Aratrika Maity:আচমকাই হাউহাউ করে কাঁদছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। কি এমন হল অভিনেত্রীর?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Aratrika Maity:”আমি এখনও অঝোরে কেঁদে যাচ্ছি…এত দিন এরকম কিছু হয়নি, কিন্তু আজ যখন…” ,আচমকাই হাউহাউ করে কাঁদছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। কি এমন হল অভিনেত্রীর?

ছোটপর্দার জনপ্রিয় মুখ আরাত্রিকা মাইতি। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় পা দিয়েছেন ইতিমধ্যেই। ঝাড়গ্রাম থেকে আসা মেয়েটি আজ ইন্ডাস্ট্রিতে নিজের পাকাপাকি জায়গা করে নিয়েছে। পেয়েছে দর্শকদের কাছে থেকে অনেক ভালোবাসা। নিজের অভিনয় গুণে মুগ্ধ করেছেন সবাইকে। কিন্তু আচমকাই এমন খারাপের কথা জানালেন তিনি।

বড়পর্দায় সৃজিত মুখার্জির ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’তে অভিনেতা দিব্যজ্যোতি দত্তর বিপরীতে ‘লক্ষ্মীপ্রিয়া’র ভূমিকায় অভিনয় করেছেন। ছবির শ্যুটিংয়ের কাজ কিছুদিন আগেই শেষ করেছেন নায়িকা। আর এবার ডাবিংয়ের কাজ করে আবেগপ্রবণ পোস্ট করলেন অভিনেত্রী।

আরও পড়ুন:Kaushik Ganguly:’ধূমকেতু’ ছবিকে ঘিরে লুকিয়ে মৃত্যু রহস্য! ছবি আড়ালে রয়েছে এক অজনা গল্প! পরিচালক কৌশিক গাঙ্গুলির গায়ে কাঁটা দেওয়া কথা শুনে, হতবাক হবেন আপনিও

গতকাল ডাবিং করার পর,সেই মুহূর্তের নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন,”আজ আমার প্রথম সিনেমা,আমার স্বপ্নপূরণের প্রথম ধাপ ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর ডাবিং ছিল। সত্যি বলতে আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারবো না ,আমি এখনও অঝোরে কেঁদে যাচ্ছি , ঝাড়গ্রামের সেই মেয়েটা যখন বুক ভরা স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিল নিজেকে যে বড় পর্দায় দেখবে সেটা কখনও ভাবেনি, শ্যুটিং শেষ হয়ে গেল আজ অনেক দিন হল, এত দিন এরকম কিছু হয়নি, কিন্তু আজ যখন ডাবিংয়ে গিয়ে নিজের গানের দৃশ্যে একটা অভূতপূর্ব কীর্তণ দেখলাম, অজান্তেই কখন যে চোখ থেকে জল পড়তে শুরু করল বুঝতেই পারিনি!

এই ইন্ডাস্ট্রিতে আমার গড ফাদার @sandipdirector, তিনি আর নেই। তিনি আমায় প্রথম অডিশনে বেছে নিয়েছিলেন, ঠিক সেরকমই @ranassocial তুমি আমার আর এক গড ফাদার হয়ে গেলে, আমাকে প্রথম বড় পর্দায় কাজ করার সুযোগ দিলে, তুমি প্রমান করে দিলে ‘পিআর’ না থাকলেও কাজ পাওয়া যায়, তোমার সঙ্গে না আমার আগে কখনও দেখা হয়েছে, না কখনও কথা কিন্তু তাও যে তুমি আমায় কাস্ট করেছ ‘লক্ষীপ্রিয়া’ হিসেবে, আমি কৃতজ্ঞ। আর আমি অনেকটা আশীর্বাদ-ধন্য যে আমার প্রথম ছবি @srijitmukherji দার সঙ্গে, সেটা বোধহয় আলাদা করে লিখতে হবে না…। ধন্যবাদ ইউনিভার্স।”

আরও পড়ুন:Dev-Subhashree:“আজকের হিরোইন হিসাবে আমার ছবিতে রাখতাম না শুভশ্রীকে…”,প্রাক্তন প্রেমিকা তথা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন দেব? তাহলে কি তাঁদের সম্পর্কের সমীকরণে এখনও আরও বরফ গলা বাকি?

ছবির পাশাপাশি জি বাংলায় আসছে আরাত্রিকার নতুন মেগা ‘জোয়ার ভাটা’। এই ধারাবাহিকে আরাত্রিকার সঙ্গে শ্রুতি দাসকেও দেখা যাবে।

Leave a Comment