Aratrika Maity:জন্মদিন মানেই একটু আলাদা করে খুশি, আর সেই খুশির মুহূর্তই এখন টেলিপাড়ার আলোচনার কেন্দ্রে। ১৩ ডিসেম্বর নিজের জন্মদিন ঘিরে একের পর এক মিষ্টি মুহূর্ত ভাগ করে নিয়েছেন ‘জোয়ার ভাঁটা’-র ‘উজি’ ওরফে আরাত্রিকা মাইতি। কিন্তু সেই আনন্দের ছবির মাঝেই তৈরি হয়েছে নতুন জল্পনা, দামি উপহার, আ’বে’গ’ঘ’ন ক্যাপশন আর পুরানো স’ম্প’র্কে’র গুঞ্জন মিলিয়ে প্রশ্ন উঠছে, আসলে কী চলছে অভিনেত্রীর জী’ব’নে?
প্রতি বছর পরিবারের সঙ্গে জন্মদিন কাটালেও এবছরটা ছিল একেবারেই আলাদা। শুটিংয়ের ব্যস্ততার মাঝেই ‘জোয়ার ভাঁটা’ টিমের সঙ্গে জন্মদিন উদযাপন করেন আরাত্রিকা। মন্দারমণিতে আউটডোর শ্যুট থাকায় মাঝরাস্তায় কোলাঘাটে থামে বাস। সেখানেই কেক কাটা, হইহই করে উদযাপন। পরে সমুদ্রতটেও হয় জমজমাট আয়োজন। সেই সব মুহূর্তের ছবি আগেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।
তবে ভক্তদের নজর সবচেয়ে বেশি কেড়েছে অন্য একটি ছবি। অফ-হোয়াইট রঙের একটি ইনস্ট্যান্ট ক্যামেরা যা আরাত্রিকার বহুদিনের উইশলিস্টে ছিল। এই বিশেষ উপহারটি দিয়েছেন ‘জোয়ার ভাঁটা’-র নায়ক ‘ঋষি’ ওরফে অভিষেক বীর শর্মা। স্টোরিতে সেই ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, “এটা আমার উইশলিস্টে ছিল অনেকদিন ধরে। তোমাকে যতই ধন্যবাদ দিই কম হবে।”এরপরেই আসে সেই লাইন “you know you matter so much to me!” আর এই এক বাক্যেই যেন আ’গু’নে ঘি পড়ে। ‘অভিত্রিকা’ জুটির অনুরাগীরা ধরে নেন, বন্ধুত্বের বাইরে অন্য কোনও সমীকরণ তৈরি হচ্ছে কি না।
ধারাবাহিকে ‘ঋষি-উজি’র স’ম্প’র্ক এখন টানটান। পর্দায় স্বামীর প্রেমে হাবুডুবু খাচ্ছে ঋষি, আর উজি ধীরে ধীরে দোলাচল কাটিয়ে ভালোলাগার দিকে এগোচ্ছে। সেই রসায়নের রেশ কি বাস্তব জী’ব’নে’ও? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যদিও বাস্তবে দু’জনের স’ম্প’র্ক যে গভীর বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ, তেমন ইঙ্গিতই বারবার মিলেছে।
এসবের মাঝেই হঠাৎ সামনে আসে আর এক গু’ঞ্জ’ন। অভিনেতা আর্য দাশগুপ্তের সঙ্গে নাকি একসময় স’ম্প’র্কে ছিলেন আরাত্রিকা এমনই কানাঘুষো টেলিপাড়ায়। শোনা যায়, সেই স’ম্প’র্ক ভে’ঙে যাওয়ার কারণেই নাকি জন্মদিনে শুভেচ্ছা জানাননি আর্য। এমনকি দু’জনের সোশ্যাল মিডিয়া থেকেও নাকি পুরানো ছবি সরিয়ে ফেলা হয়েছে, বন্ধ হয়েছে একে অপরকে ফলো করা। ফলে জন্মদিনের আনন্দের মধ্যেই ‘কাঁটা’র মতো বিঁধতে থাকে অতীত স’ম্প’র্কে’র জল্পনা।
আরও পড়ুন:Sovan-Baisakhi:এক ছাদে সংসার, আদালতে ডি’ভো’র্স ঝুলে! শোভন- বৈশাখীর স’ম্প’র্ক ঘিরে বি’ত’র্ক তুঙ্গে
এই প্রসঙ্গে মুখ খুলেছেন স্বয়ং আরাত্রিকা। তাঁর স্পষ্ট বক্তব্য, “কারও সঙ্গেই কোনও দিন কিছুই ছিল না। এখনও নেই। অভিনয় আর কেরিয়ার ছাড়া অন্য কিছু ভাবছি না।” তাঁর কথায়, পায়ের নীচের মাটি শক্ত করাই এখন একমাত্র লক্ষ্য। প্রে’ম, স’ম্প’র্ক বা বি’চ্ছে’দ নিয়ে ভাবার সময় নেই। একই সুর শোনা গিয়েছে আর্যের গলাতেও। তিনিও জানিয়েছেন, তাঁরা শুধুই ভালো বন্ধু ছিলেন এবং পেশাগত জীবনেই এখন মনোযোগ দিতে চান।
সব মিলিয়ে, জন্মদিনের উপহার আর ক্যাপশনের আবেগে যেমন নতুন সমীকরণের ইঙ্গিত খুঁজে পাচ্ছেন অনুরাগীরা, তেমনই অতীত স’ম্প’র্কে’র গুঞ্জনও উসকে উঠেছে। যদিও অভিনেত্রী নিজে এসব জল্পনা উড়িয়ে দিয়েছেন। সামনে বড়দিনে সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে বড়পর্দায় পা রাখতে চলেছেন আরাত্রিকা। আপাতত তাঁর জীবনের ফোকাস যে শুধুই কাজ আর কেরিয়ার সেই বার্তাই স্পষ্ট করে দিলেন তিনি।