Ankush Hazra:বড়ো বিপদে টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা,সামনে এল তদন্তকারী সংস্থার! এর মাঝেই স্টার জলসার অনুষ্ঠানে প্রেমিকা সহ হাজির অঙ্কুশ। আসল বিষয়টা কী?
বাংলা সিনেমা জগতের একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। ‘কেল্লাফতে’, ‘বলো দুগ্গা মাঈকী’, ‘ভিলেন’-এর মতো একাধিক ছবি তাঁর ভক্তদের উপহার দিয়েছেন অভিনেতা। সময়ের সাথে সাথে টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালক এবং প্রযোজক হিসেবেও নিজের জায়গা তৈরি করে নিয়েছেন এই প্রতিভাবান অভিনেতা। তবে এবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা এক কথায় ইডি’র সমন পাঠানো হল বাংলার এই অভিনেতাকে। কী এমন বেআইনি কাজ করেছেন বাংলার অভিনেতা অঙ্কুশ?
সম্প্রতি শোনা যাচ্ছে অবৈধ অনলাইন বেটিং অ্যাপ-এর প্রচারের সঙ্গে নাকি জড়িয়ে ছিলেন অভিনেতা। সম্প্রতি অনলাইন বেটিং অ্যাপ নিয়ে জলঘোলা হচ্ছে গোটা দেশ জুড়ে। আর এর মধ্যেই এবার নাম এল অঙ্কুশ হাজরার। মাসখানেক আগে ২৯ জনের বিরুদ্ধে বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলা দায়ের করেছে ইডি। এই তালিকায় নাম রয়েছে বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা এবং নেটপ্রভাবী মানুষজনের। সম্প্রতি পাওয়া তথ্য অনুসারে জানা যাচ্ছে, ইডি -এর এই তালিকায় রয়েছেন দক্ষিণী তারকা রানা ডগ্গুবতী, বিজয় দেবরকোন্ডা, কপিল শর্মাসহ একাধিক গুরুত্বপূর্ণ নাম।
যদিও এবার বাংলার অঙ্কুশ হাজরার নাম এই মামলার সাথে জড়িয়ে যাওয়ার কারণে চিন্তায় রয়েছেন অনেকেই। এর আগে বাংলা টলিউডের কোনো তারকার নাম জড়ায়নি এমন কোনো ঘটনায়। ইডি’র পক্ষ থেকে পুজোর আগেই এই সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে টলিউড নায়ককে।
ইডি’র অভিযোগ, বেআইনি এবং অবৈধ ওই অ্যাপগুলির হয়ে প্রচার করার বিনিময়ে অভিনেতা এবং নেটপ্রভাবী এই সমস্ত মানুষ প্রচুর আর্থিক সুবিধা পেয়েছেন। এর পরিবর্তে বেআইনি বেটিং অ্যাপগুলি অবৈধভাবে কয়েক কোটি টাকা রোজগার করে ফেলেছে। এমনকি দেশের তদন্তকারী সংস্থার নজর থেকে বাঁচার জন্য সেই টাকা ঘোরানো হয়েছে বলেও অভিযোগ আনা হচ্ছে। যদিও জানা যাচ্ছে, এই বিষয়ে অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন:Sweta-Moumita:সবার সামনে কোন গোপন সত্যি তুলে ধরলেন অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী?
অন্যদিকে লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়ের জুটির ১৫ বছর উদযাপনে শনিবার সন্ধ্যায় প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত হন অঙ্কুশ হাজরা। বেআইনি বেটিং অ্যাপের কেলেঙ্কারিতে নাম যুক্ত থাকার পরেও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি ওই অনুষ্ঠানে দেখা যায় অঙ্কুশকে। যদিও এখনও পর্যন্ত মামলা অথবা সমন সম্পর্কে অভিনেতার পক্ষ থেকে কোন উত্তর পাওয়া যায়নি।