Aparajita Adhya:দুর্গাপুজোর কার্নিভালে গিয়ে চরম কটাক্ষের শি’কা’র অপরাজিতা আঢ্য,তাহলে কী এবারে রাজনীতিতে নাম লেখাতে চলেছেন? কী জানালেন অভিনেত্রী?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Aparajita Adhya: অভিনয়ের পাশাপাশি রাজনীতির মঞ্চে তারকাদের যোগ এই ঘটনা নতুন কিছু নয়। এবারে কি সেই তালিকায় নাম লেখাতে চলেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য?

টলিপাড়ার স্বনামধন্য অভিনেত্রী অপরাজিতা আঢ্য। টেলিভিশন থেকে বড়পর্দা সর্বত্রই তিনি নতুন নতুন চরিত্রে দর্শককে তাক লাগিয়েছেন। গতকালই বাড়িতে বেশ ধুমধাম করে লক্ষ্মী পূজার আয়োজন করেছিলেন তিনি। নিজের হাতে মাকে সাজিয়ে দিয়েছিলেন। নিষ্ঠা ভরে পালন করেছিলেন পুজোর সব রীতিনীতি। অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা কম নয়। তাঁর মিষ্টি হাসি, অসাধারণ অভিনয় বরাবর মুগ্ধ করে দর্শকের। কিন্তু এর মাঝেই যেন নেটিজেনদের একাংশের রো’ষে’র মুখে পড়লেন অভিনেত্রী।

কিছুদিন আগেই কলকাতর রেড রোডের কার্নিভালে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীসহ টলিউড ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা-অভিনেত্রীরা। যার কারণে অনেককেই নেটিজেনদের ক্ষো’ভে’র মুখে পড়েছেন। এই বছর কার্নিভালে প্রথম দেখা গিয়েছিল অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। আর তাঁকে দেখেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝ’ড় উঠেছে। অনেকই বলছেন বাকিদের মতই আপনিও শেষে রাজনীতিতে প্রবেশ করলেন? আপনিও নীচে নেমে গেলেন? তাহলে কী সত্যি ২০২৬ এর ভোট ল’ড়’ছেন তিনি?

আরও পড়ুন:North Bengal News:”কত অসহায় মানুষ তলিয়ে গেলেন জলের নীচে,আমরা নির্বিচারে গাছ কাটব। প্রকৃতি তো শোধ নেবেই!…”ক্ষোভ উগরে দিলেন দেবলীনা, দিতিপ্রিয়া, দিব্যজ্যোতি

এই বিষয়ে স্পষ্ট অভিনেত্রী জানান,”আমি এই প্রথম কার্নিভালে গেলাম। এবং গিয়ে আমি খুব খুশি হয়েছি। আমার প্রচন্ড ভালো লেগেছে, গিয়ে এত ঠাকুর দেখেছি। ৩১শে অক্টোবর আমার ছবি আসছে ‘শ্রী দুর্গা’। সেই ছবির গান রিলিজ ছিল গতকালের কার্নিভালে। সেখানে আমি পারফর্ম করেছি।” তিনি তাঁর কথার মাধ্যমে স্পষ্ট জানিয়ে দেন তিনি রাজনীতিতে প্রবেশ করছেন না। তবে কি ভবিষ্যতেও তাঁকে রাজনীতিতে দেখা যাবে না? এমনই প্রশ্ন অনেক নেটিজেনদের।

আরও পড়ুন:Aparajita Adhya:লক্ষ্মী পূজার দিন নিজের হাতে মাকে সাজিয়ে তুললেন অপরাজিতা আঢ্য, কিন্তু উপবাস করেননা তিনি! কারণ কী?

এক নেটিজেন জানান,’খুব ভালো অভিনেত্রী, কিন্তু নিজের স্বার্থে শিরদাঁড়া বি’ক্রি করে দিয়েছে, এদের নিজের রাজ্যের প্রতি কোনো দায়িত্ব নেই, শুধু নিজের আঁখের গোছাতেই ব্যস্ত এরা।’ আপাতত তাঁকে নিয়ে বিস্তর সমালোচনা চলছে। তবে এই প্রশ্নের উত্তর আপাতত সময়ের অপেক্ষা।

Leave a Comment