় করেছি আমি। রাস্তার পথচলতি লোকের আলটপকা মন্তব্যয় আমার কিছু যায় আসে না।”
তিনিও আরও জানান,”আমি তো কাউকে বলিনি আমার মতো করে সবাই তাঁদের সন্তানকে বড় করুক। তাই আমার ছেলের বড় হওয়া নিয়েও কেউ মন্তব্য করুক তা একেবারেই চাই না।”